পাঁচ বছর পূর্বে নিছক খেয়ালের বসে একটি বট এর চারা লাগিয়েছিলাম অনেক যত্নে নিজের ভূমিতে, নদীর একদম কোল ঘেঁসে। ধীরে ধীরে সেটি বড় হচ্ছে, হচ্ছে। অত্যন্ত যত্ন নিচ্ছি গাছটির। গত বছর গাছটির শিকরের স্থানে গোল করে ইট দিয়ে বসার মত ব্যবস্থা করে দিয়েছি। লাল বৃত্তাকার বসার স্থানটি ভালোই লাগে দেখতে এখন। পথিকেরা বিশ্রাম নিতে শুরু [বিস্তারিত হয়ত একদিন]
যখন আমি চিকনা ছিলাম,কত যে হাহুতাস করছি মোটা হবার জন্য। কমলা,আপেল,আংগুর,মধু, ডাব সহ ভেষজ চালাইছি দিনের পর দিন। কাচা ডিম,পাকা ডিম চলেছে হরদম। দুধের মধ্যে কাচা ডিম দিয়া শ্বাস বন্ধ করে গেলা [ কেমন একটা ভোটকা গন্ধ একারণে শ্বাস বন্ধ ] , ভোর ভেলা কাচা ছোলা বুট আদার কুচি সহযোগে খাওয়া, কাচা বাদাম কোনকিছুই বাদ [বিস্তারিত নদীর এপাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস …]
দশ বছরের শাহাবানু ফ্রক পরে ছুটত এ বাড়ি সে বাড়ি। হঠাৎ ছোটা ছুটি বন্ধ। খাঁচা বন্দি হয়ে গেলেন শাহাবানু। জন্মভূমিতে অবরুদ্ধ হয়ে পরলেন।ভারতের নাগরিক ছিলেন আগে। ৪৭ এর দেশ বিভাগ পালটে দিল সব।৪৭ এর আগস্টের পর ভারতের নাগরিক হলেন ঠিকই,তবে তার জন্মভূমির চারিদিক হয়ে গেলো পাকিস্তান।সিট মহল নামের খাঁচায় বন্দি হয়ে গেলেন তিনি সহ দুই [বিস্তারিত ৬৮ বছর পরে মুক্তির স্বাদঃ ছিট মহল এখন কেবল ইতিহাস]
” রমজান মাসে নামাজ পড়ার অপরাধে ইমানদার মুসল্লী গ্রেফতার ” ধরুন প্রথম আলোতে এই শিরোনামের একটি সংবাদ পরিবেশিত হলো। আপনি নিশ্চয়ই আশা করবেননা যে বাংলাদেশের মুসলমানগণ এই ধরনের শিরোনাম যুক্ত খবরে শান্তি পাবেন? খুশী হবেন? কোন শ্রেনীর লোকজন এই শিরোনাম চাইতে পারে? যারা ধর্মকে বিভিন্ন সময়ে ব্যবহার করেছে অত্যন্ত কুটিলতার সাথে- জামাত শিবির রাজাকাররা এমন [বিস্তারিত জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রতিক বিতর্ক]
=আগামী ১০ অক্টোবর জাহিদের মৃত্যু বার্ষিকী। আজিমপুর কবর স্থানে তাকে দাফন করা হয়েছিল।তুমি ১০ অক্টোবর অবশ্যই ঢাকা আসবে,আমার হয়ে ওর কবরে ফুল দিবে। – কেন তুমিই তো যেতে পারো। = আমি একবারো যাই নি। প্রথম বছর যাইনি কষ্ট সহ্য করতে পারবো না বলে। এর পর যাইনি মোস্তাকিন এর মন খারাপ হবে বলে – মোস্তাকিন এর [বিস্তারিত শালিখের বেশে]
শুরুটা হয়েছিলো সন্দেহ,অবিশ্বাস দিয়েই। অনলাইনের সেই অমাবস্যার দিনগুলোতে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছি। কত হায়েনার চিৎকার চতুর্দিকে। ডাইনিদের কালো মুখগুলো হেঁটে চলে দিন রাত। আইডি খেয়ে ফেলার, রিপোর্টের মহোৎসব। ফ্রেন্ড রিকোয়েষ্ট এলো তখনই। একজন মাত্র মিউচ্যুয়াল ফ্রেন্ড। ধরেই নিয়েছিলাম আর একজন শত্রু, ছাইয়া নিক। দেখা যাক কি হয় ভেবে এক্সেপ্ট করে ফেলি। এ্যাড করার পর আরো [বিস্তারিত তিনি- সোনালী সেই মুখ -৪]
হঠাৎ করেই ফেইসবুকে অনেকের প্রফাইল পিকচারে দেখি রঙধনুর সাত রঙের ছোয়া। ভালো লাগছিল দেখে এমন প্রফাইল পিকচার গুলো। সাথে সাথে চিন্তা এলো মাথায়, কোন কিছু কি মিস করেছি? এরা কি কোন গ্রুপে এড হয়েছে? নাকি কোন ইভেন্টে এ যাচ্ছেন সাত রঙের ছোয়ায় নিজ প্রফাইল পিকচার রাঙিয়ে ? এরপর খোঁজ দ্যা সার্চঃ যা পেলাম তাতে টাস্কিত [বিস্তারিত রংধনু রঙয়ের ছোঁয়া]
আমাদের উগ্র ইসলামী এবং জাতীয়তাবাদী চেতনা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল।ভারতে এ সম্পর্কে কোন ক্রিয়া হলে আমাদের দেশে এর ব্যপক প্রতিক্রিয়া হয়।উগ্র মুসলিম এবং সাম্প্রদায়িক শক্তি সমূহ আসলে ভারতের বিরোধিতা নয়, বরং ভারতকে উপসনা করা উচিৎ। ভারতের ক্ষমতাসীনদের পা চাটা উচিৎ চেতনা জাগ্রত করার মাঝে মাঝে ক্রিয়া কর্ম করার জন্য। নইলে উগ্র ইসলামী এবং জাতীয়তাবাদী চেতনা [বিস্তারিত আমাদের চেতনা ও ভারত]
পানি সিদ্ধ করা খুব সহজ মনে হলেও আসলে মোটেই তা নয়। এখানে প্রশ্ন আসতে পারে, * কেন আপনি পানি সিদ্ধ করবেন? * পানি ফুটিয়ে পান করেন আপনি? এই পানিতে আপনি কি টি ব্যাগ দিয়ে চা বানাবেন? * কী পানি সিদ্ধ করবেন? পুকুর,নদী,সাপ্লাই,টিউব ওয়েলের? * কোন চুলায় সিদ্ধ করবেন? কাঠের চুলায়,গ্যাসের চুলায়? [এখানে আবার প্রশ্ন- কোন [বিস্তারিত কী ভাবে পানি সিদ্ধ করবেন?-১]
*বাবা আমি অসুস্থতায় ভুগতেছি। আমি ২০১০ এ থাকতে এক্সিডেন্ট হয়েছিলাম।আমি আর মা গ্রামের বাড়িতে যাওয়ার সময় আমাদের কারকে ট্রাক এ বাড়ি দিয়েছিলো ।আমার মাথায় অনেক আঘাত পাইছিলাম তা এখনো পর্যন্ত ভুগতে হয় বাবা। * বাবা তুমি একা অস্ট্রেলিয়া গিয়েছো কেনো ছোট মা কে নিয়েই যেতে পারতে। এখানের তোমার কাজগুলা (ব্যবসা) কে দেখতেছে বাবা ? বড় ভাইয়া [বিস্তারিত আমার মেয়ের কথা]
সত্যি ঘটনা তবে স্থান,কাল,পাত্র বলা হবেনা। ভুক্তভোগি বা অভিজ্ঞরা বুঝবেন অবশ্যই। বন্ধু সম প্রকল্প পরিচালকের দামী মোবাইল ছিনতাই হয়ে গেলো একদিন সন্ধ্যায়। ভীষন মন খারাপ। মন খারাপের কারনে কফি দিয়ে আপ্যায়নের কথাও ভুলে গেলেন। মনে করিয়ে দিলাম,দাদা কফি পাইনি এখনো। আরো দুঃখী মুখে বললেন ‘ জিসান ভাই নিজে নিয়ে নিন ‘। -আরে ধুর মন খারাপ [বিস্তারিত ছিনতাই হওয়া মোবাইল এবং একজন মৃত মানুষঃ সত্যি ঘটনা]
বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে তরুণীদের লাঞ্ছনার ঘটনার রিপোর্ট করায় ৭১ টিভির ফারজানা রুপাকে হুমকি দেয়া হয়েছে। আশা করা যায় এই হুমকির উৎস ধরে বদ,কু-লংগার,ঘৃণ্য যৌন নিপীড়ন কারীদের দ্রুত খুঁজে পাওয়া যাবে। সরকারের প্রতি অনুরোধ অনুগ্রহ করে ফারজানা রুপার নিরাপত্তার ব্যবস্থা করুন। কেন ফারজানা রুপার প্রতি এই হুমকি? ফারজানা রুপার অত্যন্ত পরিশ্রমী প্রতিবেদনটি দেখুন এখানে ক্লিক [বিস্তারিত বর্ষবরণে যৌন হয়রানি- জড়িত ৪ জন সনাক্ত]
– ”এদের (ধার্মিকদের) বিরুদ্ধে নতুন ব্লগার প্রজন্মকে তথা নাস্তিকদেরকেই সর্বাধিক ভূমিকা রাখতে হবে।” – ”নাস্তিক ব্লগারদের কবল হতে ইসলামকে বাঁচাতেই হবে” আসুন আলোচনা করি এই দুই লাইন নিয়েঃ প্রথম লাইন একজন ধর্মে অবিশ্বাসী আমরা যাদেরকে নাস্তিক বলি,তেমন একজনের কথা। দ্বিতীয় লাইন ইসলামকে যারা হেফাজত করেন তাদের কথা। দুই লাইনের মিল হচ্ছে, ব্লগাররা নাস্তিক। ইসলামে অন্ধ [বিস্তারিত ‘ব্লগারগন নাস্তিক’ এই কথার তীব্র প্রতিবাদ]
যদি আপনি দেখেন বর্তমানে কোন মামলায় খুনি,ধর্ষক হিসেবে প্রমানিত মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত কোন ব্যক্তি বুক ফুলিয়ে চলাফেরা করে।তাকে কোন সাঁজাই ভোগ করতে হয়নি,জেল থেকে বিনা শর্তে তাঁকে মুক্তি দিয়ে দেয়া হয়েছে,আইন এবং বিচার ব্যবস্থার উপর আপনার কোন শ্রদ্ধা থাকবে? ঠিক এমনই করা হয়েছে।অভিযুক্ত বিচারাধীন এগার হাজার যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে দেয়া হয়েছে ১৯৭৫ সনের [বিস্তারিত রাজাকার চিকন আলীর ফাঁসি,যুদ্ধাপরাধী বিচারের প্রথম রায়ঃসাজাপ্রাপ্তদের নাম ও অপরাধ-২]
খুব প্রচলিত একটি কথা এই,বিগত ৪৩ বছরেও ১৯৭১ এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী রাজাকার আলবদর আলসামসদের অপরাধের কেউ বিচার করেনি।শাহাবাগ গনজাগরন মঞ্চেও এই কথাটি খুব বলিষ্ঠ ভাবেই উচ্চারিত হয়েছে।গনজাগরন মঞ্চের এই উচ্চারণটি ও ইতিহাস বিকৃতির নামান্তর।ধারণাটি এমন হওয়া উচিৎ ছিল ‘৭৫ এ থেমে যাওয়া বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে,সাজাপ্রাপ্তদের যাদেরকে ৭৫ এর সামরিক অধ্যাদেশের বলে [বিস্তারিত ৭২ থেকে ৭৫ দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম ও অপরাধের বিবরন-১]