বিদ্যুৎ বিপর্যয়ঃ আমরা প্রমান করেছি,আমেরিকানদের চেয়ে আমরা সভ্য

সর্বমোট দোকান লুট হয়েছেঃ ১৬১৬ টি অগ্নিকান্ডঃ ১০৩৭ টি লুটপাট, অগ্নিকান্ডে ক্ষতির পরিমানঃ ৩০০ মিলিয়ন ডলার। সিটিতে সব কিছু মোকাবেলা করার জন্য জরুরী অবস্থা জারী। কোথায় হয়েছিলো এসব ? নিউইয়র্কে। ১৯৭৭ সনের ১৩ জুলাই। নিউইয়র্ক সিটিতে এক নাগারে ২৫ ঘন্টা বিদ্যুৎ ছিলোনা। বিদ্যুৎ হীন নিউইয়র্কে এই সব অরাজকতা হয়েছে মাত্র একদিনে। সভ্যতার মুখোশ খুলে গিয়েছিলো [বিস্তারিত বিদ্যুৎ বিপর্যয়ঃ আমরা প্রমান করেছি,আমেরিকানদের চেয়ে আমরা সভ্য]

সতীদাহ: সহমরন: সেকাল একাল

সেকালঃ মোহাচ্ছন্ন মন্ত্র উচ্চারিত হচ্ছে। পুরোহিত গন ভীষন ব্যাস্ত।  শয্যা প্রস্তুত। কাঠের গুড়ির উপর শুয়ে আছে স্বামী। কাঠের গুড়ির মাঝে চন্দন কাঠও আছে। চন্দন কাঠ, ধুপ এর গন্ধ, ধোয়া, কাছা দেয়া ধুতি পরা খালি গায়ের মন্ত্রকের মুখের মন্ত্র, ব্যাস্ত সমস্ত চিতায় আগুন দেয়ার মানুষজনের উল্লাসিত পদক্ষেপ, চিতাকে ঘিয়ে দাঁড়ানো বড় সড় একটা ভিড়ের সার্কেল, নদী [বিস্তারিত সতীদাহ: সহমরন: সেকাল একাল]

স্মরণঃ কবি শামসুর রহমানঃ কবি জীবনানন্দ দাস

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানকে নিয়ে নুতন করে বলার কিছু নেই। যারা সাহিত্যের খোঁজ খবর রাখেন তাঁরা সবাই তাঁকে জানি আমরা। প্রায় অজানা বা কম জানা একটি কবিতা সবার সাথে শেয়ার করছি। এই কবিতাটি তিনি লিখেছিলেন ১৯৬৬ বা ১৯৬৭ সনে। আমাদের দেশের একজন মহান নেতাকে নিয়ে। নেতা তখন কারারুদ্ধ। নিরালোকে দিব্যরথ (১৯৬৯) [বিস্তারিত স্মরণঃ কবি শামসুর রহমানঃ কবি জীবনানন্দ দাস]

কাফের তোমায় ভালোবাসলাম বলেঃ গয়নার বাক্স

অপর্না সেনের গয়নার বাক্স চলচ্চিত্রে শ্রীজিত এর কথায় শিল্পী রূপান্তর গাওয়া গানটি মাঝে মাঝেই কানে বেজে ওঠে। চলচ্চিত্রের মূল চরিত্র সোমলতাকে নিবেদিত গোলাপের পাপড়িতে মোড়ানো কবিতা সমুহ এককথায় অনবদ্য। সোমলতার লাজুক প্রেমিক যিনি কোনোদিন বলতে পারেননি তাঁর ভালোবাসার বাসার কথা, প্রতিদিন একটি করে গোলাপ রেখে গিয়েছেন সোমলতার দরজায়। আসুন এখানে ক্লিক করে কবিতা/গানটি শুনি আর [বিস্তারিত কাফের তোমায় ভালোবাসলাম বলেঃ গয়নার বাক্স]

নেকাব্বরের মহাপ্রয়াণঃ নির্মলেন্দ গুণ এর কবিতা অবলম্বনে চলচ্চিত্র

গল্প উপন্যাস ইতিহাস পৌরাণিক কাহিনী অবলম্বনে অনেক মুভি নির্মিত হয়েছে। শুধু মাত্র একটি কবিতা অবলম্বনে কোন মুভি নির্মিত হতে পারে তা চিন্তাতেও আনতে পারিনি কোনোদিন। সরকারি অনুদান প্রাপ্ত বাংলাদেশের এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত জুন মাসে। মাসুদ পথিক এর পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন- শিমলা, জুয়েল মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রাণী সরকার, তারেক মাহমুদ, [বিস্তারিত নেকাব্বরের মহাপ্রয়াণঃ নির্মলেন্দ গুণ এর কবিতা অবলম্বনে চলচ্চিত্র]

পপকর্নঃ মা তোর বদন খানি মলিন হলে

পপকর্নঃ উপকরন:ভুট্টার দানা সিকি কাপ,লবণ সামান্য,সয়াবিন তেল বা ঘি ১ টেবিল চামচ প্রণালী:কড়াই গরম করে তেল দিতে হবে.তেল গরম হলে তাতে ভুট্টা ও লবন দিয়ে ঢেকে দিতে হবে. কয়েক বার ঝাঁকিয়ে দিতে হবে.এর পর সব গুলো দানা ফুটলে নামিয়ে নিতে হবে। কতই মজাদার একটি খাবার। অথচ ভুট্টোর দেশে ভুট্টা দিয়ে বানানো এই মজাদার খাবার খেতে [বিস্তারিত পপকর্নঃ মা তোর বদন খানি মলিন হলে]

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধা যাচাই,সবাই অযোগ্য

আগষ্টে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষকতার উপরে কিছু মৌলিক ( বিশেষ করে সাধারন জ্ঞান এবং বুদ্ধিমত্তা ) ধারনা দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষককে একটি কোর্সের জন্য বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য শিক্ষকদের কোন খরচ বহন করতে হবেনা। প্লেনের রিটার্ন টিকেট, দৈনিক ৫০০ ডলার পকেট খরচ এবং সবাইকে কোর্স সমাপ্ত হবার পরে ঢাকায় একটি ফ্লাট বা [বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধা যাচাই,সবাই অযোগ্য]

বন্ধুতাঃ কোথায় হারালো সেই দিনঃ খেরো খাতা

ফেইসবুক আইডি—–কমপ্লিট গুগল+, জিটক —– কমপ্লিট ইয়াহু ম্যাসেঞ্জার —কমপ্লিট স্কাইপি ——-কমপ্লিট ভাইবার ———–কমপ্লিট উইচ্যাট ———–কমপ্লিট হোয়াটসএপ ———কমপ্লিট নিমবুজ ————কমপ্লিট বন্ধুত্বের জন্য আরো কিছু কিছু সব করা শ্যাষ। । কিন্তু — কোথায় সে বন্ধু ? আমার ল্যাপটপ,এনড্রোয়েড মোবাইল আর বন্ধুত্বের এত্ত এত্ত আয়োজন ফেবু মেবু সব নিয়ে যাক কেউ আমার চাই শুধু ছোটবেলার লাটিম, মারবেল আর [বিস্তারিত বন্ধুতাঃ কোথায় হারালো সেই দিনঃ খেরো খাতা]

তারপরেও থেমে থাকবেনা ঘৃনা প্রকাশ

দেশ থেকে ফাঁসী উঠিয়ে দেয়া উচিৎ। প্রতি বছর আয়কর এবং ভ্যাট দেই বেশ বড় অংকের, আমার প্রদেয় ভ্যাটের অনু পরমানু অংশ খরচ হবে একটা রাজাকারের জীবন বাঁচাতে, তার খাওয়া দাওয়ায়, এটি মেনে নিতে পারছিনা। ইচ্ছে করেই আয়কর মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠন হতে বেড়িয়ে আসলাম। আমার টাকায় রাজাকার প্রতিপালিত হবে ? কিছুই করতে পারবো না ? [বিস্তারিত তারপরেও থেমে থাকবেনা ঘৃনা প্রকাশ]

রেল ষ্টেশন: রেল লাইন বহে সমান্তরাল

রেল ষ্টেশন, রেল লাইন আমাকে টানে খুব। থাইল্যান্ডে এক ঝক্‌ঝকে, কোলাহলহীন রেল ষ্টেশন বসে এই টান প্রথম অনুভব করেছিলাম প্রায় এক যুগ পূর্বে। আমাদের দেশের রেল ষ্টেশনে গিয়ে আমার এই আবেগকে খুঁজতে গিয়ে ব্যার্থ হয়েছি। ব্যার্থতার কারণ কোলাহল, হট্টগোল, চিৎকার,চেচামেচি। বিদেশে এসব নেই। নিজের মাঝে মগ্ন হতে পারা যায় পরিচ্ছন্ন,ঝক্‌ঝকে, মানুষ্য সৃষ্ট শব্দ মুক্ত পরিবেশে। [বিস্তারিত রেল ষ্টেশন: রেল লাইন বহে সমান্তরাল]

অব্যাখ্যাত হলেও: ১

প্রথম: ধনাঢ্য প্রতাপশালী ভূস্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাত সর্দার প্রফুল্ল সিং মুল্যবান মালামালের সাথে সুন্দরী গৃহবধূ সরলা রানীকে ও মুখ বেঁধে নিয়ে যায়। জনমানব শূন্য অনেক দূরে এক চরে সরলা কে নিয়ে প্রফুল্ল সিং বসবাস করতে থাকে এবং প্রতিরাতেই সরলার কান্নাকাটি উপেক্ষা করে জোর করে শারীরিক মিলন চালায়। সরলার প্রতি প্রফুল্লের শুধু দেহজ [বিস্তারিত অব্যাখ্যাত হলেও: ১]

শিকড় – ২

বারান্দায় বসে উঠোনের দিকে তাকিয়ে আছে কৈলাস। শক্ত সমর্থ ভাদু শক্ত হাতে কাঠ চিরছে দা দিয়ে। উদোম পিঠ, কাপড় পেঁচিয়ে রাখা শুধু, কানে বেশ ওজনদার ঝুমকা, কানের লতি ছিড়ে যাবার মত অবস্থা, কিন্তু ছিড়ে যাবেনা জানে কৈলাস। গলায় মোটা রুপার হাঁসুলি । এ সংসারের কর্ত্রী ভাদু। কৈলাসের মত সবার বিশ্বাস নারীরা সমস্ত শক্তির উৎস । [বিস্তারিত শিকড় – ২]

পিতা

১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতার মৃত্যু পরবর্তী সময়ে কেউই চিন্তা করতে পারেনি – এই বাংলাদেশে আবার বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর এর পর যেসব শকুন পালিয়ে ছিল- তারা সব বেড়িয়ে আসতে লাগলো । ১৫ আগস্ট ভোরেই মৃত্যুর উল্লাস মিছিলে নেতৃত্ব করতে দেখেছি – পালিয়ে থাকা রাজাকার,শান্তি কমিটি আর মুসলিম লীগ নেতাদের। [বিস্তারিত পিতা]

প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা-৯

পাখি : জেস এদিকে তাকাও জেস : হুম কি ? কেমন আছো ? পাখি : ভালো। আরে আমার দিকে তাকিয়ে দেখোনা 🙂 জেস :তাকালাম  🙂 পাখি : কিছু দেখো ? আমি সেজেছি 🙂 জেস : সুন্দর লাগছে , সাদা জামাটায় খুব ভালো লাগছে। পাখি : আর ? জেস :আর কি আবার ? পাখি : আমি [বিস্তারিত প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা-৯]

ঘোড়া

আমার একটি ঘোড়া আছে । সাদা ঘোড়া। দুরন্ত গতিতে ছুটে চলার সময়ে , তেলতেলে শরীরে মাংশ পেশীর সংকোচন প্রসারণ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি । রুদ্ধশ্বাসে ছুটে চলার সময়ে তাঁর কেশর পিছন দিকে চলে যায় , দু পায়ের জোড়া ছন্দ মিলানো রিদমিক স্টেপ দেখার মতই। এমন ছুটে চলা দেখে আমি শিহরিত হই । তাঁর ছুটে [বিস্তারিত ঘোড়া]