হেমন্ত বন্দনা- আবেদন

আমি তোমার হতে চেয়েছিলাম
বহুদিন-বহুবার,
শুধু তোমার হবো বলেই
নিজেকে রেখেছি অনবদ্য,

আমি তোমায় ভালোবাসতে গড়েছি ভুবন,
তুমি হবে আমার তাই হয়েছি আজ বণ্য ;

আমি ছেড়েছি ঘুম-রাত
তুমি স্বপ্ন হবে জেগে থাকা পলকের,
ভীরু বুকের কাঁপন হতে তুমি,
আসবে প্রতিক্ষণে আমারই হৃদয়ে ;

আমি ভালোবাসতে চেয়েছি শুধু তোমায়,
তুমি হবে কি আমার প্রিয়তম ?..

অ-কবিতা 🙂

মোট পড়েছেনঃ ২,১৬১জন আজ পড়েছেনঃ ০জন

৫২টি মন্তব্য

  1. চাঁদকে নিয়ে লেখা ?
    নাকি সে চাঁদের মত অন্ধকার দূর করে জোছনার আলো হয়ে জ্বলে?
    স্বপ্ন স্বপ্নের মত ছুয়ে যাক কবিকে।

    লেখা নিয়ে বিস্তারিত কমেন্ট পাওনা রইল।
    শুভ কামনা।

  2. নিজেকে এমন করে কেবল মাত্র কাঙ্খিত প্রেমিকের জন্য তৈরী করা হয়েছে,
    ভালোবাসার ভুবন, যে ভুবনে কেবল দুজনের ভালোবাসাবাসি, ।
    এমন ভুবনে বন্যতা আসতেই পারে।

    জেগে থাকা রাতের প্রতিটি প্রহরে সে আসবে স্বপ্ন হয়ে
    হৃদয়ের মাঝে বসবাস করবে আমৃত্যু বা কয়েক জনম,

    এমন ভালোবাসা উপেক্ষা করা কার সাধ্য? !
    অবশ্যই হবে সে প্রিয়তমার।

    কবিতা কম বুঝি, জানিনা কেমন কি মন্তব্য করলাম,
    শুভ কামনা রাশি রাশি।

    1. ভালোবাসি প্রিয়তমে,
      চাইলেই তার হাতে রাখবো পলাশ-রাঙা মন,
      হাসলেই তাকে দিয়ে দিবো হৃদয়ের আলোড়ন ;
      সকাল-সন্ধ্যা সারাবেলা পাবে শুধুই ভালোবাসা,
      অন্তর খানি প্যাকেট করে পাঠাবো তার ঠিকানায়,
      মঞ্জুর যদি হয় আবেদন বিনা জরিমানায়… 😀😀

      অনেকদিন পর কমেন্টে ফিরলেন! হেমন্ত উৎসবে যোগ দিয়ে ধন্য করুন আমাদের।
      লেখা চাই 🙂

      1. সেই কবে একবার হেমন্তে ফানুস উড়িয়েছিল দুজনে,
        দৃষ্টি সীমায় স্থির হয়েছিল ফানুস আকাশ জুড়ে,
        অজস্র তারারা ভালোবাসার ফানুস কে দেখছিল অবাক বিস্ময়ে
        আবেদন মঞ্জুর হয়েছিল বলেই শিশিরকনারা নেমে এসেছিল মুক্তো হয়ে।

        আমার আবার হেমন্ত,
        হেমন্তের হেমন্তকে দেখিনি সেই কত যুগ হয়ে গেলো।
        শুভ কামনা।

      2. বাহ! আপনার কবিতা-কমেন্টে একরাশ মুগ্ধতা।

        আপনার হেমন্তের হেমন্ত ফিরে এলে, তারপর লিখবেন? আচ্ছা, দোয়া করি সে ফিরে আসুক এই হেমন্তেই।

        শুভ কামনা 🌹🌹

    1. অনেক ধন্যবাদ শিরিন। এতদিন পর পর এলে হয়? নিয়মিত হন, হেমন্ত-বন্দনা সার্থক হোক সবার মিলিত কলরবে।:)

      শুভ কামনা 🌹🌹

  3. তুমি আমার হবে বলেই কেবল
    তোমার জন্য আমাকে শব্দে ছন্দে উপমায় নিত্যনতুন কৌশলে উদ্ভাসিত করা।
    তুমি আমার হবে বলেই কেবল
    আকাশের ঐ নিঃসঙ্গ চাঁদটির বুকে নিজের প্রতিচ্ছবি খোঁজা
    তুমি আমার হবে বলেই কেবল
    তোমার জন্য আমার কতোকিছু করা

    চমৎকার উপস্থাপন

    1. ভুতের শেকল বেধেছি পায়,
      সাধ্যি কার আমায় ভাগিয়ে নিয়ে যায়!
      শীতেরও আসবে পালা,
      এখন শুধু হেমন্ত-মেলা…

      হেমন্তের কীর্তন এখনো বাকি আছে মহারাজ। সবেতো আসর শুরু 🙂

  4. আমি তোমার হতে চেয়েছিলাম, বহুদিন -বহুবার…….মনের রঙে রাঙিয়ে নিজেরে
    করেছি বন্দনা আমি তোমার। প্রিয়তমার এমন আবদেন ফেরাবার আর পথ কই?
    হারালাম তোমার ভাবের তরঙ্গে।
    ভালবাসা নিও ❤❤

    1. সত্যিই হারালে! অ-কবিতা ধন্য হয়ে গেলো।
      একটা রোমান্টিক লেখা দাও বন্যা, কতটুকু হারিয়েছো একটু দেখি। 😀😀

      ভালোবাসা নিও ❤❤

  5. আমি ভালোবাসতে চেয়েছি শুধু তোমায়,
    তুমি হবে কি আমার প্রিয়তম ?..
    এমন আকুল প্রাণে কবির কবিতায় হেমন্ত কবির প্রিয়তম হয়ে নিশ্চয় আসবে।

    অনেক ভালো লেখনী দিদি ।
    শুভকামনা রইলো।

    1. ভাইয়ের দৃষ্টিতে সব সময়ই মুগ্ধতা ঝরে। আপনার প্রতিটি কমেন্টেই স্নেহ ভালোবাসার স্পর্শ পাই ভাইজান। অনেক অনেক ভালো থাকুন আপনি, দোয়া ও শ্রদ্ধা সব সময়ের জন্য রইলো।

      শুভ কামনা 🌹🌹

    1. হেমন্ত, সেতো ঋতু। কালের ধারায় বহমান সে।
      তবুও তাকেই চেয়েছি, চাই। আবেদন দাখিল করে দিলাম। এখন কেবলই প্রতিক্ষার পালা। এবার নাহয় সে আমারই হোক 🙂

      ধন্যবাদ ও অনেক অনেক শুভ কামনা তৌহিদ ভাই। 🌹🌹

    1. তাকে আনতেইতো এত আয়োজন।
      আসুক সে,
      ভোরের শিউলির শিশির নিয়ে অথবা
      নবান্নের সোনালী ফসলের মাঠ পেরিয়ে,
      হোক সে অচেনা বাঁশির চেনা সুর,
      হোক সে আমার প্রিয়তম…

      অজস্র ধন্যবাদ বাহার ভাইয়া।
      শুভ কামনা অফুরান 🌹🌹

  6. ভালোবাসার মানুষের জন্য বন্য হওয়াই যায়।
    কোথায় লুকিয়েছে সে? নাকি এরমধ্যেই সাড়া টাড়া দিয়ে ফেলেছে?
    যাইহোক, বেশ লিখেছেন।

    1. হেমন্ত হলো হীম হীম ভাবের ঋতু। তাই প্রেম প্রেম ভাবটাও উথলে উঠে। 😀

      বসন্তের বারোটা….. সে আর বলতে হবে! তের, চৌদ্দ, চব্বিশটা বাজাতে পারি, এখনো কিছু বলা যাচ্ছে না। আগে শীতকাল টা উৎরে যাক 😀😀

  7. লেখাটা বেশ আবেদন ময়ী।
    আচ্ছা আবেদন কি গ্রান্টেড হয়েছে আপু???

    নাকি পরের কব্য টা হবে-
    পাইনি জবাব তার………… !!!

    বেশ ভালো লাগলো, অ কবিতাটি।।।

    1. হাহাহা, আবেদন এখনো পর্যবেক্ষণে আছে দিদার ভাই। একবার গ্যারান্টি কার্ড পেয়ে নেই। পরের অ-কবিতায় ঘোষনা দিয়ে দিবো। 🙂

      আপনি লেখা দিচ্ছেন না কেন?

    1. হ্যা, অনেক সুখ।
      শুধু একবার সে আমার হোক,
      সকল সুখের বিনিময়ে
      আস্বাদন করে নিবো তার নির্জলা যাতনারে..

      শুভ কামনা 🌹🌹

    1. অদৃশ্য আকুলতায় জ্বালা থাকে। উৎকণ্ঠা থাকে। মাধুর্য থাকে। এই অনুভব কবিতায় আনতে পারলে বেশ হতো। এটা অ-কবিতা, তাই হয়তো গতানুগতিক গতি বদলেছে। কি করবো! আমি কবিতা লিখতে পারিনা। এভাবে অ-কবিতায় মেলে দেই অপূর্ণ ভাষা,,

      শুভ কামনা আপনাকেও 🌹🌹

মন্তব্য করুন