প্রিয় বন্ধু,
কেমন আছ জানি না, তবে এটুকু বুঝতে পারছি তোমার সময়টা একদম ভালো যাচ্ছে না। জীবনের এই কঠিন সময়ে তুমি যে মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছ, তা হয়তো আমি পুরোপুরি অনুভব করতে পারছি না, কিন্তু তোমার কষ্টটা আমি উপলব্ধি করতে পারছি।
জীবন তো সব সময় এক রকম যায় না বন্ধু। কখনো খুব হাসি-খুশি কাটে, আবার কখনো চারপাশটা খুব অন্ধকার মনে হয়।
আবার, মাঝেমধ্যে এমন কিছু ঝড় আসে যা আমাদের একদম এলোমেলো করে দেয়। মনে করো এখন তোমার ওপর দিয়ে ঠিক তেমনই এক কঠিন সময় যাচ্ছে।
ঝড় যত প্রবলই হোক না কেন, কোনো ঝড়ই সারাজীবন স্থায়ী হয় না।
তুমি নিজেকে একটু সময় দাও। সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে এমন ভাবার দরকার নেই। নিজের মনকে শান্ত করার জন্য কিছুটা সময় নিজেকে দাও।
হয়তো এই মুহূর্তে নিজেকে তোমার খুব একা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো সৃষ্টিকর্তা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের আর্তি-হাহাকার থেকে তিনি অজ্ঞাত নন।। মনের জমানো কথাগুলো তার কাছে নির্দ্বিধায় জানাও। ইনশাআল্লাহ তিনি সেই ডাকে সাড়া দিবেন। কোনো অবস্থাতে ধৈর্য হারিও না। কঠিন সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আমি জানি তুমি অনেক শক্ত মানসিকতার একজন মানুষ। অতীতেও তুমি অনেক বাধা পেরিয়ে এসেছ, ইনশাআল্লাহ এবারও পারবে। তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই ঝড় থেমে যাবে, এবং খুব শীঘ্রই তোমার মুখে আবার হাসি ফুটবে। নিজের প্রতি যত্ন নিও এবং বন্ধুকে মনে রেখো। ভালো থেকো সব সময়।
“Time heals everything”😴
ইতি,
তোমার সবসময়ের বন্ধু❤️❤️
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সোনেলাকে পূণরায় উজ্জীবিত করার জন্য ব্লগ সঞ্চালককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
জেগে থাকুক ভালোবাসার সোনেলা।
বন্যা লিপি
আমারে একটা বার্তা দিলে খুশি তো হতে পারতাম!! কতদিন আসতে চেয়ে ব্যর্থ হয়ে ফেরত চলে গেছি।।।বুকের ভেতর হু হু করত; এই উঠোন বাড়িটা এভাবে পরিত্যাক্ত হয়ে গেল!!! ইশশশশ… মাথায় কি রকম জং ধরে আছে… তুমি আমার মন্তব্যের জবাব দিতে আসবে তো এখানে? আমি অপেক্ষায় রইলাম…
সাবিনা ইয়াসমিন
বার্তা পেয়েইতো এসেছো তাই না!!
এতদিন পরে সোনেলা কীভাবে বার্তা দিলো এটা বলতে গেলে রিতীমত থ্রীলার স্টোরি হয়ে যাবে। তবুও বলি, সোনেলায় প্রকাশিত একটি লেখা ফেসবুকের ওয়ালে শেয়ার দিয়েছিলাম। সেদিন দেখলাম লেখাটি ফেসবুক মেমোরিতে এসেছে। স্বভাবতই লেখাটায় ক্লিক করলাম, আর আমাকে অবাক করে দিয়ে লিংক ওপেন হয়ে গেলো! পুরনো লেখাটি পড়লাম। নীড়পাতায় গিয়ে হীরা ভাইয়ের লেখায় কমেন্ট দিলাম, দেখি কমেন্ট দেয়া যাচ্ছে! তারপর আরেকটু কৌতুহল নিয়ে লেখা দিলাম। ব্যাস হয়ে গেলো। বলতে পারো সোনেলাকে যেন পুনরায় আবিস্কার করলাম।
উত্তর পেয়েছো? আরও বলা লাগবে?
নাজমুল আহসান
সুহৃদ কে? সুহৃদ কই?
বন্যা লিপি
সঞ্চালককে সত্যিই ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
সুন্দর হৃদয় যার সেই তো সুহৃদ!
সুহৃদ চিঠি পেয়েছে, চলে আসবে যখন তখন 🙂
হালিমা আক্তার
মেসেজ এর যুগে দারুন চিঠি। অনেক দিন পর আপনার লেখা পেলাম। কেমন আছেন।
সাবিনা ইয়াসমিন
আমারও ভালো লাগছে, মাঝখানে অনেকদিন পেরিয়ে গেছে তবুও একসাথে হলাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি।
ভালো থাকুন, শুভ কামনা অবিরাম 🌹🌹