প্রকাশিত হতে যাচ্ছে ই-ম্যাগাজিন ”সোনেলার বৈশাখ”

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আসন্ন বৈশাখ উপলক্ষ্যে সোনেলাব্লগ থেকে প্রকাশিত হতে যাচ্ছে ই-ম্যাগাজিন সোনেলার বৈশাখ। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধসহ লিখতে পারেন বৈশাখ সম্পর্কিত যেকোনো স্মৃতিচারণ। তাহলে আর দেরি না করে, আজই প্রকাশ করুন আপনার বৈশাখের সেরা লেখাটি। লেখা পাঠানোর নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো।

নিয়মাবলীঃ

১। বিষয়বস্তুঃ বৈশাখ

২। বিভাগঃ গল্প/ কবিতা / ছড়া / প্রবন্ধ / চিঠি / স্মৃতিচারণ এবং রম্য।

৩।একজন ব্লগার যেকোনো তিনটি বিভাগে একটি করে লেখা দিতে পারবেন।

৪। লেখা পোষ্ট আকারেই সোনেলা ব্লগে প্রকাশ করতে হবে।

৫। লেখার শিরোনামের পাশে “ম্যাগাজিন” উল্লেখ করা আবশ্যক।

৬। ম্যাগাজিনে লেখা দেয়ার শেষ তারিখঃ ৫ এপ্রিল ২০১৭

৭। ই-ম্যাগাজিন প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল ২০১৭

সোনেলার বৈশাখ এর আপডেটঃ যে সমস্ত ব্লগার সোনেলার বৈশাখের ম্যাগাজিনের জন্য লেখা প্রকাশ করেছেন, তাদের শিরোনাম ও ব্লগারের নামঃ

দুপুর ঘুমোয় -ছাইরাছ হেলাল

বৈশাখ হে, মৌনী তাপস – নীলাঞ্জনা নীলা 

অকাল-মরণ – ছাইরাছ হেলাল

স্বপ্ন-পথের-ছবি -ছাইরাছ হেলাল 

কাল বৈশাখী ডান্ডায়, ঠান্ডা- মোঃ মজিবর রহমান 

বিধর্মী উৎসব -নীলাঞ্জনা নীলা 

“বৈশাখী আবদার”-মনির হোসেন মমি 

বটমূল -ইঞ্জা 

আমি ভেতো বাঙ্গালি -মৌনতা রিতু 

এসো হে বৈশাখ এসো এসো… আবু খায়ের আনিছ 

অসমাপ্ত এক চিঠি — প্রহেলিকা

পয়লা বৈশাখ উপলক্ষে সোনেলার জন্য লেখা—-সোনেলার সবাইকে আমার এক পৃথিবী ভালোবাসা— অরুনিমা 

পহেলা বৈশাখ ও সহজ সরল জীবন (প্রবন্ধ) -নীরা সাদিয়া 

এসো হে বৈশাখ -ইঞ্জা 

আমি কি বাঙ্গালী? (স্মৃতিচারণ)- নীহারিকা 

শুভমঃ শুরু – মেহেরী তাজ 

সীমান্তে বৈশাখ -শুন্য শুন্যালয়

এক মলাটেই ম্যাগাজিন সমগ্র (ম্যাগাজিন)। এবং কুড়ি বসন্ত পেরিয়ে একুশে পা! (নন ম্যাগাজিন) -গাজী বুরহান 

শিকড় স্বপ্ন- জিসান শা ইকরাম 

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা – মিষ্টি জিন

রং তুলীরঁ ডায়রী- মনির হোসেন মমি 

বিষণ্ন বৈশাখ – রুম্পা রুমানা 

দৃষ্টি আকর্ষণঃ 
চিঠি প্রতিযোগিতা যেভাবে আছে সেভাবেই চলবে।

ধন্যবাদ
সকলের জন্য শুভকামনা
শুভ ব্লগিং
=======================
চিঠি প্রতিযোগিতার আপডেটঃ
প্রতিযোগিতার জন্য যে সমস্ত ব্লগার চিঠি প্রকাশ করেছেন, তাদের চিঠির শিরোনাম ও ব্লগারের নামঃ

* চিঠিপত্র- ছাইরাছ হেলাল

* বাবা কেমন আছো – ইঞ্জা

* যেতে যেতে তোমাকে লিখা – ইলিয়াস মাসুদ

* চিঠি – অরণ্য

* খোলাচিঠি – ইকরাম মাহমুদ

যে কাল্পনিক চিঠি পাঠানো হয়নি – আগুন রঙের শিমুল

চিঠিপত্র – মোঃ মজিবর রহমান

প্রেমের নাম বেদনা – মেহেরী তাজ

যে চিঠি পাঠানো হয়নি কাউকে – বায়রনিক শুভ্র

অনেকদিন যাবত তোমাকে ভীষণভাবে মনে পড়ছে! – নিতাই বাবু

ঘুমকে চিঠি – শুন্য শুন্যালয়

আমার বিল্লির চিঠি – ব্লগার সজীব

যেখানে ডাকপিয়ন পৌঁছায় না ! – রম্পা রুমানা

প্রিয় মনিকে চিঠি – মৌনতা রিতু

প্রবাসী শ্রমিকের চিঠি- মনির হোসেন মমি  

আর্জি – আবু খায়ের আনিছ 

শেষ চিঠি – মুহাম্মদ আরিফ হোসাইন

তোমাকে ভেবে লেখা– তেলাপোকা রোমেন

বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে বাবার চিঠি -আমির ইশতিয়াক

শেষ চিঠি – নীরা সাদীয়া 

সুজনের প্রেমের চিঠি….চাটিগাঁ থেকে বাহার 

আমার বোনের ডায়েরীতে লিখা চিঠি। – গাজী বুরহান 

মুক্তিযুদ্ধের চিঠি – সঞ্জয় কুমার

প্রিয় শমশেরনগর চা’ বাগান- নীলাঞ্জনা নীলা 

প্রিয় সোনেলা -মিষ্টি জিন

চিঠি -প্রিন্স হেক্টর

মেঘের কাছে রোদ্দুরের চিঠি – এই মেঘ এই রোদ্দুর 

প্রিয় স্বদেশ- রিমি রুম্মান 

মাকে লেখা শেষ চিঠি – অরুণিমা 

একটি ট্রাম্পীয় প্রেমের চিঠি -অপার্থিব 

অপারগতা -নীহারিকা 

মোট পড়েছেনঃ ১৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. চমৎকার উদ্যোগ। তবে আমার মতে এভাবে যদি সামনের বছর বৈশাখ উপলক্ষে ই-ম্যাগাজিন প্রকাশিত হয়, চিঠির প্রতিযোগিতা পরে করলে মনে হয় ভালো হয়। বছরে দুটো প্রতিযোগিতা আর একটি ই-ম্যাগাজিন। অন্যান্য সদস্যদের কি ভাবনা? মডুরা আপনারা কি বলেন?

    চিঠির চিঠি-ই লেখা হলোনা এখনও, 🙁
    বৈশাখ নিয়ে লেখা ^:^
    আমি শেষ। ;(

  2. লেখকদের তেমন আগ্রহ নেই বুঝা যাচ্ছে। যাদের জন্য এসব আয়োজন, তাদের আগ্রহ না থাকলে এই প্রগ্রাম বন্ধ করেই দেয়া ভালো। বিষয়টি ব্লগটিমকে বিবেচনার জন্য অনুরোধ করছি।

    1. স্টিকি না করে লেখা ভেতরে রেখে দেখা যেতে পারে সবাই পড়ছে কিংবা মন্তব্য করছে কিনা। সবাই ই খুশি হবে ম্যাগাজিনে এটুকূ জানি।

      1. নানা কে বললো যে আগ্রহ নেই? সারা বছরে যদি এভাবে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়, তাহলে অনেক ভালো হবে। কিন্তু আমি বলেছি চিঠির প্রতিযোগিতা আর ই-ম্যাগাজিন একই সাথে না করে সামনের বছর থেকে ভাগ ভাগ করে প্রতিযোগিতা করা যায়। ম্যাগাজিনের জন্য লেখাও। তাতে কি হবে সোনেলা নীড় সবসময় সরগরম থাকবে সোনেলার সব পাখীদের কিচিরমিচিরে। আমি শুধু আমার মতামত জানিয়েছি। এখন এই প্রস্তাব না মেনে নিলেও সোনেলাকে ভালোবাসি, ভালোবেসেই যাবো।

      2. মডুরা স্টিকি করে, আমি স্টিকির কিছু জানি নাকি? ভাবতাছি মডু হবার জন্য আবেদন করুম। বেতন টেতন কেমন জানেন নাকি @ শুন্য

  3. বৈশাখ নিয়ে লেখা! দারুণ মজার হবে। একবার উড়ে যেতে লেগেছিলাম 🙂
    সাধুবাদ সুন্দর এই উদ্যোগ কে। প্রথম ই -ম্যাগাজিন। আহ এই প্রথম আমার লেখা যাবে। 🙂
    আমি কিন্তু লিখতে শুরু করেছি 🙂

  4. আমার মনে হয় চিঠি প্রতিযোগিতা এবং ই-ম্যাগাজিন এর মত গুরুত্বপূর্ণ ইভেন্ট দুটি পাশাপাশি হওয়ায় সাড়া কম পাওয়া যাচ্ছে। যারা খুব ভালো লেখক তারা হয়তো খুব অল্প সময়ে দুটো ভালো-মানসম্মত লেখা উপস্থাপন করতে পারবেন কিন্ত অনেকের হয়তো একটু বেশি সময় লাগতে পারে। অনেকেই এখনো হয়তো চিঠির দিকেই মনোনিবেশ করে আছেন যে ২৫ তারিখের পর ই-ম্যাগাজিন নিয়ে ভাববেন।

    তবে নি:সন্দেহে এটি খুব ভালো উদ্যোগ। হতে পারে ২৫ মার্চের পর ভালো সাড়া পাওয়া যাবে।

    সোনেলা টীমের সকলকে ধন্যবাদ।

  5. প্রশংসনীয় উদ্দ্যোগ,
    আবারও ঝাঁপাবে সবাই তপ্ত বৈশাখ উপেক্ষা করে।
    তবে একান্ত অনুভুতি বিভাগটি জুড়ে দিলে মন্দ হয় না।

  6. অনেক অভাবি সময়ের মাঝে আসলাম প্রিয়স্থানে এসে আনন্দএর সংবাদ পেলাম। বহুত দিল খুশি। আসছি এই বৈশাখে ঝড়ঝঞ্জা বুকে বইয়ে। কোন বাধা কোন প্রাচির হয়ে দাড়াবেনা। ইনশাল্লা। বই ইয়া বইয়া আসব বশাখে। সকল আপনের উপস্থিতি চাই।

  7. একের এক চমৎকার প্রতিযোগিতা আয়োজনে কৃতজ্ঞ সোনেলার কাছে।বৈশাখের কাছে চেয়ে গল্প লিখব কবিতা লিখব আরো কত কি যদি আল্লাহ বাচিয়ে রাখেন। -{@

  8. চমৎকার উদ্যোগ। লেখা শুরুও করেছি। মেমন আমাকে বলছে,”এইবার তুমি মেমন আমি মা, দেখ মেয়ে ভাল করে লেখ, আমার মান সন্মান ডুবাইও না।” হেসে আমি শেষ।
    খুবই মজা হচ্ছে। সবার মনের অনুভূতি খুব সুন্দর ফুটে উঠছে।

  9. hh ভাল উদ্যোগ। সাথে আছি। তবে শেষ চিঠি শিরোনামে আমিও একটি চিঠি দিয়েছি। হয়ত পোস্টটি আপডেট করা হয় নি। তাই আমার নামটি যোগ হয় নি।

  10. বৈশাখ উপলক্ষে লেখা! 🙁
    আমি তো অহনো একখান চিডিই ল্যাখতারিনাই। ;(
    কিছুই ল্যাখতে পারিনা। 🙁
    কেউ আমার মাথায় বাড়ি দিলেও মনে হয় নতুন লেখা বাইরাইবোনা। ;(

  11. প্রিয় মডু গন, চিঠি প্রতিযোগিতায় প্রকাশিত চিঠি সমূহের আপডেট দিতে বেশ বিলম্ব হয় আপনাদের।
    ম্যাগাজিনে প্রকাশের জন্য কয়েকটি লেখা ইতমধ্যে প্রকাশিত হয়েছে, এর আপডেট এই পোষ্টেই থাকা উচিৎ ছিল, যা নেই।
    দৃষ্টি আকর্ষনের উপরে [ ” সোনেলার বৈশাখ এর আপডেটঃ যে সমস্ত ব্লগার সোনেলার বৈশাখের ম্যাগাজিনের জন্য লেখা প্রকাশ করেছেন, তাদের শিরোনাম ও ব্লগারের নামঃ ] এভাবে লিখে আপডেট দেয়া যায়। কেন দিচ্ছেন না তা বুঝতে পারছি না। মডুরা ঘুমায় নাকি?

  12. সুন্দর সুন্দর, বেশ সুন্দর।। তবে আমার কি হবে! মাঝে মাঝে নিজের অনুভূতিটা এই রাফ খাতায় লিখি। এছাড়াতো আর কিছুই লিখতে পারিনা।
    আহারে, চিঠির মত এটা থেকেও বাদ পরে গেলাম।

  13. অনেক সুন্দর সুন্দর চিঠি জমা পড়েছে । বই টা নিঃসন্দেহে খুবই সুন্দর হবে ।

    ব্লগ কর্তৃপক্ষ কে ধন্যবাদ এমন সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য

  14. সত্যি খুব ভালো লাগছে, আরো বেশি করে লিখতে ইছা করছে। কিন্তু আমার হাতে তো সময়ই থাকেনা লিখবো কী করে? তবু লিখবো।
    এমন ভালো উদ্যোগের জন্য সোনেলা ব্লগটিমকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  15. সব গুলো চিঠি পড়া হয়নি,তবে যতটা পড়েছি তোমাকে ভেবে লেখা– তেলাপোকা রোমেন এই চিঠিটা ভাল লেগেছে।
    ক্লোজাপ স্টাইল হয়ে গেল শেষ পর্যন্ত 😀

মন্তব্য করুন