এসো হে বৈশাখ

অলস দুপুর, সূর্যের প্রকট তাপে ঘেমে নেয়ে একাকার শরীর
বাতাসটাও বিদঘুটে, আরামের ছোঁয়াও দেয়না
পাশের ছাদে দুই শালিক খুটে খুটে খায় আপন মনে
যেন গরমে তাদের কিছু আসে যায়না
হতাস মনে পায়রার দল ঘুটুর ঘুটুর করে ফন্দী  আঁটে
এক সাথে উড়ে গিয়ে শালিকদের আসে পাশেই যেয়ে বসে
শ্রান্ত মনে আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকি
মুখোশওয়ালা হাক ছাড়ে, এ্যাই মুখোশ মুখোশ
মনে মনে হাসি আমি, এই গরমে আবার মুখোশ পড়বে কে
এরপরেও দেখি বাচ্চারদল দৌড়ে এসে ঘিরে ধরে মুখোশ কিনছে
ওরা বেশ খুশি মনে মুখোশ কিনে বাড়ীর পথ ধরে
এ্যাই আইস্ক্রিম, আইসক্রিম শব্দে ফিরে তাকায় আইসক্রিম ওয়ালার দিকে
মনটা আনচান করে উঠে একটা ঠান্ডা অনুভূতি নেওয়ার
নিচে নেমে যাওয়ার প্রবল ইচ্ছেটাকে দমন করে নিজেকেই অশান্ত করলাম
দূর দিগন্তে তাকিয়ে দেখি কালো মতো কি যেন
ভালো করে ঠাহর করলাম, আসছে, সে আসছে
সব কিছু উড়িয়ে নিতে সে আসছে
বসুন্ধরার সকল পঙ্কিলতাকে পরিষ্কার করে দিতে আসছে
ঘুর ঘুর শব্দে জানান দিচ্ছে, আমি আসছি কালবৈশাখী হয়ে
তোমরা সরো, সোরে দাড়াও, আমি এসেই পড়েছি আমার রুদ্ররূপ নিয়ে
আমি গেয়ে উঠি, এসো হে বৈশাখ এসো এসো।

মোট পড়েছেনঃ ৮৪০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. এক সাথে উড়ে গিয়ে শালিকদের আসে পাশেই (গিয়ে) বসে । গিয়ে শব্দটা বাদ যাবে।
    আইসক্রিম,রুদ্ররূপ, ঠাহর।
    কাল বৈশাখী নয় কালবৈশাখী। পুরো কবিতাটায় একটি মাত্র ইংরেজী শব্দ, প্ল্যান বড্ড বেমানান লেগেছে আমার কাছে।

    অনূভূতির বহিঃপ্রকাশ ভালো লেগেছে, তবে আমার মনে হয়েছে ইঞ্জা ভাই এই অনূভূতিটাকে যদি ছোট্ট গল্প অাকাঁরে প্রকাশ করতেন তাহলে আরো বেশি ভালো হতো। শুভ কামনা ভাইয়া।

    1. ধন্যবাদ ভাই, ভুল গুলি ধরিয়ে দেওয়ার জন্য, এখন ঠিক করে নিয়েছি, লেখাটি হটাৎ মাথায় আসলো দেখে লিখে ফেললাম, আপনি ঠিকই বলেছেন, এইটি গল্পের প্লটে হলে খারাপ হবেনা।

      আবারো ধন্যবাদ।

  2. ইচ্ছেকে দমন করে মন কে শান্ত করলাম হবেনা ভাইয়া?
    আমার কিন্তু গল্পের প্লটে কবিতাই বেশি ভালো লেগেছে। ভিন্ন আমেজ আছে, গতানুগতিক নয়। লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাইটু। মুখোশ, আইসক্রিম পেতে ইচ্ছে করছে। 🙂

    1. এতক্ষণে আপ্লুত হলাম, ভাবছিলাম আমার প্রিয় পাখি বোনটি কি বলে, মাঝে মাঝে হটাৎ মন বলে লিখো আর আমিও লিখে ফেলি, ধন্যবাদ আপু এতো সুন্দর আপ্লুতকরা মন্তব্যের জন্য। 😀

মন্তব্য করুন