প্রিয় বাবা,
তুমি রাগ করেছ? কি করব বলো, আমি তো চিঠি পাঠিয়ে ছিলাম কিন্তু তা আকাশের ধাক্কায় ফিরে এলো মর্ত্যে, আমার তো দোষ নেই বাবা।
কেমন আছি? আমি আছি তোমার পরিবারের সাথে, ভাইরা বউ, বাচ্চা নিয়ে আলাদা থাকে, বোনদের বিয়ে হয়ে গেছে, মা ছোটর সঙ্গে, শুধু আমি একা। আছি তো বাবা, আছি তো সবার সাথে।
রাগ করোনা বাবা, আমি তোমার অধম ছেলে, আমার কিইবা করার ছিল!
জানো বাবা, প্রতি রাতে আমি কালো আকাশের পানে চেয়ে থাকি, দেখি তুমি আকাশ থেকে মিটমিট করে আমায় কাছে ডাকছ, আমিও কাছে যাওয়ার জন্য আকুলি বিকুলি করি কিন্তু পারিনা, তুমি যে অনেক দূরে। বাবা, তুমি কেন তারা হয়ে গেলে? পারতেনা তুমি আমাদের আকাশ হয়ে থাকতে? পারতেনা তুমি আমাদের আঁকড়ে ধরে থাকতে?
জানো বাবা আমি তোমায় খুব ভালবাসি কিন্তু পারিনি তোমায় বলতে, তোমার শেষ মূহুর্তে তোমার কাছে থাকতে। বাবা ক্ষমা করে দিও আমায়, আমি যে তোমার অধম ছেলে, পারিনি সবাইকে আঁকড়ে থাকতে, শুধু জানি আমি আছি সবার সাথে।
ভালো থেকো বাবা তুমি তারা হয়ে, দেখো আবার আমরা সবাই এক হবো।
রাহমানুর রাহিমের কাছে কেঁদে কেঁদে করি প্রার্থনা, যেন তিনি তোমায় করেন দয়া,
বেহেশত নসীব কর মোর বাপধনে
আমারে রাখো যেন সকলের সনে।
বাবা তুমি ভালো থেকো অন্যলোকে, অন্যসব বাবাদের সনে।
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সগীরা।
তোমারই অধম সন্তান
ইঞ্জা।
সন্তান বাবাদের কাছে অধম হয় কী না জানি না,
তবে লেখা চিঠিটি উত্তম।
বাবাকে হারিয়েছি খুব অল্প বয়সে, যখন আমি ১৯, বাবার বয়স হয়েছিলো মাত্র ৪৫, বাবার ভালোবাসা পাওয়ার বাসনা রয়ে গেল ভাইজান এই অতৃপ্ত হৃদয়ে।
এমন চিঠি নিশ্চই পৌছবে বাবার কাছে।
বাবার জন্য দোয়া করবেন দাদীজান।
গত রাতেই পড়েছি মোবাইলে..চমৎকার আবেগজনিত একটি লেখা।ওপারে বাবারা ভাল থাকুক এই কামনা -{@
বাবার জন্য দোয়া রাখবেন ভাই।
বাবা-মা হারা অধম সন্তানেরে করিও ক্ষমা
আমিও হারিয়েছি মাত্র নয়টি মাসের ব্যাবধানে বাবামা
তোমারে পায়নি আপন করে এধরায় আপন মনে কর ক্ষমা
সকল মুসিবত দয়াল নবীর সাফায়াতে পায় যেন আল্লাহ হেদায়েত।
আল্লাহুমা আমীন।
“বেহেশত নসীব কর মোর বাপধনে
আমারে রাখো যেন সকলের সনে”
– খুব ভালো লেগেছে।
ইংরেজিতে কয়েকটা লাইন লিখেছিলাম কিছুদিন আগে। আপনাকে শেয়ার করতে ইচ্ছে করছে।
It’s very obvious
Someday I’ll die.
Not all will remember me
But only few will cry!
The air will fill the space
Your eyes will be dry
In some very days you will remember
Find me in the sky!
আপনার বাবার রূহের শান্তি কামনা করছি। ভালো থাকবেন। (y)
আপনার লেখাটা মন ছুঁয়ে গেল।
ধন্যবাদ ভাই, সকল বাবা মার প্রতি শ্রদ্ধা।
আল্লাহ্ আপনার বাবাকে বেহেশত নসীব করুক…… আমীন।
আপনার বাবা অবশ্যই এই চিঠি পড়েছেন।
শুভ কামনা ইঞ্জা ভাই।
আমীন।
দোয়া করবেন ভাইজান।
আবার আমরা সবাই এক হবো। এতো আবেগ দিয়ে লিখেছেন ভাইয়া। বাবার জন্য অনেক প্রার্থনা রইলো। তিনি তারা হয়েই থাকুন। আঁধার আলোতে সারাক্ষনই তিনি জ্বলবে।
সবাই কেমন খন্ড খন্ড হয়ে যাই আমরা কিসের আশায় কে জানে!
আমীন।
আপু, বাবার জন্য দোয়া রইল।
আমিও বাবার অধম ছেলে /
বাবার জন্য দোয়া করবেন,
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।
বাবার জন্য এমন আবেগী চিঠি পড়ে মনটা সিক্ত হয়ে গেলো ভাইয়া।
ঈশ্বর বাবার আত্মার মঙ্গল করুন।
অবশ্যই চিঠি তাঁর কাছে পৌঁছে গেছে।
বাবার জন্য প্রার্থনার দরখাস্ত রইল প্রিয় আপু।
ভাইয়া অবশ্যই প্রার্থনা আছে, তিনি যেখানে আছেন ভালো থাকবেন।
আমীন।
ভাইজান বাবা যেখানেই থাকুক ভালো থাকুক দোয়া করি!
প্রতিযোগিতা ক্রমশ জটিলতা পাচ্ছে!
বাবার জন্য দোয়া করবেন বুবু শুধু এই প্রর্থনা।
প্রতিযোগিতা করাটা মুখ্য বুবু, জেতাটা গৌণ আমার কাছে কারণ চিটিটা আসলেই আমি বাবার কাছে লিখেছি।
বাবার প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। ভালো লাগা রইল।
বাবার জন্য দোয়ার দরখাস্ত রইল ভাই।
অনেক আবেগ ভরা চিঠি।
বাবার আত্মার মাগফিরাত কামনা করছি।
মন খারাপ করবেন না।
আমি ও ২৬ বছর বয়সে আমার মা কে হারিয়েছি।
মন খারাপ করে কি আপু না থাকতে পারি, আমার ১৯ বছর বয়সে বাবাকে হারাই,বাবার বয়স ছিলো মাত্র পঁয়তাল্লিশ, যেদিন বাবার ইন্তেকাল হলো সেদিন আমি ছিলাম সিলেটে, পরদিন দুপুর তিনটায় যখন চট্টগ্রাম পোঁছালাম তখন বাবাকে কবরস্থানে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে ২য় জানাজার পর, বাবার মুখটা শুধু দেখেছি।
মার যেন বেহেশত নসীব হোন এই দোয়া রইল মহান আল্লাহ্র প্রতি।
রাব্বির হামহুমা ক্বামা রাব্বা ইয়ানী ছাগীরা…….
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।
দুবার পড়েছি। একটি নাটক দেখেছিলাম “কেবলই রাত হয়ে যায়”। সেখানে নায়ক বাবার সাথে রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে ভিজে আকাশের মাধ্যমে ফোনে কথা কয়। হৃদয় ছোঁয়া কাহিনি।। বাস্থবে আপনার চিটি পড়ে ভিতরটা হুহু করে উঠিল।
ভাই, বাবাকে আমি হারিয়েছি উনিশ বছর বয়সে, বাবার বয়স হয়েছিলো মাত্র পঁয়তাল্লিশ বছর।
আল্লাহ আপনার বাবাসহ সকল সকল বাবাদের বেহেশত দান করুন।আমিন
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা
ছোট বেলায় বাড়ি ছেড়েছিলাম, বাবার কথা খুব মনে পড়ত। একটা কিশোর গল্প পড়ছিলাম একদিন রাতে, সেখানে নায়ক তার বাবাকে একটা চিঠি লিখে। ছোট সেই নায়কের অনুভূতির সব বহিঃপ্রকাশ গল্পের সাথে সাথে আমায় কাদিঁয়েছিল, আপনিও আজ সেই পথেই নিয়ে যাচ্ছিলেন।
একটা কথা প্রচলিত আছে, বাবা মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, আমি যে বড় ইঞ্জা কে দেখেছি এই চিঠিতে তা মনে হয়নি, বাবার সেই ছোট্ট আদুরে ইঞ্জা।
বাবার জন্য প্রার্থনা, সৃষ্টিকর্তা উনাকে উত্তম বিনিময় দান করুন।
শুভ কামনা।
খুব অল্প বয়সে বাবা হারিয়ে ছিলাম বলে বাবার প্রতি টানটা রয়ে গেল ভাই, বাবার জন্য দোয়া রাখবেন সাথে মা, বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাবেন।
অবশ্যই। বাবা-মায়ের জন্য দোয়া রইল।
আমীন
মন ছুঁয়ে গেল। আমার বাবার কথা মনে পরে গেল। ভাল থাকবেন ভাই ।
বাবাদের জন্য দোয়া করছি ভাই।
রাব্বির হাম হুমা কামা,রাব্বা ইয়ানি ছাগিরা।
রাব্বির হাম হুমা কামা,রাব্বা ইয়ানি ছাগিরা।
আমীন
এমন একটি চিঠি পড়িনি এতক্ষণ!
শিশুকাল ও কৈশোরকাল অনেক ভাল থাকে। যেখানে ভাই বোনের মধ্যে সম্পত্তির হিসেব নিয়ে মুখ কালাকালি হয় না। মা বাবা ভাগ হয় না। এই আমরা চারবোনে দুই বোন ধোকায় পড়ে আলাদা হয়ে গেছি।
এখন বাবা মা বেঁচে আছে তাই তাদের মূল্য বুঝি না। আমি অভিমান করে যাই না। কিছু হিসেব মেলে না আসলে। চিঠিটা অনেক ভাল লাগলো ভাই।
আপু, বাবাকে হারিয়েছি অল্প বয়সে, ভাই বোনদের মানুষ করেছি বাবার আদরে কিন্তু শেষে আমিই হলাম তাদের পর, এই গল্প দেখছি এখন ঘরে ঘরে, সম্পত্তি মানুষকে অমানুষ করছে, আপনকে করছে পর, এরপরেও আমি অনুরোধ করবো, বাবা মা যতদিন আছে ততোদিন তাদের সানিধ্যে থাকুন, যত পারেন ভালোবাসা কুড়িয়ে নিন নাহলে পস্তাতে হবে।