তবে তাই হোক! জাগিয়ে রাখি কাঁঠালচাঁপা গন্ধে নিস্তব্ধ নিরব রাত্রিগুলো। গহীন হলে অন্ধকারে ঘনত্ব; হাইওয়ে ধরে হেঁটে যাবো ডানপাশে তোমার ছায়াসঙ্গী করে। দেখা হবে তিন চারটা কুকুরের সাথে, ওরা আর্তস্বরে ডাক ভুলে গিয়ে ভয়ার্ত চোখে দেখবে আমায়। কৌতূহলের মাত্রায় খাবে চিন্তায় খাবি। কে যায়? কোথায় যায়? তেষ্টা; বড্ড তেষ্টা পায় গভীর অন্ধকারের এই দীর্ঘ রাস্তার [বিস্তারিত]














