সহযোগিতা কেউ করবে না,
তোমাকে!
করতে হবে সহযোগিতা,
নিজেই নিজেকে।
কখনো এমন মনে হয়,
রহিম-করিম আর রমেশ!
করবে সহযোগিতা,
আমায় বেশ।
এ-তো ভ্রান্ত ধারনা।
জীবনে করেছি বহু অপচয়,
এখানে-ওখানে আর সবখানে!
করে আনন্দ আমার,
হলো সর্বশেষ।
এটাই বাস্তবতা।
যতদিন থাকব আমি ধরায়,
গরিব-ধনী আর দানবীরে!
না চেয়ে সহযোগিতা,
কাজ করব শেষ।
এটি আমি ভুলবনা।
তারিখঃ 31-07-2025 ইং
৬টি মন্তব্য
নাজমুল আহসান
অনেকদিন পর সোনেলায় লিখলেন!
শুভ মালাকার
আবার আসতে চাচ্ছি।
নাজমুল আহসান
চলে আসুন। আপনারা এলেই সোনেলা আবার জমজমাট হয়ে উঠবে।
সঞ্জয় মালাকার
ভালো লাগলো
শুভ কমনা সবসময়।
হালিমা আক্তার
সত্যি, কেউ কাউকে সহযোগিতা করে না। সব সময় নিজেই নিজেকে এগিয়ে নিতে হয়। ভালো লাগলো।
মোঃ মজিবর রহমান
নিজের পথ নিজেই তৌরি করে নিতে হবে, চিরন্তন সত্য হইত কেউ পথের সন্ধান দিতে পারে। নতুন করে পুরাতন ঘরে আসার জন্য শুভেচ্ছা।