ঋণী

valantains day-Blog

ঋণী
-শুভ মালাকার

এনেছি কত কি যে,
দিলাম না কিছুই।
যখনি যাই সম্মুখে,
শুধু আনিতেই যে চাই।

দিব দিব করি;
দিতে নাহি পারি।
চাই কিছু দিতে,
তাদের ঋণ শোধিতে।

স্রষ্টার চেয়ে বেশি ঋণী;
সেই পিতা-মাতার কাছে।
করে নেয় চোখের মনি,
তাদের ছাড়া জগতে কেই বা আছে।

ঋণ শোধিতে পারিবনা;
চাই শুধু ফুটাতে মুখের হাসি।
দুঃখ তাদের ছোয়াব না,
বেশি ভাল তাদের কেই তো বাসি।

(২৫-মে,২০১১ইং)

মোট পড়েছেনঃ ৮৭৫জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

    1. “ঋণ শোধিতে পারিবনা;
      চাই শুধু ফুটাতে মুখের হাসি।
      দুঃখ তাদের ছোয়াব না,
      বেশি ভাল তাদের কেই তো বাসি।”

      *** আজীবন তাদের কেই ভালবাসতেই চাই।

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
      আপনি ভাল থাকবেন। -{@

মন্তব্য করুন