ফিরে আসার কথা ছিল
সময় হয়নি আসার,
অনেকটা সময় পার হয়ে গেল
আমিও উঁকি দেই না সদর দরজায়।
সময়ের চক্র বলয়ে
ঘড়ির কাঁটা ঘুরে চলেছে,
অভিধান থেকে প্রতীক্ষা শব্দটি
হারিয়ে গেছে কালের গহ্বরে।
হয়তো ফিরবে, হয়তো ফিরবে না
দরজার খিল আর খুলবে না,
পথ চলেছে উল্টো রথে,
নিঃশব্দ, মৌনতা আছে
আছে পাড় ভাঙা ঢেউয়ের স্রোত,
বুঝোনি, বোঝাতে চাই নি
হোক না পথের, এখানেই ইতি।
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
জীবন চলার বাঁকে কত অজানায় চলে, কেউ বুঝি আবার কেউ জেনে বা না জেনে হারায়। পথের যেমন শেষ নাই আছে জিবনের সমাপ্তি। ভাল লাগা রইল।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্য। সত্যি পথের শেষ থেকে শুরু হয়। জীবন প্রতি বাঁকে স্মৃতির রেখা আঁকে। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ভালো থাকুন।
নার্গিস রশিদ
খুব ভালো লাগলো আপু ।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
শুভ মালাকার
‘অভিধান থেকে প্রতীক্ষা শব্দটি
হারিয়ে গেছে কালের গহ্বরে।’ —- ভালো লেগেছে।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকবেন।
মনির হোসেন মমি
কেউ আর আসবে না আসার আগেই জীবনের ইতি।খুব ভাল লাগল।
হালিমা আক্তার
অনুপ্রাণিত হলাম। শুভকামনা রইলো।