তুমি কবিতার কথা বলেছিলে
কবিতা কে সাজাবো বলে,
আকাশের রঙ, সমুদ্রের ঢেউ,
ঝরনার উচ্ছলতা, নদীর ছুটে চলা
আরো কত কিছু রেখেছি
বাক্স বন্দি করে,
যেন ওরা হারিয়ে না যায়।
এক এক করে কত শত শব্দ
রেখেছি তক্তপোষের নীচে,
প্রতিদিন একটু একটু করে
ঘ্রাণ নেই ছুঁয়ে দেখি,
কান পেতে ওদের ফিসফিসানি শুনি
শুধু কবিতায় সাজাতে পারি না।
এক সাগর শূন্যতা ঢেউ খেলে যায়
এপাড় ওপারে বন্ধন হয়ে ওঠে না।
কবিতা! শব্দ গুলো
এলোমেলো ঘুরে বেড়ায়।
শব্দ গুলো অ- কবিতা হয়ে যায।
৪টি মন্তব্য
নাজমুল আহসান
অ-কবিতা কিন্তু ইতোমধ্যেই চমৎকার কবিতা হয়ে গেছে!
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
মোঃ মজিবর রহমান
কবি শব্দে শব্দে বলে গেলেন মনের কথা। ভালো লাগা রইল।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।