হাল ছেড়োনা বন্ধু !

সুপায়ন বড়ুয়া ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ০১:৩৩:০৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার। আমরা আছি ১৬ কোটি পাল তুলবার করোনা নামক ঘাতক ব্যাধি আসছে ধেয়ে এবার ভয় পেয়ে মুখ লুকানো জায়গা নেই তো আর সাগর জলে ভাসছে তরী কুলে ভীড়বার। ঝর ঝঞ্জায় ঝাকুনি দেবে বিজলী এসে চমকে দেবে জল দস্যু হুমকী দেবে মেঘের [বিস্তারিত]
একা মানুষ মানুষ নয়, সম্মিলিত মানুষই মানুষ। বিশ্বব্যাপী করোনা ভাইরাস আজ মানুষে মানুষে একে অপর থেকে দুই ফিট দূরত্বে দাঁড় করিয়ে দিয়েছে। কাছাকাছি, পাশাপাশি হলেই মরণকামড়। এই দুই ফিট দূরত্বে দাঁড়িয়েও কী আপনি নিশ্চিত হতে পারছেন যে আপনি নিরাপদ? আপনারা হাতে হাত রেখে হাঁটতে পারেননি, ক্রমশ বিচ্ছিন্ন হতে হতে এতোটাই আত্মকেন্দ্রিক হয়ে ওঠেছিলেন যে, কেবলই [বিস্তারিত]

করোনা- ডায়েরী-(০১)

মুক্তা ইসলাম ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ০৩:৪৯:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
প্রিয় ঝিনুক, কেমন আছো তুমি? আমি ভাল নেই। চোখে ঘুম নেই। মুখে হাসি নেই। হাসতেও ভুলে গেছি আমি। তুমি জানো যে, পৃথিবীর আজ কঠিন অসুখ হয়েছে। শরীর কেঁপে কেঁপে জ্বর, আর খুব মাথা ব্যাথা। সেই সাথে নাকি প্রচুর ঠান্ডা আর গলা ব্যাথাও। শ্বাস নিতেও নাকি কষ্ট হচ্ছে প্রচুর। মারাত্মক ছোঁয়াচে এ অসুখটির নাম নাকি নভেল [বিস্তারিত]

করোনা ভাইরাস

রুমন আশরাফ ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:৫৭:৫৯অপরাহ্ন স্বাস্থ্য বার্তা ১৭ মন্তব্য
তখন ছোট ছিলাম। বাবা অফিসে কিংবা বাইরে কোথাও যাবার আগে আমাকে আদর করে যেতেন। দোয়া পড়ে ফুঁ দিতেন। কপালে চুমু খেয়ে বের হতেন। এই বয়সেও আগের মতো আদর পাই বাবার কাছ থেকে। তবে বাবার অফিস নেই এখন। অবসরপ্রাপ্ত হয়েছেন কয়েক বছর আগে। বরং বাবার সেই কাজটিই কখনও কখনও আমি করি। তবে কথা আছে, শরীর অসুস্থ [বিস্তারিত]

একটুখানি সচেতন হই

নিরব সাগর ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:২১:১১অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
দেশে যখন করোনা রোগে নেমেছে দুর্যোগ । স্বার্থান্বেষীরা মনের সুখে নিচ্ছে সে সুযোগ । সুযোগ বুঝে করছে মজুদ যত পুঁজিবাদী । লক ডাউনের দুর্ভোগে পড়ে কাঁদছে অনাবাদী । ধর্মান্ধরা সব ইচ্ছে মতো ছাড়ছে ধর্ম বোল। আমজনতা বাজাচ্ছে সব শঙ্খ কাশি ঢোল । দেশবাসী সব নবাবজাদা থাকছে উদাসীন। ছোট্ট দেশের করছে তারা ক্ষতি সীমাহীন । প্রতিদিন [বিস্তারিত]

শহরে অসম প্রেম

মুহম্মদ মাসুদ ২৩ মার্চ ২০২০, সোমবার, ১০:২৩:৩২অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
  তোমার শহরে আমি অবহেলিত ধূলো। আমার শহরে তুমি আঁধারের আলো। তোমার রঙিলা শহর বৃষ্টিস্নাত সন্ধ্যা বিলাস। আমার পরিত্যক্ত নগরীতে শুধুই দীর্ঘকাল দীর্ঘশ্বাস। আমার দেহ ভিটে পরিত্যাক্ত, জনমানব শুন্য। তোমার অখণ্ডিত যৌবন পতিতালয়, কোলাহলে পূর্ণ। ভালোবেসে আগলে রাখতে কজনই বা পারে। পরিচিত কন্ঠস্বর ভুলে গেলেই অনুভুতিরা কেঁদেই হারে। ডায়েরির বয়স পাতা কেবলই সাদা শূন্যতা। ভালো [বিস্তারিত]

দশদিনের ছুটিই কি সমাধান?

তৌহিদুল ইসলাম ২৩ মার্চ ২০২০, সোমবার, ০৮:৩৭:৫৪অপরাহ্ন সমসাময়িক ২৫ মন্তব্য
করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে। [বিস্তারিত]

অর্জন

নীরা সাদীয়া ২৩ মার্চ ২০২০, সোমবার, ০৭:২৫:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
গ্রামের বাড়ি থেকে খবর এলো চাচাতো বোনের বিয়ে। যেমন তেমন নয়, আপন চাচাতো বোন, তার বিয়ে। আমি বলে দিলাম, "যাবো নাহ্।" কেন যাবো না? কারণ আমার পরীক্ষা। কী পরীক্ষা? ৭ম শ্রেণির ১ম সাময়িক পরীক্ষা! এটাও কি এমন কোন পরীক্ষা যে একটা দিতে না পারলে জীবনে বড় কোন ক্ষতি হয়ে যাবে? আমার কাছে তাই...কারণ এটা দিতে [বিস্তারিত]

জয়নব এখন কোথায় যাবে?

ইসিয়াক ২৩ মার্চ ২০২০, সোমবার, ০৫:৩৯:০১অপরাহ্ন গল্প ১৫ মন্তব্য
জয়নবের স্বামী জয়নবকে ছেড়ে চলে গেছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে।সেই সব দিনগুলোর কথা ভাবতেই এখনো গা শিউরে ওঠে তার।সে এক চরম ক্রান্তিকাল, হঠাৎ করে ছোট্ট ছোট্ট দুটো দুধের বাচ্চা নিয়ে নিষ্ঠুর পৃথিবীর মুখোমুখি হয় সে। সেইসব দিনগুলোর কথা জয়নব কোনদিনই ভুলতে পারবে না।যদিও সে ভুলতে চায় বারবার ।কে আর দুঃখের দিনের কষ্টের দিনের [বিস্তারিত]
চোখটা বন্ধ করুন। মনে করুন আপনি এখন জাপানে অবস্থান করছেন। তারিখ ১৯৪৫, ৬ আগস্ট, সকাল ৮ বেজে ১৫ মিনিট। আমি আপনার সাথে বাজি ধরে বলতে পারি ৮ঃ২০ এর মধ্যে আপনাকে চোখটা খুলতে বললে আপনি পারবেন না কারন আপনি ততোক্ষণে এই সুন্দর পৃথিবী ছেড়ে পরপারে চলে গিয়েছেন। তখন কি সব মানুষগুলো জানত যে তাদের সাথে এমনটা [বিস্তারিত]

খুনোখুনি

হালিম নজরুল ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:১৩:৪৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  ভালবাসাবিনে রাত্রি ও দিনে খুন হয় কত লোক, ভালবাসা-প্রেমে অন্তর ফ্রেমে খুন হয় শত শোক। খুনরাঙা পথে ভালবাসা রথে পৃথিবী পদ্যময়, আমি খুনে রাজী ধরি তাই বাজী তুমি কেন রাজী নয়! এসো ছিপ ফেলি খুনোখুনি খেলি আমাতেই-তোমাতেই, শিল্পীত খুন-শিহরিত খুন ইতিহাসে যাহা নেই। শুধু ভালবাসো,খুন করি আসো মনে আছে যত পাপ, সততার ভরে পৃথিবীর [বিস্তারিত]

মহা সংকট

আতা স্বপন ২৩ মার্চ ২০২০, সোমবার, ১০:৩৫:১১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
ঘোর অমানিষার নির্মম হানা অসহায় অস্থির কষ্টের প্রহর স্রষ্টার রহস্যময় জটিল ইমতেহান। অস্থির অনাহুত সমস্যার জট ক্ষনে ক্ষনে হতাশায় নিমজ্জিত অধর তরপ্রবন দূর্বল পাপিষ্ঠ হয়রান পেরেশান। খন্ড খন্ড পাপরাশীর বিক্রিয়ায় অতিকায় বিস্ফোরণ তেজসকৃয়তায় তরপায় দূরাচারি প্রতিবিম্ব যেনো। নির্দয় নিষ্ঠুর কাহ্হার গুনবাচ্যে যেনো প্রকাশে বিধাতার গোস্বা পরিত্রান নাই কোনো। নরক যন্ত্রনা তন্ত্রে তন্ত্রে যেনো আজ মহাসংকট [বিস্তারিত]
বর্তমানে সারাবিশ্বে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। সংক্ষেপে যার নাম কেভিড-১৯। শোনা যায়, দেখাও যায় যে এটি একটি প্রাণঘাতী মরণব্যাধি ছোঁয়াচে রোগ। মানুষ থেকে মানুষে, একজন থেকে অন্যজনে ছড়ায়। এটি এখন সারাবিশ্বে মহামারি আকারে ছাড়িয়ে পড়েছে। এরকম ছোঁয়াচে রোগ গুটিবসন্ত, কলেরা এর আগেও এদেশে হয়েছিল, দেখা দিয়েছিল। তবে এই রোগের মতো এমন ভয়াবহ রূপধারণ কখনো করেনি। [বিস্তারিত]

শ্রাবণের বাতাস বুকে অচেনা সুর

অপার্থিব ২৩ মার্চ ২০২০, সোমবার, ০১:০৯:৪৪পূর্বাহ্ন গল্প ১৭ মন্তব্য
এই মুহূর্তে ঠিক কোথায় আছি জানি না তবে বুঝতে পারছি লঞ্চ সম্ভবত বুড়িগঙ্গা পার হয়ে পদ্মায় প্রবেশ করেছে। বুড়িগঙ্গার দুষিত পানির উৎকট গন্ধটা এখন আর নাকে লাগছে না। লঞ্চ ছেড়েছে সাড়ে নয়টায়, বুড়িগঙ্গা পার হয়ে পদ্মায় আসতে কতক্ষণ লাগলো সেটা জানতে ইচ্ছে হয় আমার। পকেট থেকে মোবাইল বের করে দেখি- বাজে দশটা চল্লিশ। আমি বসে [বিস্তারিত]
  গোটা পৃথিবী জুড়ে যখন অস্থিরতা বিরাজ করছে তখন ঘরের কোণে নিজেকে আবদ্ধ রেখে কি ভালো থাকা যায় ? ভালো থাকা যায় না। মনের কোণে কোথাও যেন থেকে থেকে সমুদ্রের উত্তাল জোয়ারে আছড়ে পড়ছে, ভাঙছে না তবে সবকিছু ধ্বংস করে দিয়ে যাচ্ছে। বিপর্যয় শব্দটা বড় কঠিন । যাকে কিনা অনেকগুলো শব্দ একত্রিত করে বাঁধ তৈরি [বিস্তারিত]

আর্কাইভ