বৃষ্টি

একটা বৃষ্টি যেন বদলে দিতে পারে পরিবেশ।

একটা বৃষ্টি পরিচ্ছন্ন করে দিতে পারে চারপাশের বাতাসে মিশে থাকা উড়ন্ত পরমাণুসম ধুলিকনা আর যত বজ্য।

কেমন যেন বে-খেয়ালি হয়ে আছে প্রকৃতি,
নিজের স্বরূপ যেন ভুলতে বসেছে সহস্র কোটি বছরের শেষে।

শীতের শেষে বসন্ত পেড়িয়ে যায়,
যেন হাজার বছর ধরে তৃষ্ণার্ত হয়ে আছে ধরিত্রির বুক।

টিনের চালে ধুলির আস্তর, ধুল জমে আছে পাতায় লতায় আর দুনিয়ার সমস্ত সবুজের সৌন্দর্য-

একটা বৃষ্টি দাও বিধাতা-
স্বরূপে ফিরিয়ে দাও দুনিয়ার গোছানো প্রকৃতির আপন বৈচিত্র।
বর্ষণের শেষে উর্বর মাটির বুক চিরে দুটি খুঁড়ি মেলতে দাও সোনালী সূর্যটার ঘুম ভাঙ্গার কালে।

– 0-

মোট পড়েছেনঃ ১,৪৮৮জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. হুম বৃষ্টি দরকার। প্রকৃতির সাথে সাথে মানুষের মন ও যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় এমন বৃষ্টি চাই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. “একটা বৃষ্টি দাও বিধাতা-
    স্বরূপে ফিরিয়ে দাও দুনিয়ার গোছানো প্রকৃতির আপন বৈচিত্র। “
    আপনার প্রত্যাশা পুরণ হোক
    ধরনী ফিরে পাক আপন মহিমা।
    শুভ কামনা।

    1. যে কোনও উছিলায় একটা পরিবর্তন হউক বর্তমানের। একটা পরিশুদ্ধ বিশুদ্ধতা নেমে আসুক বিধাতার আশির্বাদ হয়ে।
      একটা বৃষ্টি চাই। যেন ধুয়ে মুছে যায় সব।

      ধন্যবাদ দাদা

    1. ঋতূ বৈচিত্রের নির্দিষ্ট সময় যে পাড় হয়ে যাচ্ছে ভাইজান।
      যতটা শুনেছি / বিগত সময়ে অল্পস্বল্প দেখেছি যে, শীতের শেষে, বসন্তের মাঝামাঝি বৃষ্টি হলে আবহাওয়া পরিচ্ছন্ন হয়, হাঁস মুরগীর জীবানু নাশ হয় / মড়ক লাগা মহামারি বন্ধ হয়।

      আল্লাহ সব ভাল জানেন, তিনিই রহমতের বর্ষণ গড়িয়ে দিবেন।

  3. একটা বৃষ্টি আসুক সব ধুয়ে দিতে,
    শীতল ঝরঝর বৃষ্টি ধারায় বয়ে যাক পৃথিবীর যাবতীয় রোগ-শোক-ক্লান্তি,
    একটা বৃষ্টি আসুক প্রশান্তির পরশ নিয়ে।

    শুভ কামনা বাবু ভাই 🌹🌹

    1. আমার কেন যেন মনে হয়-
      একটা বৃষ্টি সত্যি সত্যি পাল্টে দিতে পারে সমস্ত প্রেক্ষাপট-
      অঝর বৃষ্টির ধারায় ধুয়ে মুছে যাবে চলমান যত সমস্যা।

      বিধাতা তেমন একটা বর্ষণ দিক-

      অনেক ভালো থাকবেন আপু।

      1. বৃষ্টি মানেই প্রকৃতির পরিচ্ছন্নতা, তাই আমরা অপেক্ষা করি বৃষ্টির। প্রতি বছর এই দিনগুলোতে কাল বৈশাখী ঝড়ের সূচনা দেখি। সাথে বরফ বৃষ্টি। হেমন্ত আর শীতের জমানো ধুলো, মশা, জীবাণু গুলো ধুয়ে যায়। আমরা কিছুটা হাফ ছেড়ে বাঁচার প্রয়াস পাই। তবে এখন যে মহামারীর সাথে গোটা বিশ্ব লড়ছে তাতে বৃষ্টি কি আশির্বাদ রুপে আসবে নাকি অভিশাপ হয়ে, তা শুধুমাত্র বিধাতাই জানেন।

      2. শুভ প্রত্যাশা রাখতে পারি তো আপু

        বিধাতা দেখিয়ে দিন না এমন কোন কারিশমা, যেখানে বৃষ্টির সাথে ভেসে যাবে করোনার ভয়াবহতা।

        এদেশের প্রেক্ষাপটে- তিনিই যে একমাত্র ভরসা।

    1. সামাণ্য বৃষ্টি
      যেন লেবু গুড়ের শরবতের মতো খাবে এই ধরিত্রি।

      আসুক বৃষ্টি- সুস্থির পরশে।

      শুভেচ্ছা ভাইজান।
      সুস্থ থাকুন

  4. অনেক সুন্দর লেখা বৃষ্টি আমার ভিষন প্রিয় ছোটবেলা বৃষ্টিতে ভেজার জন্য আম্মু মাইর দিতেন তবু ভিজতাম এখনো বৃষ্টি হলে ভিজি।
    দেশের এমন অবস্থায় আল্লাহ্ কাছে দোয়া চাই বৃষ্টি নামুক পৃথিবীর সকল মাহামারী রোগ,সকল সমস্যা সকল কিছু ধুয়ে মুছে দিক প্রকৃতি নতুন প্রান ফিরে আসুক,জনজীবনে শান্তি আসুক এই কামনাই করি।
    একবার বৃষ্টি আসুক আমি ভিজতে চাই, প্রকৃতির মাঝে মিশতে চাই।
    শুভ কামনা রইল আপু,ভালো থাকুন।

    1. চমৎকার লিখেছেন আপু
      ইচ্ছের জয় হউক ।

      কবুল করুন বিধাতা।

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

      নিয়মিত লিখুন- সবার লিখা পড়ুন।

      ভাল থাকবেন/ সুস্থ থাকবেন।

মন্তব্য করুন