ছায়া সঙ্গী//

তবে তাই হোক!
জাগিয়ে রাখি কাঁঠালচাঁপা গন্ধে
নিস্তব্ধ নিরব রাত্রিগুলো।
গহীন হলে অন্ধকারে ঘনত্ব;
হাইওয়ে ধরে হেঁটে যাবো ডানপাশে
তোমার ছায়াসঙ্গী করে।
দেখা হবে তিন চারটা কুকুরের সাথে,
ওরা আর্তস্বরে ডাক ভুলে গিয়ে
ভয়ার্ত চোখে দেখবে আমায়।
কৌতূহলের মাত্রায় খাবে চিন্তায় খাবি।
কে যায়?
কোথায় যায়?
তেষ্টা;
বড্ড তেষ্টা পায় গভীর অন্ধকারের
এই দীর্ঘ রাস্তার হেঁটে চলা।
ছায়াসঙ্গী এককাপ চা খাওয়াবে?
অলস হয়েই থেকে যায় সঙ্গের ছায়া।

মোট পড়েছেনঃ ১,১২২জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. ছায়াসঙ্গী এককাপ চা খাওয়াবে?
    অলস হয়েই থেকে যায় সঙ্গের ছায়া।- আহারে ছায়ারা সব
    কপি করতে পারে কিন্তু সেটা যদি আমাদের থেকে আলাদা করা যেত কাজে দিত, খুব ভালো হতো। ভালো লেগেছে একান্ত অনুভূতির মোড়কে কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো ।🌹🌹🌹🌹

      1. কি যে বলে আপু

        আমি সহসা খুবই সাধারণ মানুষ। বরং সাধারণের চেয়েও ছোটখাট।

        আপনি চমৎকার লিখেন, আমি একজন ভক্ত মাত্র।

        ভালো থাকবেন সবসময়।

      2. আপনার বিনয় প্রকাশে মুগ্ধ আমি বাবু ভাই। এটা একজন লেখকের জন্য পরম প্রাপ্তি।অর্থাৎ ভক্তকুল তৈরী হওয়া। ভাবতেও ভালো লাগে। যেমন আপনার লেখার ভক্ত আমি। আজকাল কম লিখেছেন নাকি? নাকি আমারই আসা হয়না এখানে? দেখতে হবে তো!!!

  2. আমার একটা ছায়াসঙ্গী ছিলো, চা খেতে খুব ভালবাসে। করোনার ভয়ে এখন ধারে কাছে আসেনা।
    লেখাটা পড়ে তাকে খুব মিস করছি 🙁

    1. বলেই তো দিয়েছেন, করনার ভয়ে ধারেকাছে আসে না। এখন দূরে থাকাই ভালবাসার প্রমান দেয়া। আল্লাহ্ সবাইকে রহমত করুন। আবার ছায়াসঙ্গী সঙ্গ দেবে আপনার।

      ময়না, তুমি ভালো আছো তো ময়না?
      তোমারে আমি খুব মিস করি😔
      আমাদের কথা হবে নিশ্চই। দূর থেকেই তোমাকে ভালবাসা পাঠাই। তুমি ভালো থেকো সবাইকে নিয়ে।💗💗

  3. নিস্তব্ধ নিরব রাত্রিগুলো।
    গহীন হলে অন্ধকারে ঘনত্ব;
    হাইওয়ে ধরে হেঁটে যাবো ডানপাশে
    তোমার ছায়াসঙ্গী করে।
    ——ভাল লাগল।

  4. আমারও চাই একটা ছায়াসঙ্গী
    নিঃসঙ্গ একলা চলতি পথে
    আমায় সঙ্গ দেবে হবে সঙ্গী

    চমৎকার লিখেছেন আপু। আপনাকে মিস করছি ভীষণ

    1. ভেবে নাওনা মনে মনে কেউ আছে সঙ্গীর মতো ছায়া হয়ে!! আমরা কল্পনাবিলাসী হলে কার কি ক্ষতি?
      ব্যাপারটা হলো ছবি যোগ করা শিখতে পারছিনা একা একা। এটা শিখে গেলেই আমার লেখা নিয়ে হজিরা পড়বে ঘন ঘন।
      কিছুদিন বেশ অসুস্থতায় ছিলাম। এখন থেকে মন্তব্যেও নিয়মিত হবো আশা করি।
      তোমার জন্য একরাশ ভালবাসা❤

  5. ছায়াসঙ্গীকে ডানে রেখে হাঁটবেন বলছেন! তাহলেও তার ডানে আপনিই থাকবেন কিন্তু!! অভুক্ত আর হিংস্রতায় জর্জরিত কবিকে হায়না আর শকুনদের হাত থেকে বাঁচানোর জন্য অনুভবে হলেও একজন ছায়াসঙ্গী চাইই চাই।

    ভালো থাকবেন আপু।

মন্তব্য করুন