বহুবার হাতবদল হয়েছে খেলাঘর
কখনও তাদের, কখনও আমাদের।
বিপন্নতা নিয়ে উদভ্রান্তের মতো তাকিয়ে দেখেছি
গাছে গাছে ফুটে থাকা বকুল, ঝুমকোলতা
আরও দেখেছি গাছভরা সজনেফুল।
দেখেছি, অভিমানে কোনও এক সময়
অন্য কোথাও ঘরবাঁধা চড়ুই পাখিটি
হঠাৎ এসে ঘর বাঁধছে আমার ঘুলঘুলিতে
ডাল কেটে ফেলা ছাদ ছুঁই ছুঁই মেহেদী গাছটি
কখন কখন আবারও ছুঁয়ে ফেলেছে ছাদ।
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
তোমার-আমার, আমাদের খেলাঘর
ভরে ওঠে আবার ঝিনুকে ঝিনুকে।
আমরা জানি, সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে আবার।
মোট পড়েছেনঃ ৯৬৯জন
আজ পড়েছেনঃ ০জন
“আমরা জানি,
সব ঠিক হয়ে যায়,
সব ঠিক হয়ে যাবে আবার।”
সেই প্রত্যাশায় দিন গুনে যাই।
শুভ কামনায়।
ভালো থাকবেন দাদা।
আপু শেষ প্যারাটা খুব ভালো লাগলো। একদিন সব ঠিক হয়ে যাবে , আবার নতুন উদ্যমে সব শুরু হবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য
আপনিও আপনার পরিবার নিয়ে ভালো থাকুন আপু। শুভকামনা নিরন্তর।
আশা নিয়েই বেঁচে থাকি আমরা,
সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যায় একসময়,
শুধু অপেক্ষা করা শিখতে হয়।
‘ খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি ‘ — অনেক ভালো লাগলো এই অংশ।
শুভ কামনা।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
যেন আশার প্রদীপ জ্বেলে যায়
শুভকামনা আপু
ভালো থাকবেন ভাইয়া। শুভকামনা আপনার জন্যেও।
সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যায়,
আমরা আশায় বাঁচি।
নেটের এই ছবিটা আমার অনেক প্রিয়,
শুভ কামনা 🌹🌹
আপনার নির্দেশিত পথে ছবি যোগ করেছি সফলভাবে। সার্বিক পরিস্থিতিতে মনটা খারাপ হয়ে আছে খুবই। তারমধ্যে আবার আমার বর হঠাৎ করেই হাঁচি-কাশি বাধিয়ে ফেলায় দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। সেটা কাটিয়ে উঠেছেন উনি, ছবিও দিতে পেরেছি নিজে থেকেই, মনটা আজ হালকা লাগছে অনেক।
ভালো থাকবেন আপু।
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
তোমার-আমার, আমাদের খেলাঘর
ভরে ওঠে আবার ঝিনুকে ঝিনুকে।
———–চমৎকার
ভালো থাকবেন। শুভকামনা সবসময়।
সময়ের সাথে সাথে আবার সব ঠিক হয়ে যায় বলেই তো এক আকাশ আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকি।
চমৎকার লিখেছেন আপু
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন এই বিরুদ্ধবাতাসে।
ভিড়-ক’রে আসা দুর্বিপাক পুচ্ছ গুটিয়ে পালিয়ে যাক
আমরা ফিরে যাই দুধে-ভাতে আর রঙ তুলির দ্বীপান্বিত শুভোৎসবে
ঝিনুক ভালোবাসার সৈকতে।
একদম ভাইয়া।
ভালো থাকুন, প্রত্যাশা সবসময়।
আশা নিয়েই বেঁচে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে। এই ধরাধামে আবার নিশ্বাস নিতে পারবো বুকভরে।
অবশেষে ছবি দিতে পেরেছেন জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন আপু।
আপনাদেরকে অনেক জ্বালানোর পর অবশেষে পেরেছি। আপনিও ভালো থাকুন ভাই।
না না এভাবে বলছেন কেন! বোনকে সাহায্য করতেই পারি।
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
তোমার-আমার, আমাদের খেলাঘর
ভরে ওঠে আবার ঝিনুকে ঝিনুকে।
আমরা জানি, সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে আবার।
ভালো থাকুন দাদা।
লেখা পড়ে ভালো লেগেছে। চমৎকার l
খুশি হলাম।
ভালো থাকবেন।
সময় সব ঠিক করে দেয় তবে তা অসময়ে।
হয়তো সেও এক নতুন সময়। অসময় বলবো না তাকে, হয়তো কিছু ভালো লুকিয়ে আছে সেই সময়েও।
ভালো থাকবেন।
নতুন হলে তো পুরাতন ঠিক হলো না , নতুন দিয়ে পুরাতন ঢেকে রাখা হলো।