ক্লান্ত রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ে সমূলে, হাঁপিয়ে পড়া হাঁটুতে ভর করে উঠে দাড়িয়ে চোখ ম্যালে, একটু সবুজ আলোর জন্য, বাঁচতে চায় বলে, হেঁটে যায় করোটির মিছিল সার বেঁধে গভীরতর ছায়াপথ ধরে হঠাৎ থমকে দাঁড়ায় রাত্রি, কারো হাতের মৃদু ছোঁয়ায়, এসেছি তো, চলো, জীবনের কাছে যাই “ভোর যে হয়ে এলো বলে” নিরলস বাতিখুঁটি দাড়িয়ে আছে রণ পায়ে। [ বিস্তারিত ]
