ক্লান্ত রাত্রি

ক্লান্ত রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ে সমূলে, হাঁপিয়ে পড়া হাঁটুতে ভর করে উঠে দাড়িয়ে
চোখ ম্যালে, একটু সবুজ আলোর জন্য, বাঁচতে চায় বলে,
হেঁটে যায় করোটির মিছিল সার বেঁধে গভীরতর ছায়াপথ ধরে
হঠাৎ থমকে দাঁড়ায় রাত্রি, কারো হাতের মৃদু ছোঁয়ায়,
এসেছি তো, চলো, জীবনের কাছে যাই “ভোর যে হয়ে এলো বলে”
নিরলস বাতিখুঁটি দাড়িয়ে আছে রণ পায়ে।

আবার ও প্রলম্বিত হয় ক্ষণস্থায়ী রাত্রির জীবন,
বালিকা রাত্রি ফিরে আসে, তার জন্যই বেঁচে থাকা,
নির্ঘুম রমণীয় রমণীরা,
আতংক বিহীন স্বপ্ন রাত আবার জেগে উঠে।

মোট পড়েছেনঃ ৮১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. আপনার লেখাগুলো বুঝতে বুঝতেও শেষ পর্যায়ে এসে তাল বেতাল করে ফেলি
    সহজ আবার সহজ না
    এবার বুঝে যাবোই যাবো
    আজকে আমার রাত, তান্ত্রিকের রাত।

    আসতাছি আবার, লেখার ব্যবচ্ছেদ করবোই করবো।

  2. ক্লান্ত রাত্রি গুলোর দির্ঘশ্বাস নেবার শব্দ নিরবতাকে ভেঙে খান খান করে দেয়। উচ্ছ্বল বালিকাদের ন্যায় রাত্রির নি:স্বঙ্গতা খিল খিল করে হেসে জানান দেয়,,,, ভোর হতে আর বেশি বাকি নেই,,,,

  3. আপনার কবিতা দেখলে প্রথমে আতঙ্কিত হই, কারন শব্দ চয়ন সাধারনত বেশ কঠিন হয়, সেগুলো বুঝতে মাথা খাটাতে হয় বেশ, তবে ভাবার্থ বুঝার ক্ষমতা যেহেতু কিছুটা আছে, তাই পড়তে থাকি। বেশ ভাললাগে। শুভকামনা জানিবেন নিরন্তর।

        1. আরে বাপু মজা করলাম। ভালো করে লিখলে মন্তব্যের রিপ্লাই পাই না।
          এটা কিন্তু ঠিক না।
          আমার কতো বুদ্ধি দেখুন, বেঁকিয়ে মন্তব্য করতেই সাথে সাথে রিপ্লাই। 😀 \|/

  4. রাত্রিতেই বসবাস, রাত্রিতেই বেঁচে থাকা যাদের তাদের ক্লান্ত হলে চলবেনা। আতংকবিহীন স্বপ্ন রাত হলে সমস্যাও নেই। অনেকদিন পর আপনার রাত্রি নিয়ে লেখা, বেশ ভালো হয়েছে।

  5. -{@ -{@ আবার ও প্রলম্বিত হয় ক্ষণস্থায়ী রাত্রির জীবন,
    বালিকা রাত্রি ফিরে আসে, তার জন্যই বেঁচে থাকা, -{@ -{@
    অসাধারণ।

মন্তব্য করুন