রিমি রুম্মান

একটি বৃদ্ধাশ্রম গড়ার স্বপ্ন দেখি__
সেখানে কারো আসবার প্রয়োজন না হোক
প্রতিনিয়ত সে কামনা করি__

  • নিবন্ধন করেছেনঃ ১২ বছর ৭ মাস ২২ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ৩০১টি
  • মন্তব্য করেছেনঃ ৩০৩৮টি
  • মন্তব্য পেয়েছেনঃ ৫২৯৪টি

প্রকৃতি ও নিয়তি

রিমি রুম্মান ১ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ১১:৩৯:১০পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য
অলৌকিকভাবে কিংবা অবচেতন মনে শোনা হয় না আমার, ঝরে যাওয়া পাতা'দের দীর্ঘশ্বাস মচ্‌মচে মর্মর ধ্বনির ক্রন্দনও শোনা হয় না আমার তাইতো শীতের নরম রোদে বহমান মৃদু বাতাসে সেইসব পাতা'দের শূন্যে ছুঁড়ে দিয়ে অপার আনন্দে মেতে উঠি এক মধ্যযুগীয় উচ্ছ্বাসে ! পৃথিবীর একপ্রান্তে যখন বুকচেরা অনুচ্চারিত গোঙানি অন্য প্রান্তে তখন অট্টহাসির বৈকালিক আয়োজন !! . নিউইয়র্ক, [ বিস্তারিত ]

স্বপ্নময় অনুভূতি

রিমি রুম্মান ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ০৯:০১:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
অখণ্ড অবসর আজ। কিছু লিখব বলে পার্কের এক কোনে রাস্তার ধারে বেঞ্চিতে বসি নিরিবিলি। অনেকটা সময় পরপর পাশ দিয়ে ছুটে চলা গাড়ির শব্দ। সকালের নরম আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। অস্পষ্ট এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থাকলাম ক্ষণিক।   পাশেই একঝাঁক কবুতর টুক্‌টুক করে খাবার খাচ্ছে। একটু দূরের বেঞ্চিতে বসে খাবার ছিটিয়ে দিচ্ছিলেন বয়সের ভারে নুইয়ে থাকা [ বিস্তারিত ]

রাতের চেয়েও অন্ধকার

রিমি রুম্মান ১৪ নভেম্বর ২০১৫, শনিবার, ১২:৩৪:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
নাহার আমার এদেশে পরিচয় হওয়া বন্ধু। যে কোন উপলক্ষকে অজুহাত করে দামী গহনা কিংবা শাড়ি কেনে সে। আমাকে দেখায় খুব উৎসাহ আর উচ্ছ্বাস নিয়েই। আমি আগ্রহ পাই না। দাম দিয়ে কেনা পোশাক কিংবা গহনা কেন যেন আমায় টানে না। মনে মনে হিসাব করি। ডলারকে টাকায় রূপান্তর করি ! কেউ কেউ ছোটলোক ভাবে। কিন্তু আমি ভাবি, [ বিস্তারিত ]

বেহুদাই কেন বও বেসামাল জল ?

রিমি রুম্মান ৯ নভেম্বর ২০১৫, সোমবার, ১০:৩৯:১২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
এই শহরের ঝুম বৃষ্টির দিনে ডায়েরিতে লিখে রাখি "এখানে আজ খুব বৃষ্টি হচ্ছে" এর মানে, তোমায় খুব মনে পড়ছে। ইদানিং যেদিকে চাই গাছ কিংবা পথ কেবলই সবুজ, লাল আর হলুদ তাই আজ লিখলাম, "প্রকৃতি এখানে অন্যরূপে সেজেছে" এর মানেও কিন্তু, তোমাকে খুব মনে পড়ছে। সেন্ট্রাল পার্কের হলুদের মাঝে তোমাকে খুঁজেছি খুব লাল কৃষ্ণচূড়ায় ছেয়ে থাকা প্রিয় [ বিস্তারিত ]

দাগ রেখে যাওয়া মানুষেরা

রিমি রুম্মান ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ০১:৪৫:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য
আরফান আর আমার কর্মক্ষেত্র ভিন্ন হলেও লাঞ্চব্রেকে স্টারবাক্‌স এ কফি খাওয়া হয় একসাথে প্রায়ই। খেতে খেতে কথা হয় অনেক। দু'টি ভিন্ন দেশ, ভিন্ন কালচার, ভিন্ন পরিবেশে বেড়ে উঠার গল্প। অভিন্ন শুধু আমাদের ধর্ম। আফ্রিকা থেকে আসা কুচকুচে কালো আরফানকে প্রায়ই মজা করে বলি, কম আলোয় তোমাকে তো দেখাই যায় না, কেবল ঝকঝকে দাঁত ছাড়া। রসিক [ বিস্তারিত ]

উপলব্ধি

রিমি রুম্মান ৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১১:৫৬:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
নতুন মানুষ, নতুন সংসার, নতুন দেশ__ সবমিলে অথৈ সাগরে হাবুডুবু খাওয়া অসহায় একটা সময় তখন। রান্না জানিনা। স্বামী রান্না করেন, কাপড় কেচে দেন, বাড়িঘর পরিস্কার করেন। আবার আমি যখন জবে যাই, আমার টিফিন রেডি করে ব্যাগে ভরে দেন। কাজের জায়গায় সহকর্মী'রা কেউ কেউ জিজ্ঞেস করেন, আজ কি লাঞ্চ এনেছি। আমি বলি, বলতে পারবো না। ওরা [ বিস্তারিত ]

অতৃপ্তি

রিমি রুম্মান ২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ১০:৫০:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য
ম্যাকডোনাল্ডস্‌ এর ব্রেকফাস্ট মেনু'র একটা খাবার বেশ পছন্দের। মাঝে মাঝেই খাই। আজও যাই সেখানে। খাবার ট্রেতে নিয়ে দোতলায় নিরিবিলি বসি যেন বাইরের দৃশ্য দেখা যায়। ওয়াই ফাই আছে। বিধায় খেতে খেতে আয়েশ করে নিউজ পেপারও পড়া যাবে ফোনে। কাঁচের দেয়ালে বাইরে তাকাই। কেবল দিনশুরুর ব্যস্ততা সবার। ফোন অন করতেই বাবার ছবিটি ভেসে উঠে স্ক্রিনে। আমার [ বিস্তারিত ]

এবার তোমার অপেক্ষার পালা

রিমি রুম্মান ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০৭:৫১:০৪অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য
শেষ দিনটিতে চোখে চোখ রেখে কপালে কপাল ছুঁয়ে, হাতখানি চেপে ধরে বলেছিলে, অপেক্ষায় থেকো ফিরে না আসা অবধি।     আমি কথা রেখেছি এই ভেবে, যদি ফিরে আসো, যদি খুঁজো   অপেক্ষার প্রহর দেখি আকাশের চেয়েও দীর্ঘ।      আজ ঘরময় স্বজনদের ফিস্‌ফাস   শিয়রে কপালে তাঁদেরই বিদায়ী ছোঁয়া,  অথচ, আমার কেবলই তোমায় খুঁজে ফেরা। [ বিস্তারিত ]

অতঃপর আমরা ভুলে যাই

রিমি রুম্মান ১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ১২:৪০:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
চলে আসার আগের সন্ধ্যা। ছাদে আধো অন্ধকারে, আধো নিয়নের আলোয় আমরা দু'টো মানুষ। সমস্ত উচ্ছলতা পিছনে ফেলে থমথমে দক্ষিণা বাতাসের বিপরীতে দাঁড়িয়ে এই প্রথম নিরবতা ভেঙে ছল্‌ছল চোখে শিখা বলে উঠলো, "রিমি, আমেরিকা গিয়ে তুমি কি আমায় ভুলে যাবে ?" আমি রাজ্যের বিস্ময় নিয়ে অনিচ্ছার হাসি হেসে বলি, "ধুর্‌, ভুলে যাওয়া কি এতো সহজ !" [ বিস্তারিত ]

সম্পর্ক

রিমি রুম্মান ১১ অক্টোবর ২০১৫, রবিবার, ০৩:২৭:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
বাড়িটিতে ছোটখাটো পার্টি চলছে। শিশুরা এঘর ওঘর ছুটোছুটি করছে। পুরুষরা ড্রয়িং রুমে। আর নারীরা ভেতরের রুমে গল্পে মশগুল। গল্পচ্ছলে বন্ধুপত্নী বললেন, দেশে ফোন করলেই শাশুড়ি বলেন, "বাবারে, আমারে তোর কাছে লইয়া যা" । আমি বলি, নিয়ে আসুন, বাড়িতে একজন মুরুব্বী থাকলে ভালোই হবে আপনার। তিনি কিঞ্চিৎ বিরক্তিতে বললেন, "থাকবে কোথায়, আমাদের তো বাড়তি রুম নেই।" [ বিস্তারিত ]

কাঙ্ক্ষিত আধুলি

রিমি রুম্মান ৭ অক্টোবর ২০১৫, বুধবার, ০৯:৪৩:৩৩অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
বাবা যে লঞ্চে খুব ভোরে ঢাকায় যেতো, নাম ছিল তার "বেঙ্গল ওয়াটার"   কথাগুলো মনে পড়ে গেলো, দোকানী যখন ফেরত দিলো একটি কোয়াটার  ছোট্ট আমি বালিশের তলা হাত্‌রে যদি না পেতাম কাঙ্ক্ষিত সেই আধুলি অপেক্ষার প্রহর গুনে যেতাম কখন ফিরবে বাবা, কখন নামবে গোধূলি  একদিন সেই আমি বড় হলাম, বিদেশ এলাম, বাবা হলেন বুড়ো  নতুন [ বিস্তারিত ]

অসীম এক শুন্যতা

রিমি রুম্মান ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ০৭:৫৪:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য
এক দুপুরে বাবার বাসায় দক্ষিণের জানালায় দাঁড়িয়ে। মাঝে মাঝে এখান থেকে বাইরের কোলাহল, রিক্সা কিংবা গাড়ির হর্ন, হৈচৈ শুনতে চমৎকার লাগে। হঠাৎ দেখি রিক্সায় মামা-মামী ! গ্রাম থেকে ঢাকায় যাবার পথে আমাদের বাসায় বেড়াতে আসা। কোলে ছোট্ট এক শিশু। নিঃসন্তান মামা-মামী'র কোলে ৫/৬ মাসের শিশুটিকে দেখে চম্‌কে উঠি। সিঁড়ি ভেঙে ঝড়ের বেগে নিচে গেইটে গিয়ে [ বিস্তারিত ]
গতমাসে আমার বন্ধুর ডাক্তারি পড়ুয়া মেয়েটি যেদিন হোস্টেলে চলে গেল, সেদিন সে বারংবার ভুল করতে থাকলো। কাছেই এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে নিয়ে ফিরছিলাম। পথিমধ্যে জানালো তাঁর গায়ের শাল, ফোনের চার্জার রেখে এসেছে ভুলে। বাসায় ফিরে আমার একটি শাল দিয়ে আপাতত কাজ চালিয়ে নেয়া হল। দু'জন মিলে শপিং এ গেলাম। কেনাকাটা শেষে ফিরে এসে দেখি [ বিস্তারিত ]

এই শহরের শোকের দিন

রিমি রুম্মান ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৮:৫৪:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
মেয়েটি জন্মেছে তাঁর পিতার মৃত্যুর পর। টুইন টাওয়ার ট্রাজেডিতে যে ক'জন বাংলাদেশীর মৃত্যু হয়, মেয়েটির পিতা তাঁদের একজন। বাবার আদর ভালোবাসার ছোঁওয়ায় যার বেড়ে উঠবার কথা ছিল, সে জন্মাবধি নিষ্ঠুর অমানবিক এক পৃথিবীতে বাবাহীন বেড়ে উঠছে। বেড়ে উঠতে উঠতে এখন তাঁর বয়স চৌদ্দ।   দেশ থেকে বেড়াতে আসা অতিথিদের নিয়ে টুইন টাওয়ারে গিয়েছি একাধিকবার। প্রতিবার [ বিস্তারিত ]
স্কুল, কলেজ জীবন শেষে ইডেনে ভর্তি হয়ে দেখি, শেষ অবধি অবশিষ্ট রইলাম আমরা দু'জন। বাকি'রা বিচ্ছিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। একই ডিপার্টমেন্টে, একই হোস্টেলে পারিবারিক গণ্ডির বাইরে শুরু হয় দুই বান্ধবীর অন্য এক সংগ্রামী জীবন। সকালে ক্লাস শুরুর আগে খিচুড়ি-ডিমভাজি-আচার আমাদের নিত্য দিনের নাস্তা। কখনো বা পুরাতন হলে গিয়ে মামা'র দোকান থেকে পরোটা কিনে [ বিস্তারিত ]

লেখকের সর্বশেষ মন্তব্য