একটি ভূখন্ড
হয়েছে শত খন্ড
হৃদয় করেছে রক্তাক্ত !
যে আনন্দগুলো ছিল সবার
তা আজ এ পাঁড়ার বা ও পাঁড়ার !
এ কি হওয়ার কথা ছিল?
ধরণী আমাদের
স্বরণী বিস্বাদের !
কথা ছিল হবো মুক্ত বিহঙ্গের ন্যায়
ডানা মেলে উঁড়বো মুক্ত আকাশে
বাতাসকে সঙ্গি করে !
হল না,
সেই মুক্ত বিহঙ্গ হওয়া !
সৃষ্টির সেরা জীব হয়েও আজ
করেছি আত্মাকে বন্দি,
ঘরের ভিতর শত খাঁচা তৈরী করে !
কাঁটাতার,
কী নিষ্ঠুর সেই কাঁটাতার !
মানবতাকে করেছে খাঁচায় বন্দি
গেয়ে মানবতার বিপরীত গান !
হায়রে,… তার !!
মোট পড়েছেনঃ ৭৩৫জন
আজ পড়েছেনঃ ০জন
এ দেখছি কাঁটাতার তাড়কাটা হয়ে বিঁধছে বূকে ।
হুম তাড়কাটার চেয়ে কম কি কিছু??
এই কাঁটাতার পেরোবার সাধ্য কারো নাই।
সাধ্য হয়ত এখন নাই… তবে ভবিষ্যতে হইতে কতক্ষন?
বিভাজন সব সময়ই কিছু মানুষকে রক্তাক্ত করে। ভাল কবিতা ।
ধন্যবাদ… 😀
বিভাজন=বিরাগ ভাজন !
কাঁটাতার দিয়ে সীমানা দেয়া যায়
কিন্তু মন আটকে রাখা যায় না ।
ভালো লেগেছে ।
ধন্যবাদ… 😀
পাখি হয়ে উড়ে যাব ঐ সুদূরে না মেনে বাঁধা ।
যখন সবাই পাখি হতে চায়, তখন হয়ত হব । তবে তখন কিন্তু খাঁচাই আমাদের কাঁটাতারের দুঃখ দিবে ! 🙁
এ পাড়ে আমার বাড়ি ও পাড়ে বন্ধুর বাড়ি মাঝখানে কাটাঁতারের বেড়া।
😮 ;( 🙁 ^:^
বাস্তবতাই উকি দিচ্ছে কবিতায়।সুন্দর।