বর্তমানই ভবিষ্যৎ

যে গেল
তারও এক ভবিষ্যৎ তৈরীর ইচ্ছে ছিল।
জানিনা, কত ত্যাগ তীতিক্ষা করে এক স্বপ্নের ভবিষ্যৎ তৈরীর চেষ্টায় ছিল!
কত বর্তমানকে উৎসর্গ করেছিল সে।
কত নির্ঘুম রাত পার করেছে
আগামীর সূর্যোদয় দেখবে বলে।
অথচ..অথচ কী হল?
যার নেশায় সে প্রতিটি বর্তমানকে তুচ্ছ করেছে,
সেই স্বপ্নের ভবিষ্যৎ আর এলো না।
পেলোনা সে তার নষ্ট অতীতের কষ্টার্জিত সোনালি ভবিষ্যৎ!
কী লাভ হল এতে,
বর্তমানে থেকে ভবিষ্যতের স্বপ্ন গড়ায়?
আমি বলি,
বরং বর্তমানকেই দেখ।
বর্তমানেই বাঁচো।
বর্তমানই সব, বর্তমানই সত্য
ভবিষ্যৎ হলো আলেয়ার জগৎ।
ওটার পেছনে ছুটো না,
ওটার পেছনে ছুটতে নেই।
আজকের এই দিনটা গতকালের ভবিষ্যৎ,
বর্তমানই ভবিষ্যৎ
বর্তমানই সব
বর্তমানই ধ্রুব।
আজ থেকে না হয় বর্তমানেই কিছু কর,
অর্থাৎ বর্তমানেই বাঁচো…!

মোট পড়েছেনঃ ১৮৩জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. অতিত অন্ধকার, ভবিষ্যত আলেয়া, বর্তমানই সব। সব ভালো যার শেষ ভালো তার। বর্তমান ভালো না হলে ভবিষ্যত ভালো হবে কি করে।
    সুতরাং বর্তমানেই বাচোঁ। সুন্দর লেখা ভাই।

  2. বর্তমানকে ঘিরেই ভবিষ্যত। এই কথা চরম সত্য। তুমি আজ যা ভাল করবে কাল তা পাবে। আসলেই বর্তমানেই সব। দারুন উপলব্দি।
    শুভকামনা রইল।

  3. ভবিষ্যৎকে ছুঁতে পারি আমরা?
    সে আলেয়ার মতো দূরে সরে যায় ক্রমাগত।
    অতীত অন্ধকার। অন্ধকারে আলোর দিশা না খুঁজে তারচেয়ে বরং বর্তমানের আলো নিয়েই থাকি। আলেয়ার চেয়ে আলোই ভালো।
    সুন্দর উপলব্ধি, সুন্দর লেখা।
    শুভকামনা।

মন্তব্য করুন