মানুষ মোরা

তুমি মুসলিম, হিন্দু,বৌদ্ধ বা খ্রিস্টান,

দিতে শিখো ভাই সবাইকে তুমি সম সম্মান।
পুজা দেখে ঘৃণা করো?
আজানের ধ্বনিতে বাণ?
মনে রেখো তবে-
জন্মে তুমি পেয়েছো ধর্ম;
নিজ বিবেচনায় নয়।
আজ যে তুমি মুসলিম
হেতু জন্মেছো মুসলিম ঘরে;
সেই ঘর যদি হিন্দুর হতো
তবে তুমিও হিন্দু নিশ্চয়!
মনে রেখো ভাই
ভেদাভেদ নাই,
মানুষে মানুষে;
উৎসবে যদি না-ই হতে পারো এক
তা-ই বা মানুষ কিসে?

মোট পড়েছেনঃ ৭৯২জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন