আমার মনের নোঙর তোমার ঘাটে ভিড়াই

ইচ্ছেগুলো বড্ড অবুঝ
দেখায় শুধু দূরের সবুজ।
বৃষ্টি ভেজা দিন তোমার আমার ইচ্ছে গুলো কল্পনাতেই মিল।
সব কিছু ঠিকই আছে নেই শুধু সে সুর
একলা পথে হাটি শূন্য সমুদ্দুর।
দূরের আকাশ নীলিমা তার সবুজ ঘাসের পরে
মন খারাপের গল্প শুনি বৃষ্টি হলে তবে।
কল্পনাতে ছন্দপতন গভীর রাতে
পাহারাওয়ালার বাঁশি
হঠাৎ করেই চমকে উঠি একলা চলার পথে।
তোর নুপূরের রিনিঝিনি বাজে বিকেল সাঁঝে।
হারাই বুঝি আমরা দুজন তেপান্তরের মাঠে
আবার কবে হবে দেখা বন্ধু তোমার সাথে।

 

বি দ্রঃ বন্যা লিপির “ফিরতি নোঙর ” কবিতার জবাব আমার এ কবিতা।

মোট পড়েছেনঃ ১,৭১১জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. কল্পনাতীত! ভাবা যায়না মিতা! মন্তব্য করার ভাষা নিয়ে পরে আসছি। যেমন তেমন মন্তব্য তো করা যাবেনা এখানে। উপযুক্ত শব্দ খুঁজি আগে!!

  2. বন্ধুত্ব, বন্ধুর জন্য ভালোবাসা চির সবুজ থাকুক,

    অবাক হলাম খুব,
    কবিতার মাধ্যমে সহ ব্লগারের পোস্টের জবাব পোস্ট দিলেন!
    শুভ কামনা।

  3. জবাব পোষ্ট দেখে চমৎকৃত হলাম। খুব ভালো লিখেছেন। বন্ধু নিশ্চয়ই ফিরতি জবাব নিয়ে আসবেন। না এসে পারবেই না…

    আসুন, আমরাও বন্ধুর প্রতিউত্তরের অপেক্ষা করি..

    শুভ কামনা ❤❤

  4. মাঝে মাঝে ইচ্ছে হয় বেপরোয়া হই…..
    মাঝে মাঝে ইচ্ছের কান ধরে বলি,
    এত কেন নচ্ছার তুই?
    ইচ্ছেগুলোর ডানা কেটে একটার পর একটা বুনে যাই বাবুই পাখির বাসা।
    রাত্রি থেকে নিয়ে নেই
    একমুঠো জোনাক পোকা।
    ইচ্ছের বাসায় জ্বলতে থাকে
    দিবারাত্রি টিমটিমে আলো।
    এই ভালো……
    এই আছি বেশ ভালো।।

    অকৃত্রিম ইচ্ছে গুলো বাজুক নুপুর হয়ে।
    দেখা হবে বন্ধু!
    তোমার আমার মনের নোঙরে //
    ভালোবাসা মিতা 💕💕💕💕

    1. তুমি যেমন তুমিই তেমন
      ইচ্ছা ভোলা নদী।
      ছোট আমার তরী খানি
      সংঙ্গে আসবে কী?
      মনের নোঙর একই ঘাটে যাই সেখান তোমার সাথে
      কল্পনার ঐ তেপান্তরের মাঠে
      আসবো আবার তোমার কছে
      ছন্দ যেথায় গহীন সরবরে।
      বন্ধু তোমার পথ চেয়ে
      দিনের আলো পিছনে ফেলে
      নিশিতে জেগেই রই
      নোঙর তোমার ভিরাও বুঝি
      সেই আসাতেই রই।

      ভালো থেকো মিতা।

  5. ইচ্ছে গুলে ডানা মেলে জান্তে-অজান্তে
    কখন হই কন্ট্রোলে কখন বা বেপরোয়াতে
    জ্বালায় জলে মনের গহীনের গভীরে
    জ্বলে মন মালিকানাতে মনেতে।

    ইচ্ছেরা হই স্বাধীন হইনা স্বাধীন মন মালিকনা
    শুধু দেখি ভাবি, চলি থাকবকিনা।

    আপনার প্রথম পর্ব দুই লাইন খুব ভাল লেগেছে।

    1. দেখা হবে বন্ধু সেই সময়ের নীড়ে যেখানে তোমার আমার কল্পনারা খেলা করে।
      দেখা হবে ছন্দে সুরের মেলায়,
      মেঘের পরে বাতাস যখন খেলায়।
      দেখা হবে বৃস্টি ভেজা বিকেলে
      আলতো ছুয়ে দিলাম তাকে তোমার হাতটি ভেবে।
      শুভকামনা রইলো আপু

মন্তব্য করুন