গাছ হব

পারভীন সুলতানা ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১২:৫০:৪০পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
এস আজ হতে আমরা গাছ হই গাছ হয়ে পরস্পর একান্ত সন্ধিক্ষণে এখানে, এই রাস্তার পাশে দাড়াই । আমাদের মুল প্রোথিত হউক মাটির অন্তঃস্থলে জালবোনা অন্তরঙ্গতায় একান্ত কাছে রইব ক্ষণ এবং অনুক্ষণে। কান্ড শাখায় পত্রবল্লবে উচ্ছসিত উল্লাস দিগন্তে ফাগুন কৃষ্ণচূড়ায় লাল আগুন, পাগলপারা উদভ্রান্ত বসন্ত বাতাস একান্তে জড়িয়ে তুমি, তুমি অদম্য প্রেমিক । আজ হতে আমরা [বিস্তারিত]
এই বেশ আছি!! কথাটা মন্দ নয় যাই বলি সবিইতো জীবনের গল্প তবে কেনো গল্পের এতো ছন্দ পতন!যা সরাসরি তা কেনো  চক্রাকারে আইনের মার প্যাচের মধ্যেই ঘুরা ফেরা করে।কিছু ঘটনা আছে যা দেখলে বা শুনলে মনে ঘৃনার আগুন জ্বলে উঠে তেমনি কিছু ঘটনা যা মানবতাহীন এক অনিশ্চিৎভবিষৎতের দিকে জীবনকে ধাপিত করে,প্রতিনিয়ত প্রশ্ন পত্র ফাস হয়ে আসছে [বিস্তারিত]

সুখের নীড়ে…

ফ্রাঙ্কেনেস্টাইন ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১২:০৪:২৮পূর্বাহ্ন গল্প ৭ মন্তব্য
চোখ মেলে নিজেকে হাসপাতালের বেডে দেখলো রূপন্তী! পাশে ফিরে দেখে তার হাত শক্ত করে ধরে রেখেছে একটা অতি পরিচিত হাত। একটু পরেই চোখে পড়লো অতি আপন ও পরিচিত চেহারাটা। আনন্দ আর উদ্বিগ্ন দুইটার অদ্ভুত মিশেল ছাপ প্রিয় চেহারাটায়। তবে রূপন্তীকে চোখ মেলতে দেখে আনন্দটা ক্রমেই বিকশিত হচ্ছে। কি হয়েছিল নিজের মনে করতে একটু সময় লাগে [বিস্তারিত]

ভালোবাসা এমনই

মামুন ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১২:০০:২৬পূর্বাহ্ন গল্প মন্তব্য নাই
একদিন কথা হচ্ছিলো মেকুরাণীর সাথে। পাশে মেকুর কন্যারাও রয়েছে। টুকটাক কথাবার্তা। নির্দোষ গীবত ও হচ্ছিলো কিছু। গীবত ও কি কখনো নির্দোষ হয়? মনে হয় না। তবে আমাদের নাগরিক জীবনে এই জিনিসটা খুবই স্বাভাবিক লাগে আমাদের কাছে। সপ্তাহের একটি দিন কাছের মানুষদের সাথে একজন আদর্শ মানুষ হিসাবে থাকবার চেষ্টা করি। এজন্য বেশীরভাগ সময়ই কথা শুনে কাটে [বিস্তারিত]

অবেলার অনুরণন

আলমগীর মুহাম্মদ সিরাজ ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:৪৮:৪৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
অজস্র প্রেম নয়, আজ কিছু অবহেলা প্রয়োজন। আলো ভেবে আলেয়ার পিছু ছুটে আমি হারিয়েছি জীবনের ডেস্টিনেইশন। অথৈ অন্ধকারে আকণ্ঠ ডুবে গেছি বুঝতেই পারিনি। নিরব ঘাতকের মতো আমি হত্যা করেছি আলোর ভ্রুণ। মিথ্যে পদাঘাতে আমি বারবার ভেঙেছি বিশ্বাসের দেয়াল। আজ সান্ত্বনা নয়, শাস্তিই আমার প্রাপ্য। জীবনের এই বসন্ত লগনে আজ ফুল নয়, তুমি ভুল ভাঙ্গার অবজ্ঞা [বিস্তারিত]

ঐকান্তিক সংস্কৃতি

প্রলয় সাহা ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১০:২৪:১০অপরাহ্ন সাহিত্য ১২ মন্তব্য
প্রিয় অস্ট্রিক, জানিনা কেমন আছিস? তাই ভ্রান্ত চিন্তার পরিবেশটা মধ্যরাতে শশ্মান হয়ে আছে। গত দু’সপ্তাহ ধরে মানসিক ও শারীরীক অসুস্থতার কারণে আত্মগোপনে ছিলাম। কিন্তু কি আর লাভ হলো? এতে কয়েকটা হৃদয়ে ধরেছে মরিচা, কয়েকটাতে পশুজাত ব্যবহার আর কয়েকটাতে মানবতার মানসিক চিন্তার অমানবিক অভাব। তাতে আমার মোটেও বোধ নেই, চিন্তা নেই-নেই কোন পুনঃসংস্কার করার ইচ্ছে। তবে [বিস্তারিত]

বিরল, বিরল নয়

ছাইরাছ হেলাল ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ০৭:৫৩:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য
আগে থেকেই ঠিক করা ছিল ক্ষণ ও স্থান। এই শীতসন্ধ্যায় জিসানের ইটোদ্যানের পাশে মানস বটবৃক্ষের পাদদেশে চা সংযোগে তুমুল গপ্পের গলাবাজি হবে, উপলক্ষ অচিরেই প্রকাশিতব্য। টমটম হাঁকিয়ে যথারীতি যথাসময়ে অবতরণ নিষ্কণ্টক নির্বিঘ্নতায়, হিম সন্ধ্যায় চলমান আড্ডায় যতি এলো, পকেটে হাত দিলে শূন্য হাত ফেরত এলো, ফোন নেই। থাকার কথা ছিল। সাধের ফোন!! কত স্মৃতিমাখা, কত [বিস্তারিত]

আয়না

আমির ইশতিয়াক ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:০৩:১৭পূর্বাহ্ন গল্প ২২ মন্তব্য
রমনা পার্ক রাজধানী ঢাকার ঠিক মধ্যভাগে নগরের অক্সিজেন সরবরাহকারী হিসেবে নীরবে সেবা দিয়ে যাচ্ছে। নানা প্রজাতির গাছ, কৃত্রিম হ্রদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে পার্কটি নগরবাসীর এক প্রিয় ঠিকানায় পরিণত হয়েছে। এখানে আবাল-বৃদ্ধ-বনিতাসহ নানা শ্রেণী মানুষের আগমন ঘটে। মুনিয়া ও শ্রাবণ নামের এক প্রেমিক যুগল রমনা পার্কের ভিতর প্রবেশ করল। তারা হাঁটতে হাঁটতে রমনা পার্কের কোন [বিস্তারিত]
গত দু'সপ্তাহ যাবত তাঁরা আমার অতিথি। রাত পোহালেই ফিরে যাবেন দেশে। তাই সন্ধ্যাকালীন চা'য়ের সময়টাতে হাসি, আনন্দে গল্প হচ্ছিলো। পরিবেশ ধীরে ধীরে গুমোট হয়ে উঠছিলো। আমি নির্বিকার হয়ে শুনছিলাম। তরুণ বয়সে এই বিদেশ বিভূঁইয়ে এসে কতটা সংগ্রাম করে আজকের অবস্থানে এসেছেন, সেই সব গল্প। দেশে রেখে আসা স্ত্রী এবং আদরের ছোট্ট ছেলেটির গল্প। কেমন করে [বিস্তারিত]

ছায়াসংগী

মামুন ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ০৯:০১:৪০পূর্বাহ্ন বিবিধ ৬ মন্তব্য
শীতের এক রাত। দশটা পার হয়েছে। ওভারব্রিজ দিয়ে এপারে আসে আমান। আজকাল ওভারব্রিজগুলো বড্ড নি:সংগ। ব্যানার-ফেস্টুন আর বিলবোর্ডের ভারে ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া বুকের হাহাকারে ভারি ওদের আকাশ। আর অনুক্ষণ কল্পনায় মূল রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পার হওয়া পথচারিদের নির্বুদ্ধিতার দৃশ্য। কেন যে মানুষগুলি নিয়ম মানে না! অবহেলা আর আক্রোশে ওগুলো মূর্তিমান নি:সঙ্গতার প্রতীক হয়ে [বিস্তারিত]

এরই নাম জীবন

সাঞ্জনা চৌধুরী জুঁথী ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ০২:১৭:০৩পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য
কে গো তুমি ? হাসি দিয়ে কোন আঁধার ঢাকতে চাইছো ? চোখ বেয়ে নামছে পাথুরে শীতল আঁধার, তবু ঝুলে থাকে হাসি উষ্ণ ঠোটের পরশে। সুখি থাকার তীব্র প্রতিযোগিতায় নেমেছ তুমিও ? সুখ আর এখন সোনার হরিণ নিয়ে পালায় না মুখোশ পড়া শিখে নাও... জীবন মঞ্চে সুখ নামক মুখোশ ঝুলিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। আমিও মুখোশ [বিস্তারিত]
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের ৪র্থ বই “ভূপাল রহস্য”। সিরিজের ১ম বই “ভয়ংকর সুন্দর” ছিল কাশ্মীর এলাকায় একটি মূর্তির মাথা উদ্ধারের কাহিনী নিয়ে লেখা। ২য় বই “সবুজ দ্বীপের রাজা” ছিল আন্দামানে বিদেশী বিজ্ঞানীদের নিখোঁজ হওয়া নিয়ে গল্প। ৩য় বই “পাহাড় চূড়ায় আতঙ্ক” ছিল নেপালের হিমালয়ের পাদদেশে ইয়েতি রহস্য নিয়ে। আজ কাকাবাবু সিরিজের ৪র্থ বই “ভূপাল [বিস্তারিত]

নাম্বার এক

নীলাঞ্জনা নীলা ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ০৭:১৭:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩১ মন্তব্য
[caption id="attachment_38329" align="aligncenter" width="339"] অক্ষর-লিখন...[/caption] একটি অসমাপ্ত সম্পর্কের অন্ধকারে হাতড়ে ফেরা গেঁয়ো ভাবনায় স্বপ্ন দেখে কোন বোকা? হেই হেই পথ ছাড়ো! এক সিপ টেনেই নেশা? কে, কে কথা বলে? চুপ!আজকাল বেশ বেড়েছে একা একা কথা!! “তোর কি? তুই কি বুঝবি?” কবিতার সেতুর এপাশ-ওপাশ “তুমি”-“আমি।” আহা পাহাড়ের পাদদেশে, সামুদ্রিক স্পর্শে মধুচন্দ্রিমার কটেজ অপেক্ষমাণ। প্রেমের শরীর নাকি [বিস্তারিত]

পাথর জীবন

মামুন ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ১২:৪৬:৪৮পূর্বাহ্ন গল্প ৮ মন্তব্য
আজানের শব্দে ধ্যান ভাঙ্গে মিলির। বারান্দা থেকে মাথা নীচু করে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। আসরের আজান দিয়ে দিলো?! এতটা সময় ধরে এখানে ঠায় দাঁড়িয়ে আছে ভেবে অবাক হয়! মেয়েরা কি করছে কে জানে। গত সন্ধ্যা আর আজকের দুপুরটার মধ্যে ডুবে গিয়েছিল। এতো সুখী একটা সময় শুধু দুই একটা অসতর্ক শব্দের জন্য এমন করে [বিস্তারিত]

তুমি চলে যেতেই…..

সাঞ্জনা চৌধুরী জুঁথী ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৪:২১:০৪পূর্বাহ্ন কবিতা ৪২ মন্তব্য
তুমি চলে যেতেই... গাঢ় পেইন্টে ঢেকে ফেলি দেওয়ালের সব স্মৃতি কাঁচের জানালা থেকে ধুয়ে ফেলি সে চোখের দৃষ্টি সন্দেহ ভরা আয়নাটা, একার ঘরে বড়ই বেমানান দেওয়াল জোড়া আয়নায় দেখি নিজেকে দেখি খুব সুক্ষ্ন দৃষ্টিতে.... শরীরে কোথাও তার হাতের ছোঁয়া রয়ে গেলো কিনা! তুমি চলে যেতেই... সন্ধ্যা দরজায় রাখিনা কোন প্রতিক্ষায় চোখ মান-অভিমানের পাট চুকিয়ে বিছানা [বিস্তারিত]

আর্কাইভ