সব ক'টা জানালা খুলে দাও না আমি গাইবো গাইবো বিজয়ের-ই গান....সব ক'কটা জানালা খুলে দাও না। খুলে গেছে পৃথবীর সকল দরজা জানালা তবুও তাকে আর ফিরে পাওয়া যাবে না।তিনি আসলেন,মানুষের মন জয় করলেন অতপর চলে গেলেন।২২ জানুয়ারী ২০১৯ ভোর ৪টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ... রাজিউন)। বীর মুক্তিযুদ্ধা প্রখ্যাত সংগীত পরিচালক [বিস্তারিত]

ক্ষমা করো মোর কবিতাঃ

তৌহিদুল ইসলাম ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ১০:৫৬:০৯অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
কতদিন কবিতা লিখিনা, খাতা কলম সব লেখার টেবিলে পড়ে আছে। বসার চেয়ারটা হেলে পড়েছে একপাশে, সামান্য বসতেই ক্যাঁচক্যাঁচ শব্দে মনোযোগ নষ্ট হয়ে যায়। টেবিলে জমেছে ধুলোর আস্তর। আমি একপানে চেয়ে থাকি সেদিকে। স্মৃতিতে ভেসে ওঠে কত কালের সাক্ষী সময়গুলো। কত শব্দ খেলা করেছিলো একসময় সেখানে। সব ধোঁয়াশা, মনে হয় স্বপ্ন। অক্ষরেরা আজকাল আর মাথায় আসেনা। [বিস্তারিত]

কিছু সময় //

বন্যা লিপি ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ০৭:০১:২২অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
আরো কিছু সময় চলুক, সময়ের ঘুর্নিপাকে চলুক কিছু হলদে হওয়া উড়ন্ত পাতার মায়াকান্না পাতলা আচ্ছাদনে ঢাকা পড়ুক জিঘাংসার হরবোলা ধোঁয়াশা পেয়েলায় ঢেঁকুর  তুলে ঘুমিয়ে থাকুক সজারারুর কাঁটা আহত সায়ক দিনান্তের রক্তবর্ন মেঘের তলে নিশ্বাসের ছাড়পত্র খুঁজে নিক খুঁজে পাক একচ্ছত্র আধিপত্যের স্বপ্নীল বিভোর একরাত ঘুম। বিন্দু বিন্দু ঘামকপালে নামুক উত্তুরে ঠান্ডা পারিজাত পালকের আদর। আরো [বিস্তারিত]

বিদায়ঘণ্টা (১)

পথহারা পাখি ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ০৬:৩৩:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩ মন্তব্য
প্রতিদিন সকালে মেহনাজের ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে তার বাবার ইকামাত শুনে। নামাজের শুরুতে বাবা যখন সুরেলা আওয়াজে ইকামাত পড়েন, কেমন একটা ভালোলাগা যেন ঘিরে ফেলে তাকে! এরপর কানে আসে মায়ের কুরআন পাঠের সুর। অদ্ভুত এক ভালো লাগা! ভাবতেই চোখে পানি এসে পড়ে মেহনাজের, কী করে পারবে সে এসব ছেড়ে থাকতে? রুম থেকে বের হয়ে ডাইনিংয়ের [বিস্তারিত]

বুনো শব্দ

রিতু জাহান ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ১০:১৫:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
বৃত্তের বাইরে ছুটে বেড়ানো বুনো ঘোড়ায় লাগাম দিতে যন্ত্ররাজ্যের অনুচর এ জাল ও জাল ফেলে ক্ষুদ্র খাঁচা আগলে বসে থাকে। মেসিডোনিয়ার ঠান্ডা নিথর স্বচ্ছ সে ঝিল, জলপাই বন, ম্যাডরোনো গাছ নির্মল সে বনে হানা দেয় রুক্ষ রাণীর অনুচর। খিলখিল হাসি, নিরুপদ্রব নিদ্রায় রুক্ষরাণী বজ্রদৃষ্টির এক শক্ত ঢিল ছোড়ে খেয়ালে বেখেয়ালে। হকচকিয়ে উঠে পড়ে বিস্ময়ভরা দৃষ্টি [বিস্তারিত]

অ-দেখা ঠিকানা

সাবিনা ইয়াসমিন ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ০৯:২৩:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
যেদিন পৃথিবী-গ্রহে রেখেছিলে পা, আমি তখন গ্রহ-নক্ষত্রের সৃষ্টিকর্তার অপরূপ বনে বাগান-প্রজাপতি হয়ে ভাসছিলাম । সীমাহীন দূরত্ব ছিলো হয়তো, দেখিনি তাই আমরা কেউ কাউকে । তুমি জানতে না আমায়,, আমিও রাখিনি তোমার ঠিকানা। নিয়তির লিখন লেখা খামটি হাতে-কপালে এঁকে যখন এলাম আমি এই ধরণীতে, হাজারো কর্তব্য পূরণের ভিড়ে খাম খুলে দেখার হয়নি অবকাশ । সেখানে কি [বিস্তারিত]

মাটির মানুষ

মনির হোসেন মমি ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ০৮:৪২:০৭অপরাহ্ন কবিতা, বিবিধ ৭ মন্তব্য
আমি যুদ্ধ দেখিনি দেখেছি তোমার যুদ্ধের মনবল দেখেছি ইতিহাস পাতায় পাতায়, তোমার বীরত্বের গান তুমি সেই মহান নেতা মহান বঙ্গবন্ধু আজও গাই বিজয়ের গান। আমি যুদ্ধ দেখিনি দেখেছি তোমার অকৃত্রিম বিশ্বাসের ঝুড়ি মনকে করেছো মাটির পুতুল, সাম্যতায় ক্ষমার গুণে তুমিই কৃর্তী এ বাংলার ঘরে ঘরে! বিশ্বাসের খুটি অটুটে তুমি করলে নিজেকে আত্ম ত্যাগ, ক্ষমা করেনি [বিস্তারিত]

ক্রাশ

নীরা সাদীয়া ২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ০৩:৫৯:৫০অপরাহ্ন গল্প, সাহিত্য ১০ মন্তব্য
সেপ্টেম্বরের এক অলস দুপরে বসে বসে ঝিমুচ্ছিলাম। এমন সময় হঠাৎ পুরোনো বাটন ফোনটা বেজে উঠলো। রিসিভ করে জিজ্ঞেস করলাম, : কে বলছেন? : আমি অর্ণব। ছোটবেলার বেশ কজন ক্রাশের ভেতর অর্ণব একজন! কিন্তু একই নামে আরো কত মানুষ থাকতে পারে।তাই সাতপাঁচ না ভেবে আবার কথা বললাম, ওপাশ থেকে শুনতে পেলাম "হ্যালো........ হ্যালো" বলেই চলেছে। : [বিস্তারিত]

অনামিকা

সিকদার ২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ০৩:৫৯:১৪অপরাহ্ন গল্প ১২ মন্তব্য
  আমি মাদ্রাসার দাওরা শেষ করে ফেকাহ্ ( আইন)  শাস্ত্রে ভর্তি হয়েছি। এরই মাঝে কয়েকটা মাদ্রাসা হতে চাকরির অফার এসেছে।  বেতন যথেষ্ঠ লোভনীয় তাছাড়া কয়েকটা মসজিদে ইমামতি করার জন্য অফার আছে। আমি অবশ্য আমার বাড়ির কাছাকাছি একটা বড় মসজিদে জুম্মার নামায পড়াই। তবে তা সাময়িক।  বলা আছে আমি চাইলেই যে কোন সময় খতিবের ( যারা [বিস্তারিত]

স্বাধীনতাকে কি ভুলে গেছো?

ইঞ্জা ২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ১০:৪৩:৪০পূর্বাহ্ন মুক্তিযুদ্ধ ১২ মন্তব্য
  স্বাধীনতা সে কি ইতিহাস, নাকি পতাকার মাঝে জ্বলজ্বলে রক্ত পিন্ড ভুলে গেছো কি সেইসব দিন রাত, পথে ঘাটে হতো রক্তপাত খাবলে খাবলে খেতো শকুনে বক্ষ পিঞ্জর, ঠা ঠা করে হাসতো হায়েনার দল ভুলে গেছো কি মা বোনদের রক্তাক্ত ধর্ষিত যত্রতত্র পড়ে থাকা লাশ, রাজাকার পাক হায়েনাদের রক্ত উল্লাস, স্বাধীনতা সে কি ইতিহাস তোমরাই ছিলে, [বিস্তারিত]

কেটে যাবে এ আধার

ছাইরাছ হেলাল ২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ১০:২০:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
এখানে, এই সোনেলায় পুরনোদের মধ্যে তিনি আছেন ঔজ্জ্বল্যের স্ব-মহিমায় ভাস্বর হয়ে, নিঃসঙ্কোচ আভিজাত্যের স্বপ্ন বিভোরতায়, অসুস্থ শরীরেও ভাড়ারের দরজা খুলে রেখেছেন দরাজ হাতে। তিনি আছেন সোনেলার হৃদপিণ্ড জুড়ে, যা আমরা টের পাই সোনেলা-ধমনীর প্রতিটি প্রবাহে, প্রতিটি প্রাণ-স্পন্দনে। তিনি আমাদের নীলাঞ্জনা নীলা। এই সুদীর্ঘ পথ যাত্রায় তাঁর অসংখ্য লেখায় তুলে ধরেছেন বিচিত্র অসংখ্য হাসি কান্না দুঃখ [বিস্তারিত]
বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও, তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো বলবোনা ভালোবাসা দাও,,,,,,, না, এটি আমার লেখা কোনো কবিতা বা গান নয়। এটি গেয়েছিলেন এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রবী চৌধুরি। তখনকার সময়ে এমন গান শুনিয়ে শুনিয়ে কতো যে প্রেমিক-প্রেমিকাগন তাদের অভিমানি সাথিদের ফিরে পেয়েছেন তার সঠিক হিসেব নেই। দেখেছি [বিস্তারিত]

জন্মসূত্রে সকল মানুষ সমান

রিমি রুম্মান ১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ০২:২৮:৪২অপরাহ্ন সমসাময়িক ১০ মন্তব্য
তখন আমি ম্যানহাঁটনের একটি চেইন স্টোরে কর্মরত। ক্রেতাদের অধিকাংশই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ। প্রায় সময় লক্ষ্য করলে দেখা যেতো শ্বেতাঙ্গ বাবা কিংবা মায়ের সাথে যেসব শিশুরা আসতো, ক্যাশ কাউন্টারের সামনে লাইনে দাঁড়াত মূল্য পরিশোধের উদ্দেশ্যে, তাঁরা বেশ ধীর, স্থির, শান্ত। কোন আবদার করে বসতো না। বাবা-মা'কে বিব্রত করতো না, কিংবা অস্বস্তিতে ফেলত না। কখনো কোন শিশু [বিস্তারিত]

বন্দি অনুভব

তৌহিদুল ইসলাম ১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ১১:১৩:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
আমি যেদিন প্রথম অনুভব করেছিলাম খাঁচায় বন্দী থাকার কষ্ট সেদিনই অতিপ্রিয় আদরের পোষা পাখিগুলিকে মুক্ত আকাশে ডানা মেলার জন্য স্বাধীন করে দিয়েছিলাম। নিজের বুকের ভেতর গুমড়ে মুচড়ে থাকা বেদনার ঘুড়িটাকে পাখিদের দিয়ে আকাশে ওড়াতে চেয়েছিলাম। সেদিন একবারো বুঝতে পারিনি ভালোলাগার অনুভূতিটুকু আসলে যাদের জন্য জলাঞ্জলি দিয়েছি তারাই আমাকে উপহাস করে ছেড়ে চলে যাবে! পাখিদের যখন [বিস্তারিত]
আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, সকলের আত্মার আত্মীয়, সোনেলা ব্লগের জনপ্রিয় ব্লগার/লেখক নীলাঞ্জনা নীলার বাবা এই জগত থেকে চির বিদায় নিয়েছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) (ক্তঁ শান্তি ক্তঁ শান্তি ক্তঁ শান্তি)। আসুন আমরা সবাই নীলাঞ্জনা নীলার বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি।

মাসের সেরা ব্লগার

আর্কাইভ