ভালোবাসি তাই

আরজু মুক্তা ২৯ মে ২০১৯, বুধবার, ১১:২৫:৩১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
সুনীল গাঙুলি পাহাড় কিনতে চেয়েছিলেন তুমি কিন্তু সমুদ্রই কিনবে!! একটা ছোট ঘর,ঝাউবাগান সুশীতল জলরাশি,সবুজ মাঠ আশেপাশে থাকবে! নীলরং দারুণ পছন্দ আমার সাথে নীল সমুদ্র, নীলাকাশ! আমি নীল শাড়ি পড়ে হাঁটবো নীল জোসনায়! বুনো ফুলের সুবাসের সাথে থাকবে ভাষাহীন নীরবতা! তুমি ভালোলাগায় ভালোবাসায় একবার ডুবাবে একবার ভাসাবে!!

অণুগল্প #বেলা শেষে

জিয়াউল হাসান ২৯ মে ২০১৯, বুধবার, ১১:১৮:১৯পূর্বাহ্ন গল্প ১৫ মন্তব্য
মনু মিয়া উপহারের ব্যাগ হাতে গলির পথ ধরে হেটে যাচ্ছে। একসময় এখান দিয়ে অনেক নৌকা চলতে দেখেছেন। পাশের নালা তখন বড় খাল ছিল।সেখান দিয়ে পরিস্কার পানির স্রোত চলে যেত বুড়িগঙ্গা নদীতে। যৌবনের টগবগে সময় এখানেই কেটে গেছে।জরিনা পাশের ঢোলকলমির জঙ্গলে হাতে হাত রেখে ভালবাসার গান শোনাতো রোজ। আজ পঞ্চান্নটি বছর পার হয়ে যায়।আজ ভালবাসার জরিনার [বিস্তারিত]

চোখ

নাজমুল হুদা ২৯ মে ২০১৯, বুধবার, ০৯:০৯:৪৯পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
হঠাৎ ভাসমান কচুরীপানার  মতো দেহবিহীন চোখ তাকায় স্থির পলকে হরিণীর চোখ বললে উপমায় কমতি হবে; তাই বলি- উন্মাদ প্রেমিকের তাড়া খাওয়া মেঘ বালিকা এক জোড়া আহত চোখ। চোখের ব্যাখ্যা হয়- শুধু আমার মতো প্রেমিকের পরিচর্যাহীন চোখে মুখ ডুবিয়ে, আঁকা হয়নি-অসম্পন্ন রয়ে গেছে কালের গুহা থেকে আজ অব্দি খরা কাগজে।

রাঙা বউ

সঞ্জয় মালাকার ২৯ মে ২০১৯, বুধবার, ০১:৩৩:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
শুভ বিবাহ.....৭ ম বর্ষ নববধূ , খুঁজতে খুঁজতে পেয়েছি যে তোকে দূরের কোনও গাঁয়ে, আনবে তোরে আমার গাঁয়ে নববধুর সাজে সাজবে রে তোর মায়া কায়া আমার গাঁয়ে এসে... অতীত ভুলে থাকতে হবে নতুন পরিবেশে! দেখবি যখন অচেন মুখে.. ঘুমটা দিবি মাথায়.... লজ্জ তোর আঁচলে বাঁধিস , প্রতি কথায়! লাল শাড়ীতে বউ সাজিয়ে ঘুমটা দেবে লাজ.. [বিস্তারিত]

আড়ম্বরে বিরম্বনা//

বন্যা লিপি ২৯ মে ২০১৯, বুধবার, ১২:৩৭:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
ফেসবুক সম্মন্ধে স্বরবর্ন ব্যঞ্জনবর্নের একটা অক্ষরের সাথেও নিদেন পক্ষে কোনোরকম জ্ঞান ছিলোনা। ছেলে মেয়ে অনেক আগে থেকেই যুক্ত আছে! মাঝে মাঝে এটা সেটা দেখাতো, পড়ে শোনাতো! বাবা যেবার প্রথম মোবাইল ফোন কিনে দিয়েছিলেন! দু'হাজার ৫'অথবা ৬'এর দিকে... কল রিসিভ এবং কল করা টুকুও শিখেছি আব্বার কাছ থেকেই। নাম সেভ্ করার জন্যও মেয়ের সাহায্য নিতে হয়েছে [বিস্তারিত]

আমিই শয়তান

নিতাই বাবু ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১১:৩৩:৩০অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য
                কোথায় শয়তান কোথায় ফেরেশতা,                     কোথায় আবার দেবতা?                    আমি নিজেই থাকি বহুরুপে,                      নির্দোষ মহান বিধাতা।   বহু সাজে সাজি [বিস্তারিত]
বেশ কয়েকজন ব্লগারের কাছ হতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সবার বিভ্রান্তি অবসানের নিমিত্তে এই পোষ্ট দেয়া হলো। সোনেলা ব্লগের অন্য কোন শাখা নেই। ফেইসবুকে সোনেলার নিজস্ব পেইজ এর লিংক    ফেইসবুকে সোনেলার একমাত্র অনুমোদিত গ্রুপ এর লিংক  এই পেইজ এবং গ্রুপের বাইরে অন্য কোন পেইজ এবং গ্রুপের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। সোনেলার সাথে থাকুন। শুভ ব্লগিং।

শীতার্ত স্বপ্ন

প্রদীপ চক্রবর্তী ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১০:১১:৩২অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
বিভোর শীতঘুমে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা পাদদেশ, তুষারশুভ্র পাহাড়ের চূড়ায় সুবর্ণ রোদের রেশ। সুপ্ত আলোর স্পর্শ রেখায় নেই তার প্রতিদান, এ যেন প্রকৃতি কন্যার সম্প্রদান। অমৃতসম মোহনীয় স্নিগ্ধ স্পর্শ মনোলোভা, চোখের জলে ভাসছে তাহা আদ্র উষ্ণতা। অজস্র বিটপীর রন্ধ্রে জমেছে সেথায় কুয়াশা, সুবর্ণ রোদের আমেজে বইছে পাহাড়সম ভালোবাসা। মেঘের মাঝে সবুজে ঘেরা নীলাক্ত প্রেম, ঠোঁটের গাঁয়ে ঘেঁষা [বিস্তারিত]
২০১৯ সালে ১১ এপ্রিল হতে ১৯ মে বিশ্বের সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে হয়ে গেল সাধারন নির্বাচন যা ২৯টি প্রদেশে এবং সাতটি ছোট ইউনিয়ন এলাকার জনগণের ভোটে নির্বাচিত হন। প্রায় আট হাজার প্রার্থীর মধ্যে থেকে  ফেডারেল সরকার পদ্ধতিতে পরিচালিত হয় যেখানে ফেডারেল, প্রদেশ এবং স্থানীয় পর্যায় থেকে নির্বাচিত হয়েছেন প্রতিনিধিরা। লোকসভার নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত [বিস্তারিত]

বিষধর

রেহানা বীথি ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ০৮:১৫:৫৬অপরাহ্ন গল্প ২৮ মন্তব্য
সেদিন ছিলো মধ্য বৈশাখের ঝাঁ ঝাঁ এক দুপুর। সবুর মিয়া খালি গায়ে ঘাড়ে গামছাটা ফেলে উঠোন পেরিয়ে চলে গেলো বাড়ির পেছনে। ইচ্ছে তার, গায়ে যদি পুকুরপাড়ের নিম, বরুণ আর ওই ঘন পাতায় ছাওয়া কাঁঠালগাছের ঝিরিঝিরি হাওয়া লাগে একটু। যা গরম পড়েছে!  বিশাল ভুঁড়িসমেত এই পাহাড়ের মতো দেহখানা ঘামে চুপচুপে সারাক্ষণ। যদি পুকুরপাড়ের ঠাণ্ডা হাওয়ায় শুকায় [বিস্তারিত]

এ কেমন ভালোবাসা

সৌরভ হালদার ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ০৪:১৯:১১অপরাহ্ন সাহিত্য ৫ মন্তব্য
এ কেমন ভালোবাসা এসকেএইচ সৌরভ হালদার এ কেমন ভালোবাসা যখন তুমি কান্না করো আকাশ জুড়ে বৃষ্টি ঝরে কথা নয় নিরবতাই প্রকাশ করো প্রস্তর এর শিখাখন্ডন, পরিতাপের ক্রন্দন। ললাট জুড়ে আছে লেখা, তোমার এই নিয়তির খেলা। অম্বর জুড়ে প্রতিক্ষা করো আসবো আমি অভিলাষ হয়ে শঙ্কিত এ মনে, তোমার ক্ষনে।
একবার মেহেদি রাঙানো চুলের একজন আমায় প্রেমপত্র দিয়ে সাথে একখানা কবিতা লিখে উপহার দিয়েছিলো যার প্রথম চরণটি ছিলো- " হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে; সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের [বিস্তারিত]

খোলা চিঠি

পাগলা জাঈদ ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১১:৪৮:০৯পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
রঙ্গন ঘরে ঢুকে যখন তোমাকে না দেখি বুকে তখন সাত সমুদ্র আছড়ে পরে। পাঁজরে কিলবিল করে কবিতার পঙতি। শিরা উপশিরায় তীব্র হয় একাকীত্বের হাহাকার, আর- গলার নিচে যেন আটকে আসে সম্পুর্ণ পাহাড়। পাখি, তোমাকে না দেখলে দম বন্ধ হয়ে আসে। পদ্মার মত গভীর দুঃখ আমাকে অন্ধ করে দেয়। তুমি নেই! আমি জ্বালাবো কাকে? তুমি নেই! [বিস্তারিত]

শিশুর মানসিক বিকাশ

রিমি রুম্মান ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১০:৫০:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য
সাধারণত নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে প্যারেন্টস টিচার কনফারেন্স হয় বছরে ৩/৪ বার। সন্তানের অগ্রগতি জানবার জন্যে, শিক্ষকদের সাথে আলোচনার এটি চমৎকার একটি সুযোগ। এবং গুরুত্বপূর্ণও বটে। বিধায় এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। সন্তানের অভিভাবক হিসেবে আমরা স্বামী-স্ত্রী দু'জন প্রতিটি প্যারেন্টস টিচার কনফারেন্সে যেভাবেই হোক সময় করে উপস্থিত থাকি। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে যাবার চেষ্টা করি [বিস্তারিত]

বিংশ শতাব্দীর প্রেম

আরজু মুক্তা ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১০:৩৩:৫৪পূর্বাহ্ন গল্প ১৯ মন্তব্য
ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে মুখে দিতেই মনে হলো, কার যে ব্রাশ !! আব্বা একটা ঝামেলা করেন সবসময়।আমাদের চার ভাইবোনদের জন্য একই রকম ব্রাশ কিনেন।আমরা নামের প্রথম অক্ষর ব্রাশে লিখে রাখি।কিন্তু আজ দেখার সময় নাই! থিসিস পেপার কাল জমা দিতে হবে।। মা, আসি ------!বলেই দৌড়।রিকশাও পেয়ে গেলাম লাইব্রেরি যাবো।। আপা হুড তুলমু? না,থাক!! বিকেলের সোনালি রোদ [বিস্তারিত]

আর্কাইভ