হঠাৎ ভাসমান কচুরীপানার মতো
দেহবিহীন চোখ তাকায় স্থির পলকে
হরিণীর চোখ বললে উপমায় কমতি হবে;
তাই বলি- উন্মাদ প্রেমিকের তাড়া খাওয়া
মেঘ বালিকা এক জোড়া আহত চোখ।
চোখের ব্যাখ্যা হয়- শুধু আমার মতো
প্রেমিকের পরিচর্যাহীন চোখে মুখ ডুবিয়ে,
আঁকা হয়নি-অসম্পন্ন রয়ে গেছে
কালের গুহা থেকে আজ অব্দি খরা কাগজে।
মোট পড়েছেনঃ ১,১৩২জন
আজ পড়েছেনঃ ০জন
চোখের যে রূপ ধরা পড়েছে
তা আঁকা কঠিন বৈকি!!
চোখের রূপ সীমাহীন
ভালো লাগলো
ধন্যবাদ আপু 😍
আ হা!! দেখেছি তোমার কালো হরিণ চোখ।।
আহা! উপমায় কমতি হয় দেখেছি তোমার বহুপ্রশ্নবিদ্ধ চোখ!
ধন্যবাদ আপু 😍
তাইতো
আহত চোখের ছবি আঁকা দুঃসাধ্যই বটে, রঙ হীন অনন্য বিমূর্ত একজোড়া চোখ শুধু কবির ভাবনার ক্যানভাসে পড়ে রয়। সব প্রেমিক কি কবি হতে পারে? …
শুভ কামনা নাজমুল, সুন্দর উপমায় চমৎকার একটি লেখা দিলে। 🌹🌹
প্রেমিক মানে কবি নয় , কবি মানে প্রেমিক নয়।
দৃষ্টি যার প্রখর সে প্রেমিক
কল্পনা যার সীমাহীন সে কবি।
ধন্যবাদ দিদি 😍
চোখের রুপ রুপেরই আরেকটি রুপ।
দারুণ বলেছেন ভাইয়া 😍।
অনেক ধন্যবাদ আপনাকে
চোখ যে মনের কথা বলে…তেমনি একটি চমৎকার কবিতা লিখলেন।ভাল লাগল।
চোখ অতীত আর ভবিষ্যতের কথাও বলে।
ধন্যবাদ ভাইয়া 😍
আচ্ছা চোখের ছবিতে ইংরেজীতে before লেখা কেন? এত্ত সুন্দর ছবিতে কেমন বেমানান লাগছে।
চোখের এমন অভিব্যক্তি বোঝার সাধ্য আমার নেই। আমি নাকি কারও দিকে তাকালে মনে হয় রাগী রাগী চোখে তাকাচ্ছি! বুঝেন অবস্থা!!
ভালো লিখেছেন নাজমুল।
ভাইয়া, আমারো তো আপনাকে রাগী রাগী মনে হয়।
before পিকচারের সাথেই এ্যাড করা ছিলো।
চোখ ভাল লেগেছে,
নিয়মিত লিখুন।
ধন্যবাদ ভাইয়া 😍।
নিয়মিত লেখার চেষ্টা আছে , ইদ যাক।
বাহ।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া 😍