ভালোবাসি তাই

আরজু মুক্তা ২৯ মে ২০১৯, বুধবার, ১১:২৫:৩১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

সুনীল গাঙুলি পাহাড় কিনতে চেয়েছিলেন
তুমি কিন্তু সমুদ্রই কিনবে!!
একটা ছোট ঘর,ঝাউবাগান
সুশীতল জলরাশি,সবুজ মাঠ
আশেপাশে থাকবে!

নীলরং দারুণ পছন্দ আমার
সাথে নীল সমুদ্র, নীলাকাশ!
আমি নীল শাড়ি পড়ে হাঁটবো
নীল জোসনায়!

বুনো ফুলের সুবাসের সাথে
থাকবে ভাষাহীন নীরবতা!
তুমি ভালোলাগায় ভালোবাসায়
একবার ডুবাবে
একবার ভাসাবে!!

১৬৬০জন ১৫১০জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য