ক্যাটাগরি বিবিধ

আট-ই ফাল্গুণ, আজও ভোর হয়

নীলাঞ্জনা নীলা ২১ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ০৫:৫২:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪০ মন্তব্য
[caption id="attachment_40489" align="aligncenter" width="521"] আট-ই ফাল্গুণে...[/caption] *অবশেষে ঃ ভোর কি হলো? মানচিত্রের ইতিহাসে ভোর কি এলো? দুঃস্বপ্নেরা ক্ষিদেয় ছটফট করে নিরুদ্দেশ রাত্রির ঘরের শয্যায়। থাকুক ওখানেই পড়ে; আঘাতে জর্জরিত হলেও সমস্যা নেই। ওরা সেই রাজাকার, দেহের কোষে কোষে প্রলয় আসুক ভয়ঙ্কর মৃত্যুর নিস্তেজ শরীরের স্থান, এ মাটি তোদের জন্যে নয়। *সূচনা-লগ্ন ঃ মুক্তির ডাকে ছুটে যাবার তাড়ায় [ বিস্তারিত ]
ব্লগারদের দেখিবার শখ বহু দিনের। তাহারা দেখিতে কেমন, কী খায়, কেমন করিয়া কথা কহেন, কী ধরনের পোষাক পরিধান করেন, আর ব্লগ দিয়ে ইন্টারনেট কেমন করিয়া চালান? কিন্তু পাইবো কোথায় ইহাদের? খুঁজিতে খুঁজিতে বেদিশা ( বিদিশা না ) হইয়া গিয়াছি। শুনিয়াছি তাহারা নাকি বই মেলায় আসেন। কিন্তু এত মানুষের মাঝে বুঝিবো কীভাবে কে ব্লগার আর ব্লগার [ বিস্তারিত ]

ট্রেন

অরুণিমা মন্ডল দাস ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১১:৫৫:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৯ মন্তব্য
ঝঁাকুনিতে উপছে পড়ল। উনুনের দুধ চরে পরিণত হল বঙ্গোপসাগরে। যাই বলতে নেই কেননা বারবার আসতেই হয় জ্বলন্ত আগুনে পুড়তে। # পুড়তে ভালো লাগে যতক্ষণ না চোখ মুখ জ্বলে প্রেসার কুকারে সিদ্ধ ভাত হচ্ছে বারুদের অল্প দোলুনির ট্রেনে জার্নিটা টলিউডি ফিল্মের ধামাকাতে দঁাড়ায় । বলিউডি মশলার তড়কা হয় না সিটি বাজার আগেই নেতিয়ে পড়া দেশলাই হয়ে [ বিস্তারিত ]

পহেলা ফাগুন

রাহাত হোসেন ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০৪:৪১:০৮অপরাহ্ন কবিতা, পরিবেশ ৭ মন্তব্য
আজ বান ডেকেছে পুষ্প শত ছড়িয়ে থাকা শিমুল ডালে, সেজেছে সে দলে তাহার চোখ ধাঁধানো লোহিত লালে। জাগছে ঊষা ডাকছে কোকিল কণ্ঠতে গান পরবাসী, আজ দক্ষিণ হাওয়ায় মাতাল এ মন ঘরহারায়ে হয় উদাসী। শুভ্র কানন ভরছে ফুলে দলে তাদের রঙিন আভা, ফাগুন এলো আগুন নিয়ে ভরিয়ে তাহার পুষ্প সভা। কোথা হতে আনলো ফাগুন সঙ্গেতে তার [ বিস্তারিত ]

আমায় যেও ভুলে

শুন্য শুন্যালয় ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০১:৩২:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৯ মন্তব্য
অসহ্য সুন্দরতম কোন রাত আসবে একদিন, দুদিন কিংবা তারপর অনেক অনেকদিন নিশির তৃষ্ণা নিয়ে ভর অন্ধকারে অথবা জ্যোৎস্না চাপা পেল্লায় বৃক্ষের তলায় আঁটসাঁট হয়ে বসে থাকা, হাঁটুতে থুতনী রেখে নিপাট লজ্জাবতীর সদ্য ডাঙর হয়ে ওঠা বালিকার সেই রাত আসবে একদিন, দুদিন কিংবা--- সহসাই জেগে উঠবে ছুটির ওপাড় থেকে সফেদ নিখাঁদ আত্মারা কপালে আঙ্গুলের সজোর খোঁচায় [ বিস্তারিত ]
প্রকাশিত হয়েছে প্রীণন ফারুকের প্রথম উপন্যাস ‘গোধূলির আকাশ জুড়ে রক্তিম অরুণ’ উপন্যাসটির নামকরণ নিয়েই প্রথমে একটা ধাক্কা খেলাম! গোধূলির আকাশ জুড়ে রক্তিম অরুণ কীভাবে থাকে! গোধূলি তো সূর্য অস্ত যাওয়া কালীন সময়কে বোঝায় আর অরুণ বলতে নতুন সূর্য, সকালের সূর্য অর্থেই বেশি ব্যবহৃত হয়। তাহলে কী সূর্য অস্ত যেতে ভুলে গিয়ে আবার উদয় হয়ে যাচ্ছে! [ বিস্তারিত ]

ঐ পথ

রিতু জাহান ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:৩২:০৩পূর্বাহ্ন বিবিধ ১৯ মন্তব্য
যে দিন গুলোতে আমার মন একটু ভার হয়ে থাকে সেইরকম একটা দিনে আমি গালে হাত দিয়ে বসে, মনটা ভীষন বেজার এমন একটা নেতিয়ে পড়া ভাব নিয়ে ঘরে বসে অশ্রু বিসর্জন দিতে রাজি নই। আমি আমরা আমাদের বুকের গভীরে যে ক্ষত গুলো চাপা পড়ে রয় তা তখনই আমি অন্তত বের করে দিতে চাই, তা কখনও ঐ [ বিস্তারিত ]
[caption id="attachment_40370" align="aligncenter" width="320"] বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নি:শ্বাস…[/caption] ষাট : তিরির প্রতি এই ছাগলী, নাহ তোকে তো আর ও নামে ডাকা যাবেনা। যতোদিন আমার ফুলটুসীটা তোর পেটে আছে। ফিরলাম অবশেষে। খুব ছোট্ট ট্যুর আর অনেক স্মৃতি। বেশ লাগলো ব্লগের সবার সাথে দেখা হওয়া, সেই আড্ডা। কি বলিস তুই? শোন ব্লগের সবার সাথে যোগাযোগ [ বিস্তারিত ]

ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর

দীপংকর চন্দ ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ০১:২৭:৪৭পূর্বাহ্ন বিবিধ ১৫ মন্তব্য
  বিশ্বাস করুন আমিও ভাবি প্রায় প্রতিদিন কবিতা সম্পর্কে কেনই বা ভাববো না বলুন যা বুঝি না তাকে পুঁজি করে দুচার কথা বলতে না পারলে কেমন যেন অস্বস্তি হয় খাবার যেন হজম হয় না ঠিকঠাক দক্ষযজ্ঞ শুরু হয় মনের ভেতর দুপুরের ভাতঘুম তথৈবচ সারারাত প্রায় নির্ঘুম কাটে আমার মনে হয় অযথা কথাবার্তা অন্তত আজ এখানেই [ বিস্তারিত ]

“সোনেলা” আমার খুঁজে পাওয়া ঠিকানা

রিমি রুম্মান ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১২:৫২:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য
লেখালেখি করছিলাম স্কুলে থাকাকালীন সময় থেকেই। তবে লুকিয়ে।কেননা, স্কুলের পড়াশুনার বাইরে কিছু লেখা কিংবা গল্পের বই পড়ার পিছনে সময় ব্যয় করাটাও যেন একটা অপরাধ ! তবে বাড়ির সকলেরই পত্রিকা পড়ায় দারুন ঝোঁক ছিল। বলা যায় একরকম নেশা। আমার মফঃস্বল শহরে ঢাকা থেকে পত্রিকা পৌঁছাতে এবং তা আমাদের হাত পর্যন্ত যেতে দুপুর গড়িয়ে যেতো। দুপুরের খাবার [ বিস্তারিত ]
বুক রিভিউঃ দিকশূন্যপুর লেখকঃ মাহবুব ময়ূখ রিশাদ প্রচ্ছদঃ কারুতিতাস প্রকাশনীঃ অনিন্দ্য প্রকাশ [caption id="attachment_40342" align="aligncenter" width="451"] দিকশূন্যপুর[/caption] নামকরণঃ শুরু করি নামকরণ নিয়ে- “দিকশূন্যপুর” একটি গল্প সংকলন গ্রন্থের নাম। ‘দিকশূন্যপুর নাম দেখেই যদি মনে হয় চেনা ধাঁচের গল্প তবে ভুল, তরুণ লেখক মাহবুব ময়ূখ রিশাদ এই শিরোনাম দিয়েও প্রথম গল্প রেখেছেন কিন্তু; তিনি যে দিকশূন্য করার [ বিস্তারিত ]

প্রথম প্রেম এবং অত:পর ——-

খসড়া ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ০২:০৭:৩৭অপরাহ্ন বিবিধ ৪০ মন্তব্য
নানা-নানীর বিবাহিত জীবনের দশ বছর পর তাদের প্রথম সন্তান আমার মার জন্ম। এতদিন নানা-নানীর সংসারে আলো করে ছিল মার ফুপাতো বোন, মা যাকে ডাকেন দিদি বলে। উনি মার আট বছরের বড়। মার এই দিদিকে আমরা দিদি খালা বলি। দিদি খালার চারজন ছেলে। ছোট ছেলেটির ডাক নাম টারু। আমাদের টারু ভাই আমার চেয়ে পাঁচ বছরের বড়। [ বিস্তারিত ]

বেঁকে যাওয়া পথের গল্প

রিমি রুম্মান ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ০২:০৩:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
রোজ সকালে ছেলেকে স্কুলে দিয়ে যে পথে বাড়ি ফিরি, সে পথে পাশাপাশি আরেক মা-ও ফিরেন। কিছু দূর হেঁটে আমাদের পথ বেঁকে যায় দু'দিকে। এই বেঁকে যাওয়ার আগ অবধি আমাদের কথা হয়। খুব সুন্দর করে বুঝিয়ে দেন আমায়, কেমন করে খেলার ছলে বাচ্চাদের পড়ায় মনোযোগী হতে শেখাবো কিংবা ঘুমাতে যাবার আগে বই পড়ায় অভ্যস্ত করে তুলবো। [ বিস্তারিত ]

পেয়ে ধন হারানু

মোঃ মজিবর রহমান ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১০:৫৪:২৯পূর্বাহ্ন বিবিধ ২১ মন্তব্য
ছিলাম চাতক চাহনীতে হয়ত পাব তাঁহার দেখা যেনো  অপেক্ষা আসবে কখন কবে? আসি লক্ষন অভাবনীয়ভাবে সময় জুটিল আবার না। প্রানের মেলা খুলল দুয়ার। সময় জুটল সময় খাইল গাড়ী সারি রইল অন্তর্বেদনা জ্বলল মর্মজ্বালা মনে রইল হৃদয় বাসনা হৃদয়ে রইল তৃষ্ণা চিত্তে স্থির রইল। ক্ষম ক্ষম ক্ষম মান্যবর শ্রদ্ধেয়।    

আমি যখন কবি :p

পিউ ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ০১:১২:৩৭পূর্বাহ্ন বিবিধ ৪৩ মন্তব্য
আমার লেখালিখির শুরু টা ক্লাস টু তে থাকতে।স্কুলের ম্যাগাজিনের জন্য একটা কবিতা লিখেছিলাম।লিখে কাওকে না দেখিয়েই জমা দিয়ে দিলাম।প্রচন্ড ধড়িবাজ ছিলাম ছোটকাল থেকেই।কবিতাটা ছিল স্কুলকে নিয়ে লেখা।জানতাম এই টপিকে লিখলে ছাপা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। :( যা ভেবেছিলাম তাই।ম্যাগাজিনে লেখাটা আসল।ম্যাগাজিনে কারোর লেখা ছাপা হওয়াটা রীতিমত গর্বের বিষয় ছিল।আম্মু তো অবাক।বান্ধবীরা অবাক।শুধু প্রশংসা আর প্রশংসা। [ বিস্তারিত ]

আর্কাইভ