অনামিকা বাঁচবে

কোন মুখ শুকিয়ে কাঠ হয়ে যাক এমন স্বপ্ন আমি দেখিনা, ষোল কোটি মানুষ একটি জীবন ঝরে যেতে দিবে, এমন কথাও ভাবি না। এসো হে মানুষ ভাই, এসো হে বাঙ্গালী, অনামিকাকে বাঁচাতে আবার আমরা, হাতে হাত ধরি। অনামিকা বাঁচবে, আবারো হাসবে, অনামিকারা আমাদের ভালোবাসার পুষ্প হয়ে রইবে ফুটে। অনামিকা মেলবে পাখা মুক্ত সুখে কইবে কথা। অনামিকা [বিস্তারিত অনামিকা বাঁচবে]

“সোনেলা আড্ডা”-আগামী বুধ এবং বৃহস্পতি প্রথম আড্ডা ! ! !

প্রস্তাবনা পোষ্টে সকলের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা দেখে বুঝতে বাকি রইলো না সোনেলা আড্ডা সোনেলাকে কতটা প্রাণবন্ত করে তুলবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। প্রস্তাবনা পোষ্টের মাধ্যমে আমরা কয়েকটি সিদ্ধান্তে উপনিত হতে পেরেছিঃ > আড্ডার বিষয়বস্তু হবে সহজ এবং শিক্ষণীয়। ফানি টপিক্সও থাকবে। রাজনীতি বিষয়টা নিয়ে কয়েকজনের আগ্রহ দেখে এই ধারণা পাওয়া [বিস্তারিত “সোনেলা আড্ডা”-আগামী বুধ এবং বৃহস্পতি প্রথম আড্ডা ! ! !]

একটি প্রস্তাবনাঃ সকলের মতামত চাই।

একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কাছে কি “সোনেলা” শুধুই একটি ব্লগ? নাকি একটি পরিবার, একটি ভালোবাসা? আশা করি সকলের কাছ থেকে উত্তর পাবো। এবার আসি মূল প্রসঙ্গে। সোনেলা ব্লগের যাত্রা শুরু খুব বেশি দিন নয়। কিন্তু ব্লগার এবং পাঠকদের কাছে এই ব্লগটি অতি অল্প সময়েই ব্যাপক সাড়া পেয়েছে। যা নবীন একটি ব্লগের জন্য ঈর্ষনীয় [বিস্তারিত একটি প্রস্তাবনাঃ সকলের মতামত চাই।]

বাহান্নর গল্প-১

তুমি বলেছিলে,”বাংলা তোমায় মানায় না, বাঙ্গালী মানে আনকালচারড,ফেলনা। রূপের বড় অভাব, সেকেলে ভাবটা আজো গেলোনা।” আমি শুনেছিলাম,ক্ষুব্ধ হয়েছিলাম; লুকিয়ে রেখে ক্রোধ, প্রশ্ন করেছিলাম, “এই কি তোমার বিবেক? এই কি তোমার বোধ?” ইতিহাসের পাতা উল্টে দেখো, পিছন ফিরে তাকাও খুব বেশি দূর নয়, বাহান্ন সালের ক্যালেন্ডারের পাতায় চোখ রাখো ফেব্রুয়ারীতে,উত্তপ্ত ঢাকার রাজপথে; আমার মায়ের কন্ঠ রোধ [বিস্তারিত বাহান্নর গল্প-১]

শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ

বিদায়েও তোমায় নমিঃ (১৩ নভেম্বর জন্মতিথিতে উৎসর্গঃ প্রয়াত কথা-সাহিত্যক হুমায়ুন আহম্মেদ স্যার কে) হলুদ পাঞ্জাবী… কল্পনায় কতবার পরেছি জানি না, আবেগে বেঁধেছো,বাধ্য করনি হেঁটেছি নগ্ন পায়ে, পাদুকা জোড়া পরা হয়নি। তুমি নেই তাই— পড়া হবে না নতুন কোন মিসির আলী কিংবা বোতল ভুতের কাহিনী, সৃস্টি হবেনা আর কোন বাকের ভাই কিংবা নতুন গদ্যের সঞ্জিবনী। তুমি [বিস্তারিত শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ]

মাতৃভাষার কথা ও পঙক্তিমালা

“আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারী —————————– —————————— আমি কি ভুলিতে পারি।।” গানটি যখনই শুনি, রক্তের মধ্যে একটা অদ্ভূত আলোড়ন অনুভব করি। একুশে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের যে আত্মদান, সেটি আসলেই ভোলার নয়। শহীদদের [বিস্তারিত মাতৃভাষার কথা ও পঙক্তিমালা]

স্মরণকালের শ্রেষ্ঠ ওয়াশ, নাম তার বাংলাওয়াশ।

দ্বিতীয় বারের মত বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাওয়াশ করলো নিউ জিল্যান্ডকে। ১৬ কোটি বাঙ্গালী বুক চিতিয়ে বলছে সাবাশ বাংলাদেশ সাবাশ। মাঠে ওরা ছিলো ১১ জন। সাথে ছিলো ১৬ কোটি হৃদয়ের আশির্বাদ। আজ যেন বিশাল টার্গেটের সামনে আশির্বাদের পুষ্পবৃষ্টি জানান দিলো বাঙ্গালীরা জয়ের জন্য লড়াই করে, মরার আগে মরে না। স্মরণকালের শ্রেষ্ঠ ওয়াশ, নাম তার বাংলাওয়াশ। কিছু [বিস্তারিত স্মরণকালের শ্রেষ্ঠ ওয়াশ, নাম তার বাংলাওয়াশ।]

সাবাশ বাংলাদেশ ! সাবাশ ! !

কোথায় বড়ে মিয়া(বড়াই মিয়া) জাভেদ মিঁয়াদাদ? কোথায় দাঁড়িওয়ালা সিদু? কোথায় ইউনুস মিয়া? কোথায় টাকলা শেহবাগ? কোথায় সাহেবী বোথাম,কোথায় মিষ্টার বয়কট? কি বলেছিলেন বাংলাদেশকে নিয়ে? মনে পড়ে? আসেন মনে করিয়ে দেই। # জিওফ্রে বয়কট’ ২০১০ “এখন পর্যন্ত পরিস্থিতি এমনই জিম্বাবুয়ে বা বাংলাদেশ হুট করে দু’-একটা ম্যাচ জিতবে ঠিকই কিন্তু তারা বিশ্বকাপ জিতে নিবে এমন কথা কি [বিস্তারিত সাবাশ বাংলাদেশ ! সাবাশ ! !]

নাচোলের রাণী ইলা মিত্রের জবানবন্দি

রাজশাহী আদালতে ইলা মিত্র ইংরেজিতে লিখিত যে জবানবন্দি দিয়েছিলেন তা থেকে তাঁর ওপর যে অত্যাচার হয়েছে সে বিষয়ে জানা যায়।তিনি তাঁর জবানবন্দিতে বলেন, ‘বিগত ০৭.০১.৫০ তারিখে আমি রোহনপুর থেকে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচোল থানা হেড কোয়ার্টারে পাঠানো হয়। কিন্তু পথে পাহারাদার পুলিশরা আমার ওপর অত্যাচার করে। নাচোলে ওরা আমাকে একটা সেলের মধ্যে রাখে। [বিস্তারিত নাচোলের রাণী ইলা মিত্রের জবানবন্দি]

সত্যিকারের নায়ক তুমি মিঃ অনন্ত জলিল,”স্যালুট ইউ ম্যান।”

গত কয়েকদিনের বিষন্নতা কাটিয়ে দিলেন মিঃ অনন্ত জলিল। আহনাফের চিকিৎসার জন্য যখন টাকার জন্য হাহাকার চলছে, যখন কিছু ছেলে রাস্তা-ঘাটে, মার্কেটে, রোদে পুড়ে , বৃষ্টিতে ভিজে অর্থ সংগ্রহের লড়াই করছে, যখন তারা আবার সারা রাত ধরে ফেইসবুকের বিভিন্ন গ্রুপে,পেইজে এবং নিজের টাইমলাইনে, ব্লগে সমাজের সকলের কাছে আকূল আবেদন জানিয়ে চলেছে অর্থের জন্য, যখন সমাজের বিত্তবানদের [বিস্তারিত সত্যিকারের নায়ক তুমি মিঃ অনন্ত জলিল,”স্যালুট ইউ ম্যান।”]

ক্ষমাপ্রার্থী

গত কয়েকদিন যাবৎ মানসিক অস্থিরতা এবং ব্যক্তিগত সমস্যার কারণে নিয়মিত হতে পারছি না ব্লগ এবং ফেইসবুকে। এমনকি বন্ধুদের আড্ডাতেও না। এ জন্য সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী । পৃথিবীতে মানুষের কাছে এমনকি নিজের আপনজনের কাছেও মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয়। মাঝে মাঝে মনে হয় আমি এই পৃথিবীর জন্য একটা বোঝা। মানুষের সব স্বপ্ন কখনই [বিস্তারিত ক্ষমাপ্রার্থী]

শেষের কবিতা (আবৃত্তি-অডিও)

রবীন্দ্রনাথের শেষের কবিতা কার না প্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার প্রচুর পাঠক রয়েছেন যারা, সারা জীবন  ‘শেষের কবিতা’  ভালবেসে গেছেন, যারা সময় পেলেই চোখ বুলিয়ে নেন, আবার অনেকে আছেন যারা দূরের যাত্রাতে অবশ্যই বইটি সঙ্গে রাখবেন। তাদের ভাললাগার কথা, না বলা কথা নিয়েই এই পোষ্ট। কবিতাটি আমারও ভীষণ প্রিয়। তাই শেয়ার দিলাম কবিতাটি অডিও সহ। [বিস্তারিত শেষের কবিতা (আবৃত্তি-অডিও)]

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সমালোচনার জবাব

দেশে চলছে যুদ্ধাপরাধীদের বিচার। উলটো রথের পিঠে চড়ে আমরাও দিব্বি মুখে পান পুরে দিয়ে আলোচনা – সমালোচনা করে চলেছি বেশ। আমরা পারিও বটে। জানি আর নাইবা জানি, জানার চেষ্টা করি আর নাইবা করি, আসর জমাতে আমাদের জুড়ি মেলা ভার। ঘটে নেই চাল,তবু আমরা ঘন্টা বাজাই তাল-বেতাল। শুরুতে সবার বিশেষ করে তরুণদের মুখে মুখে বেশ জমে [বিস্তারিত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সমালোচনার জবাব]

প্রতিক্রিয়াঃ ক্ষমা করে দিন আমাকে,আমাদেরকে ! উত্তরঃ জয় বাংলাই আমার শেষ ঠিকানা।

জিসান শা ইকরাম ভাইয়া খুব দুঃখ পেয়েই পোষ্টটি দিয়েছেন বুঝেছি।কিন্তু জয় বাংলাতে দুঃখ কিসের ভাইয়া?জয় বাংলা আর কিছুই নয় কোটি কোটি বাঙ্গালীর সম্মিলিত শক্তি। জয় বাংলাতে দুঃখ পাবে কুলাঙ্গারেরা আমরা নই। **** কারো কথার ধার ধারি না। জয় বাংলাই আমার শেষ ঠিকানা। **** নরকুলের কুলাঙ্গার নইতো আমি, জয় বাংলার বীজ বুনেছি জানে অন্তর্জামি। **** আমার [বিস্তারিত প্রতিক্রিয়াঃ ক্ষমা করে দিন আমাকে,আমাদেরকে ! উত্তরঃ জয় বাংলাই আমার শেষ ঠিকানা।]

“যুদ্ধ-নছিরণ আর আমি” যশোরের আঞ্চলিক ভাষায় একটি কবিতা(অডিও সহ)

বাংলাদেশের মুক্তিযুদ্ধের হৃদয় বিদারক একটি দৃশ্য ফুটে উঠেছে যশোরের আঞ্চলিক এই কবিতার মধ্য দিয়ে। কবির নাম জানা নেই ।অনুরোধ রাখছি কারো জানা থাকলে জানাবেন। শিরোণামঃ যুদ্ধ-নছিরণ আর আমি। আবৃত্তিকারঃ দেবব্রত ঘোষ। জুদ্দই যাবার সুমায় নছিরণরে পাজাড়ে ধরে কয়ে গিলাম, ফিরে আসে ওরে আমি ঘরে নেব। জুদ্দর ফাএ ফাএ আমি ওরে দেখতাম, বুহির মদ্যি মাজে মাজে [বিস্তারিত “যুদ্ধ-নছিরণ আর আমি” যশোরের আঞ্চলিক ভাষায় একটি কবিতা(অডিও সহ)]