শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ


বিদায়েও তোমায় নমিঃ
(১৩ নভেম্বর জন্মতিথিতে উৎসর্গঃ প্রয়াত কথা-সাহিত্যক হুমায়ুন আহম্মেদ স্যার কে)

হলুদ পাঞ্জাবী…
কল্পনায় কতবার পরেছি জানি না,
আবেগে বেঁধেছো,বাধ্য করনি
হেঁটেছি নগ্ন পায়ে,
পাদুকা জোড়া পরা হয়নি।

তুমি নেই তাই—
পড়া হবে না নতুন কোন
মিসির আলী কিংবা বোতল ভুতের কাহিনী,
সৃস্টি হবেনা আর কোন বাকের ভাই কিংবা
নতুন গদ্যের সঞ্জিবনী।

তুমি নেই তাই—
কল্পনার মিঠা স্রোতে
ভেসে বেড়াবোনা আমি আর,পড়বোনা-
সায়েন্স ফিকশন কিংবা নন্দিত নরকে,
গাইবো না গান ওই চাঁদনি পসর রাতে।

ওগো কথার কারিগর—
ভেবো না এ আমার অভিমান
এ আমার ভালবাসার পুস্পাঞ্জলী,
মনের কোণে যতনে রেখেছি তাই
বিদায়েও তোমায় নমিঃ।

ওগো কথাসাহিত্য সম্রাট—
আজি এ জন্মতিথিতে
গাই পুণ্যতার জয়গান,
জানি প্রিয় আসবেনা ফিরে
ভরবেনা মনপ্রাণ।

ওগো হিমাদ্রি শেখর—
হলুদ পাঞ্জাবী পরে নগ্ন পায়ে
চলো যাই দূর বহুদূর,
হাতে হাত রেখে,জন্মতিথিতে
গড়ি স্মৃতি সুমধুর।

মোট পড়েছেনঃ ১,৫২৬জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. হাতে হাত রেখে,জন্মতিথিতে
    গড়ি স্মৃতি সুমধুর।— এই সুমধুর গুজ্ঞন হুমায়ূন আমাদের মাঝে গড়ে দিয়েছেন তার অসাধারণ লিখনী দিয়ে।। মধ্য গগণের রবি হুমায়ূন আহমেদ যেন হলুদ পাজ্ঞাবি আর খালি পায়ে হাটছেন এই বাংলার মেঠো পথে।। (y) -{@

  2. প্রিন্স মাহমুদ · Following · এলেবেলে at Somewhere In Blog । সামহোয়্যার ইন ব্লগ · 311 subscribers
    দারুন । সাহিত্যসম্রাট বলা হয় বঙ্কিমকে । হুমায়ুনকে বলা হয় বাংলা সাহিত্যর রাজপুত্র । বুঝতে পারছ ? পারলে একটু ঠিক করে নাও ।

    ভালো লেগেছে এমনি তে লেখা টা। -{@

      1. যেসব লেখক লিখে গেছেন ও লিখেন , তুমিও লিখো – তারা , আমরা , সবাই কথা সাজিয়েই লিখেছি , লেখেছেন , লিখবে । বাস্তবের সাথে কল্পনার মিশেল হলেই সেটা সাহিত্য ।

মন্তব্য করুন