“মাংসখেকো মাদক”- সময় এসেছে সচেতন হওয়ার।

গত পরশু(১৪ অক্টোবর) শিকাগো সান-টাইম পত্রিকায় একই ধরণের একটা লেখা পড়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলাম । বাংলাদেশে মাদকের যে ভয়াবহতা তাতে যেকোন সময় এই “মাংসখেকো মাদক” বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে। আসঙ্কা সত্যি না হলেও বাংলানিউজে  এমনই একটা রিপোর্ট দেখলাম আজ । শিরোণাম “মাংসখেকো মাদক !” এই মাদক গ্রহনের ফলে ব্যক্তির দেহের টিস্যু মরে গিয়ে মাংসে পচন [বিস্তারিত “মাংসখেকো মাদক”- সময় এসেছে সচেতন হওয়ার।]

ধর্ষণ রোধে নারীর নয় পুরুষের চোখের পর্দা জরুরী

  ধর্ষণ রোধে নারীর পর্দা কিংবা প্রচলিত আইন প্রয়োগের চেয়ে বেশি দরকার পুরুষের চোখের পর্দা আর মনের আইন জাগ্রত হওয়ার। আইন বলতে বইয়ের ভাষার বাইরে আমি যা বুঝি তা হলো বেয়াড়াকে কন্ট্রোল করা। একটু খেয়াল করুন আমি বলেছি কন্ট্রোল করা । তার অর্থ এই নয় যে বেয়াড়াকে ভালো মানুষ করে তোলা। আইনের কাজ সমাজের শৃঙ্খলা [বিস্তারিত ধর্ষণ রোধে নারীর নয় পুরুষের চোখের পর্দা জরুরী]

সোনেলার একটি ইমো এবং একটি গান

নিচের গানটি চালিয়ে সোনেলার এই  ইমোটায় খেয়াল করুন।       \|/ ১০০% তাল মিলিয়ে নাচবে। পুরাই রক !!!!!! এরা দর্শক সারীতে আছে !!!!      := :c   লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=BQp860Dj3Eo (গানের ১মিনিট পর থেকেই !!!!! ) বিঃদ্রঃ ফালতু পোষ্ট দিয়ে দিলাম । ক্ষমাপ্রার্থী।  কিন্তু ব্যাপারটা খেয়াল করে শেয়ার না দিয়ে পারলাম না।

হায় মানুষ, হায় ঈশ্বর

নর্দমা আর ডাস্টবিনের কাছে খাদ্য ভিক্ষা করেছি প্রভু- দেখি সেখানেও চলছে অভাবের ঘনঘটা, তুমিও বুঝি ক্ষুধায় রেখে করে যাচ্ছ তবুও- চৌতলার ঐ অসৎ বান্দাদের সেবা? মানবিক বিবেকের কাছে হার মেনেছি, সেইতো কবে হায় ! তুমিও প্রভু হার মেনেছো সম্পদের বিড়ম্বনায়? হায় মানুষ ! হায় ঈশ্বর ! মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর ! [বিস্তারিত হায় মানুষ, হায় ঈশ্বর]

তোর বুঝি আর দুঃখ নেই?

তোর বুঝি আর দুঃখ নেই? মনের কোণে বিষাদ নেই? তিক্ততারও লেষ বুঝি নেই? অনামিকার স্মৃতিটুকু ? তাও বুঝি নেই? আপন থেকে পর হলি তাই- জানতে বড় ইচ্ছে হয়; সেইতো তুই চলেই গেলি- কোন দোষেতে দুঃখ দিলি? কোন সুখে বল এই বুকেতে – দীর্ঘশ্বাসের অনল হলি? কোন মোহেতে আপন হাতে নিভিয়ে দিলি দীপাবলী? তোর বুঝি আর [বিস্তারিত তোর বুঝি আর দুঃখ নেই?]

আলোচনাঃ একুশে বইমেলায় সংকলন প্রকাশ সংক্রান্ত

প্রিয় ব্লগ সঞ্চালক, এবারের একুশে বইমেলায় কি সোনেলার পক্ষ থেকে কোন সংকলন বের করা হবে? যদি হয় বা না হয় তবে আমি কিছু পরামর্শ শেয়ার করতে পারি। হয়ত আপনার/আপনাদের অভিজ্ঞতা আমার চেয়েও অনেক বেশিই হবে। কারণ এই ব্যাপারে আমার ধারণা যতসামান্য। আমি যতদূর জানি ব্লগ থেকে আলাদা আয়ের উৎস না থাকায় একটি প্রকাশনা বের করা [বিস্তারিত আলোচনাঃ একুশে বইমেলায় সংকলন প্রকাশ সংক্রান্ত]

আমি তোমাদেরই এক ভাই (এক পথশিশুর স্বপ্নের কথা)

ছোট এক পথশিশু। ঘর নেই, খাবার নেই, দিন চলে যার ক্ষুধার সাথে লড়াই করে, প্রকৃতির সাথে – নিয়তীর সাথে যুদ্ধ করে। তারও যে অনেক স্বপ্ন থাকে জেনেছি কি কখনও? তেমনই এক পথশিশুর স্বপ্নের কথা শুনাবো আজ। শিরোণামঃ আমি তোমাদেরই এক ভাই আমি তোমাদেরই এক ভাই; আমারও আছে একমুঠো স্বপ্ন- রঙিন ফ্রেম বাঁধা; অথচ দুরন্ত- ভঙ্গুর [বিস্তারিত আমি তোমাদেরই এক ভাই (এক পথশিশুর স্বপ্নের কথা)]

তোমার ঐ দুটি চোখ

তোমার ঐ দুটি চোখ বিধাতার লেখা এক কাব্য; হাতছানি নয় ইশারায় ডাকে, জাগিয়ে তোলে তারুণ্য। নীল চোখে স্বপ্ন দেখাও- নীলিমায় দিবানিশি; দৃষ্টিজুড়ে গোধুলীর আভায়, একে দিলে কোন ছবি ! চঞ্চল চোখে ওগো মায়াময়ী, বাঁধিলে দৃষ্টি, জানো কি তুমি?; ও চোখে কেনো দূর্বার নেশা- জানে কি তোমার আমি? ~ নীলকন্ঠ জয়(০২/০৯/২০১৩ ইং)।      

বিলাসিতা বনাম দারিদ্রতা

যতই চিল্লাই না কেন ‘দারিদ্রতা দূর হোক,সমাজ মুক্তি পাক’ বলে,দারিদ্রতা কখনই এ দেশ থেকে যাবে না।রাগ করলেন?রাগ করলেও এ সত্য কথাটাকে এড়িয়েও যেতে পারবেন না। দারিদ্রতা দূর হোক মনেপ্রানে আমিও চাই।যদি কেউ সত্যিই রাগ করে থাকেন তবে কষ্ট করে আমার লেখাটি পড়বেন প্লিজ। ক্ষমা চেয়ে নিয়ে বলছি যে দেশের বেশির ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে [বিস্তারিত বিলাসিতা বনাম দারিদ্রতা]

ধিক্কার তোদের, অভিশাপ তোদের

ধিক্কার তোদের অভিশাপ তোদের কুলাঙ্গারের দল- এই বাংলার জল হাওয়ার সাথে কিসের এত ছল? বোনের সম্ভ্রম,ভাইয়ের রক্ত মায়ের চোখের জল- শকুনীর চোখে দেখিস তোরা কোনসে সুখে বল? বাহান্নতে রক্ত দিলাম মাতৃভাষার তরে, একাত্তুরে বেঈমান তুই মারলি ভাইকে ধরে? ভেবে দেখেছিস তুই নরকীট- যুগ যুগান্ততরের ঝুট? নইলে কি আর বোনের সম্ভ্রম, মায়ের ইজ্জত করতি কিরে লুট? [বিস্তারিত ধিক্কার তোদের, অভিশাপ তোদের]

একালের খনার বচন – ১

*** একালের খনার বচণঃ শোনরে বাপু শিল্পপতির বেটা মার্কেটের মধ্যে নতুন যেটা তাতে যদি করিস ইনভেস্টমেন্ট লাভ পাবি হান্ড্রেড পারসেন্ট। খনা বলে শুনে যাও ব্যাংক থেকে ঋণ  নাও মুনাফা পাবে তাড়াতাড়ি চড়বে সুখে পাজেরো গাড়ি। *** আদি খনার বচণঃ শো্নরে বাপু চাষার বেটা মাটির মধ্যে বেলে যেটা তাতে যদি বুনিস পটল হবে তো্র আশা সফল [বিস্তারিত একালের খনার বচন – ১]

ঘোর কলিকালের গল্পঃ২(মজা না পেলে মেগাবাইট ফেরত)

ঘটনাঃ৪: রাজনৈতিক প্যাচ চায়ের দোকানে বসে কতশত রাজনৈতিক আলাপ শুনি। একটু আগে এই রকম একটা আলাপ শুনে খুব মজা পেলাম। (বুঝলে আপনিও মজা পাবেন, না বুঝলে চুপচাপ চা খান)। – এইটা কোন কথা হইল? সিপিবির মুজাহিদুল ইসলাম বলেন আওয়ামীলীগ দূর্নীতিগ্রস্থ। – তা বাবা বলেছে ভালো কথা; রাগের কি হইলো? দূর্ণীতি করলে বলবে না? – বিম্পির [বিস্তারিত ঘোর কলিকালের গল্পঃ২(মজা না পেলে মেগাবাইট ফেরত)]

ঘোর কলিকালের গল্প-১ (মজা না পেলে মেগাবাইট ফেরত)

ঘটনাঃ১:ঘোর কলিকাল বলেই কথা.………….. বিকালে রিক্সা পাওয়া খুব কষ্ট। অফিস টাইম শেষে,ক্লাশ শেষে,কোচিং শেষে,কর্ম শেষ করে সবাই বাসায় ফেরে। আমিও ফিরছিলাম। অনেকক্ষণ ধরে রিক্সার জন্য ছুটাছুটি করছি। – ভাই যাবেন? …মামা যাবেন?………ওই যাবি? …… আংকেল যাবেন?……ইত্যাদি। অনেক কষ্টে একজনকে পেলাম। – কই যাবেন মামা? – মাদ্রাসা। – না যামু না। আপা কই যাবেন? (পাশে এক [বিস্তারিত ঘোর কলিকালের গল্প-১ (মজা না পেলে মেগাবাইট ফেরত)]

নীলিমা

নীলিমা, তোমায় আর লিখব না, এ চিঠিই যেন শেষ চিঠি হয়। এ চিঠি ভাসিয়ে দিব জলে; শুন্যে অথবা দুরন্ত খোলা হাওয়ায়। নীলিমা, তোমায় আর ডাকবনা, এ ডাক যদি নাইবা শুনতে চাও। আমার কথাকলি ধ্বনিত হবে- তোমার কানে কানে, যে দিগন্তেই হারাও। নীলিমা, তোমায় আর ভাবব না, এ ভাবনায় দুঃখ পেতে হয়। আমার ভাবনা মুছে ফেলব- [বিস্তারিত নীলিমা]

স্কুল-কলেজের শিক্ষকদের কতটুকু মর্যাদা দিচ্ছে এই সমাজ?

আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমার মত যাদের বাবা পেশায় শিক্ষক তাদের গর্ব করার বেশি কিছু নেই বাবার ঐ শিক্ষকতা পেশা টুকু ছাড়া। অভাব আর অর্থকষ্টই আমাদের সম্বল। তাই মনের মাঝে প্রশ্ন জাগে অভাবের সাথে কি সম্মানের সম্পর্কটা একটু বেশিই কিনা ! লজ্জ্বা আর ক্ষোভের কথা কি জানেন? আমাদের শিক্ষক বাবারা কিংবা আমাদের শিক্ষাগুরুরা সম্মানের [বিস্তারিত স্কুল-কলেজের শিক্ষকদের কতটুকু মর্যাদা দিচ্ছে এই সমাজ?]