নীলিমা

নীলিমা, তোমায় আর লিখব না,
এ চিঠিই যেন শেষ চিঠি হয়।
এ চিঠি ভাসিয়ে দিব জলে;
শুন্যে অথবা দুরন্ত খোলা হাওয়ায়।

নীলিমা, তোমায় আর ডাকবনা,
এ ডাক যদি নাইবা শুনতে চাও।
আমার কথাকলি ধ্বনিত হবে-
তোমার কানে কানে, যে দিগন্তেই হারাও।

নীলিমা, তোমায় আর ভাবব না,
এ ভাবনায় দুঃখ পেতে হয়।
আমার ভাবনা মুছে ফেলব-
তোমার দোয়ারে কিংবা দুঃস্মৃতির আঙিনায়।

নিলিমা, তোমায় ভালো আর বাসব না,
এ ভালোবাসায় স্বার্থপরতারই ঠাই।
আমার ভালোবাসার কফিনে-
তোমার স্মৃতিকে দিলাম ফেলে,জানালাম বিদায়।

~নীলকন্ঠ জয়।
২৬/০৯/১৩ ইং, সকাল ১০টা ৫০ মিনিট।

মোট পড়েছেনঃ ৮৬৪জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. প্রতিদিন লিখতে পারবো কিনা জানিনা। সে হাত আমার নেই। তবে নিয়মিত থাকব,সবার লেখা পড়বো কথা দিলাম।
      অনেক ধন্যবাদ। শুভ কামনা।

  1. নীলিমারা দুষ্টু হয় ,
    ওদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ ।
    আপনি ঠিক কাজটি করেছেন ।

    শুনেছি ন্যাড়া অনেকবার বেল গাছ দেখে ।

    1. বনলতা দি ন্যাড়া বেল গাছ অনেকবার দেখলেও বেলতলায় একবারই যায়। এখন বেলগাছ দেখেতো ভীষম ভয় পাই।

      অনেক ধন্যবাদ।
      শুভকামনা।

মন্তব্য করুন