বিজয় দিবসের সেরা উপহার

সকালে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গেলাম আমি আর ব্লগার ছন্নছাড়া । কিছুক্ষণ পরে আমাদের সাথে স্বপরিবারে যোগ দিলেন ব্লগার তন্দ্রা। বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়ার লক্ষ্যে মূল কর্মসূচী দূপুর একটার পর শুরু হবে। তার আগে চলছিলো কনসার্ট। তাই আমরা সময় নষ্ট না করে চলে গেলাম নিকটেই মিরপুরের “বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে।” পথিমধ্যে দেখা [বিস্তারিত বিজয় দিবসের সেরা উপহার]

ধিক !! বাঙালি … ছিঃ

বারশত-গোবাদিয়া সংযোগ সড়ক। শহীদ মুক্তিযোদ্ধা রুস্তম আলীর লাশ কবর থেকে তুলে টেনেহিঁচড়ে এই সড়ক দিয়ে পাকিস্তানি সেনাক্যাম্পে নেওয়া হয়েছিল। চট্টগ্রামের আনোয়ারা থানার এই সড়কটি তাঁর নামে করার দাবি ছিল মুক্তিযোদ্ধাদের। সেই দাবি পূরণ হয়নি। নামকরণ হয় আবদুল গণি চৌধুরী সড়ক। এই গণি শহীদ রুস্তমের লাশ টেনেহিঁচড়ে নেওয়ায় নেতৃত্ব দেন। তিনি ছিলেন বারশত ইউনিয়ন ‘শান্তি কমিটি’র [বিস্তারিত ধিক !! বাঙালি … ছিঃ]

৫০তম পোষ্ট এবং বন্ধুদের জন্য ছোট্ট একটি উপহার।

সোনেলায় যোগ দিয়েছি ২৩ সেপ্টেম্বর, ২০১৩ইং তারিখ রাত ৯টা ৪৮ মিনিটে। দিনের হিসাবে ৮৩ দিন(চলছে)। এই সামান্য কয়েকদিনে সোনেলাকে ভালোবেসে ফেলেছি আপন নীড়ের মতই। ভালোবাসা পেয়েছি মোটামুটি সবার। কিন্তু কিছু দিতে পেরেছি কিনা সেটাও জানিনা। তবে চেষ্টা করেছি সবার পোষ্টেই মন্তব্য করতে। সবাইকে আপন করে নিতে। সফলতা ব্যার্থতার বিচারক আপনারাই। যেকোন ভুল আচরণের জন্য ক্ষমা চেয়ে [বিস্তারিত ৫০তম পোষ্ট এবং বন্ধুদের জন্য ছোট্ট একটি উপহার।]

আলোকপ্রাতে (সনেট)

কাল সূর্য ওঠেনি আকাশে,আজও না ঘোর অন্ধকারে ঢেকে গেছে এ পৃথিবী কার অভিশাপে জানিনা এহেন নিশী, ত্রিলোকে দূর্যোগের প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা। কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস লয়ে পুরুষ ও কাপুরুষ কাঁপছে সবাই, কাঁপছে এ ধরা,মা বসুমতি নিকারে হে প্রভু,পরিত্রাণের নেইকি উপায়? হেনকালে পূব আকাশে কে দেখা দিলো? স্বপ্ন নাকি সত্যি এ সংশয়ে মোহিত ! দুঃখপ্রাতে জগদ্ধাতা, নিকেষ [বিস্তারিত আলোকপ্রাতে (সনেট)]

কবিতা তোমায় দিলাম ছুটি

কবিতার খেরো খাতা আজ রেখেছি তুলে মোটা লাল কাপড়ে বাঁধাই করা, যেখানে লেখা আছে ছন্দপতনের গল্পগাঁথা কাব্যে এবং ছন্দে, দ্বগ্ধ হৃদয়ের কথা বিশুদ্ধ কিন্তু গোপন রহস্যে, অপ্রকাশিত সত্যের সূক্ষ বুনন।। কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি কালি আর কলমে আজ হবে না দেখা, প্রজাপতির পাখায় বিলাবোনা আজ ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া বইবে না আজ [বিস্তারিত কবিতা তোমায় দিলাম ছুটি]

গিনেসবুকে রেকর্ড চাইঃ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাইবো সবাই

ভারতকে অতিক্রম করবে বাংলাদেশ। এরকম প্রত্যয়ে আসন্ন বিজয় দিবসে পাক বাহিনীর আত্মসর্পণের সময়টাতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার পরিকল্পনা নিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বিজয়-২০১৩’ উৎযাপন জাতীয় কমিটি ও উপদেষ্টা কমিটির প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ৪টা ৩১ মিনিটে আত্মসর্পণ করেছিলো। [বিস্তারিত গিনেসবুকে রেকর্ড চাইঃ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাইবো সবাই]

নীলিমা কথা রাখেনি

নীলিমা কথা দিয়েছিলো সুখের একটা সংসার হবে আমাদের, স্বপ্ন দেখেছিলাম, আশায় বুক বেঁধে। হাতে হাত রেখে,মহাদেবকে সাক্ষী রেখে কল্পনায় সিঁদুর পরিয়েছিলাম,কতশত বার ওর ললাটে।। নীলিমা কথা দিয়েছিলো আমাকে নিয়েই গড়বে সুখের ভুবন, আপনার চেয়ে আমিই ছিলাম আপন।। নীলিমা কথা রাখেনি, দূরে চলে গিয়ে, ফিরে আর আসেনি।।

নিজভূমে পরবাসী

যোগেন ঠাকুরের সেই দিন নেই আর নেই সেই পূজার আয়োজন দেবালয়ে, নেই ঘন্টা কিংবা শঙ্খ ধ্বনি, নিজ ভূমে যোগেন ঠাকুর আজ পরবাসী।। গেলো বছর কার্তিক মাসে হুমকি দিলো মোল্লার ছেলে, “বাংলা ছেড়ে হিন্দুস্থান যা, যা চলে যা নেংটি ইঁদুর,মালুর ছা। এই বাংলায় নেই অধিকার, ছেড়ে দে ঐ মুর্তি পূজা। কালেমা পড়িলে,ধর্ম ছাড়িলে মাথা গুজিবার পাবি [বিস্তারিত নিজভূমে পরবাসী]

পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ (আসুন অসহায় শিশুদের জন্য কিছু করি)

Ruins of Poverty একটি স্বেচ্ছাসেবী গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারো গ্রপের সদস্যরা আবার একত্র হয়েছে অসহায় শীতার্তদের শীতবস্ত্র দেবার জন্য। আমাদের সাথে প্রয়োজন শুধু আরও কিছু সাহায্যের হাত,প্রয়োজন আরো কিছু আন্তরিক মুখ । এবার আমরা দাঁড়াবো পথশিশুদের পাশে। আসুন সবাই একটি করে নতুন শীতবস্ত্র কিনে দেই অসহায় পথশিশুদের জন্য। এই শীতে আমাদের সাথে উষ্ণতার ভাগিদার [বিস্তারিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ (আসুন অসহায় শিশুদের জন্য কিছু করি)]

আজ প্রয়াত ব্লগার সাইফ ভূঁইয়ার জন্মদিন

সাইফ ভুঁইয়া। যার ব্লগ টাইটেল ছিলো-যদি সুন্দর একখান মুখ পাইতাম! যিনি ছিলেন একাধারে একজন ব্লগার,একজন কবি,একজন বড় ভাই, একজন প্রিয় মানুষ।  প্রায় দু’বছর গত হলো এই প্রিয় মুখটি আমাদের ছেড়ে চলে গেছেন। প্রথম আলো ব্লগ, বিডিনিউজ২৪ ব্লগ, সামহোয়ারইন ব্লগ সহ অনেক জায়গায়ই নিয়মিত লিখতেন। ছিলেন প্রচন্ড জনপ্রিয়,অমায়িক একজন ব্যক্তিত্ব। প্রায় বছর দু’য়েক আগে ২০১২ সালের জুলাই [বিস্তারিত আজ প্রয়াত ব্লগার সাইফ ভূঁইয়ার জন্মদিন]

একজন জাফর স্যার এবং ভালোবাসার একটি নাম।

ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যার একটি ভালোবাসার নাম। যে ভালোবাসার সাথে জড়িয়ে আছে লাখো তরুণের হৃদয়। একজন জাফর স্যার মানেই হতাশার আকাশে একমুঠো উদ্যোম রোদ্দুর। একজন জাফর স্যার মানেই চলমান আশার জলন্ত্ব প্রদীপ। এককথায় আমদের তরুণ প্রজন্মের প্রিয় জাফর স্যারের জন্য রয়েছে হৃদয় নিংড়ানো ভালোবাসা। গতকাল স্যারের পদত্যাগের খবরে সমগ্র বাংলাদেশ স্তম্ভিত হয়ে পড়েছিলো। তরুণ [বিস্তারিত একজন জাফর স্যার এবং ভালোবাসার একটি নাম।]

বদলে গেছো সেই তুমি

সেদিনের সেই কুয়াশা ভরা রাতে- কি নেশার জাল বুনেছিলে তুমি, আধখানি চাঁদকে সাক্ষি রেখে বলেছিলাম- ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি। কান পেতে শুনেছিলো- রাতের ধ্রুবতারা,মধুর বাঁশরী বাজিয়েছিলো- নির্জন রাতের বিহগ-বিহগীরা। হাসিতে তোমার ঝরেছিলো মুক্তোধারা। আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে, আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে। আধখানি চাঁদ আজ ওঠেনি,বাজেনি মধুর বাঁশরী, বদলে গেছো সেই তুমি, আমিতো [বিস্তারিত বদলে গেছো সেই তুমি]

শ্রদ্ধাঞ্জলীঃ কবি বেগম সুফিয়া কামাল

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে, শাশুড়ি ঘুমিয়ে, সমস্ত শাড়ি বের করে ছ’তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নীচের পৃথিবীতে । শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে, সে একা । কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন, পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে [বিস্তারিত শ্রদ্ধাঞ্জলীঃ কবি বেগম সুফিয়া কামাল]

সোনেলা আড্ডাঃ পর্ব-০১ (আলাদিনের যাদুর চ্যারাগ)

সোনেলার আড্ডাবাজেরা কোথায়? শুরু হলো সোনেলার মেগা প্যাকেজ “সোনেলা আড্ডা।” সপ্তাহের প্রতি বুধবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলবে সোনেলায় অনলাইন আড্ডাবাজি। একই সাথে ফেসবুক থেকেও যে কেউ আড্ডায় অংশ নিতে পারবেন। সো ডু-চিন্তা,মোর ফুর্তি!!! বন্ধুদের সাথে আড্ডাবাজিতে… জমজমাট বিনোদনে…একদম ফ্রি টিকেটে আপনাকে জানাই স্বাগতম। আড্ডা না জমলে জরিমানা মাস্ট!!! আজকের আড্ডার বিষয় [বিস্তারিত সোনেলা আড্ডাঃ পর্ব-০১ (আলাদিনের যাদুর চ্যারাগ)]

গ্রহান্তরে নির্বাসনঃ (সায়েন্স ফিকশন) পর্ব-১

(১) আলোর গতিতে ছুটেচলেছে আমাদের স্পেসশীপ বিডি ০০৮।এইমাত্র মঙ্গল পেরিয়ে বৃহস্পতির দিকে এগিয়ে যাচ্ছি।খুব অল্প সময় লাগবে বৃহস্পতির বায়ুমন্ডলে পৌঁছাতে। আমার সাথে আছে আরো তিনজন অভিযাত্রী।আমান,জুলহাস এবং সাব্বির। মাদারশীপটা কন্ট্রোল করার দ্বায়িত্ব সাব্বিরের। আমান এবং জুলহাস পৃথিবীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমার দ্বায়িত্ব সকল কাজের তদারকিকরা। এই প্রথম কোন একটা স্পেসশীপের সমগ্র দ্বায়িত্ব আমার কাধে [বিস্তারিত গ্রহান্তরে নির্বাসনঃ (সায়েন্স ফিকশন) পর্ব-১]