সেদিনের সেই কুয়াশা ভরা রাতে-
কি নেশার জাল বুনেছিলে তুমি,
আধখানি চাঁদকে সাক্ষি রেখে বলেছিলাম-
ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি।
কান পেতে শুনেছিলো-
রাতের ধ্রুবতারা,মধুর বাঁশরী বাজিয়েছিলো-
নির্জন রাতের বিহগ-বিহগীরা।
হাসিতে তোমার ঝরেছিলো মুক্তোধারা।
আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে,
আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে।
আধখানি চাঁদ আজ ওঠেনি,বাজেনি মধুর বাঁশরী,
বদলে গেছো সেই তুমি, আমিতো বদলাইনি।
মোট পড়েছেনঃ ১,৬০৮জন
আজ পড়েছেনঃ ০জন

আহারে এই প্রায় সাত-সকালে হৃদয় দেখছি ত্যাজ(তেজ) পাতা ।
ভালো ভালোতো ।
ত্যাজ পাতা হৃদয় খানি নিয়ে বড়ই বিপদে আছি।
তুমি আমার গল্প লিখার খাতা
তুমি আমার সদ্য ছেড়া পাতা
তুমি আমার ভাবনার সব মূল
তোমায় ছাড়া পাই না যে কূল
খুব ভালো লাগলো। আরও লিখুন । শুভ কামনা ।
ধন্যবাদ প্রিয় আপু।। -{@
প্রায় সকলেই বদলে যায়
কিছু মানুষ বদলে যায় না
অনেক ভালো লেগেছে আবেগ মাখানো কবিতা
সাথের ছবিটাও ।
ঠিক তাই ভাইয়া।
অনেক ধন্যবাদ ।
কবিতা ভালো লেগেছে (y)
ধন্যবাদ শুন্যালয়ের শুন্যকে। 🙂
ভাল লেগেছে খুব। কেউ বদলায়… কেউ বদলায় না…
অনেক ধন্যবাদ প্রিয় আপু। 🙂
মানুষ বদলায়, সময়ে অসময়ে বদলায়, কারনে অকারনে বদলায়।
ঠিক বলেছেন শ্রদ্ধাভাজন। -{@
বদলে যাওয়া নামই জীবন (y)
কিছু বদলে যাওয়া মানুষ কষ্টই দিয়ে যায় ভাইয়া। 🙁
মুগ্ধ হলাম কবিতায় ।
ধন্যবাদ ড. শিশির কনা। 🙂
কেন তুমি বদলে গেলে? ভালো লেগেছে।
উত্তর পেলাম না কেন সে বদলে গেলো। 🙁
ধন্যবাদ ভাই।
সে বদলে যাক তাতে কি
কবি যেন বদলে না যায় —
সুন্দর কবিতা , ভালো লেগেছে ।
আমি সেই ছোট থেকে এমনই আছি। শরীর আর বয়স বদলেছে কিন্তু মনটা বদলায় নি।
ধন্যবাদ ভাইয়া।
আপনিও ইচ্ছে হলেই বদলাতে পারেন ।
সুন্দর ।
না ভাই আমি বদলাতে চাই না। যেমন আছি বেশ আছি। -{@
ভালো লেগেছে । লেখার স্টাইল পরিছন্ন ।
ধন্যবাদ ভাইয়া। -{@
পালানোর পথ নেই সেই হৃদয়হীনার ,
এক্ষুণি পাঠাচ্ছি ব্রহ্ম দৈত্যকে ।
শিবের সাথে ইয়ার্কি ?
দৈত্য আবার ফিক ফিক করে হেসে ফেলবে কীনা কে জানে ?
এবার আর পালানোর পথ নেই মহামায়ার। 😀
আপনার লিখা এখন পর্যন্ত সবচে ভালো লিখা। এটাকে ক্যারি করতে পারলে অনেকদূর যেতে পারবেন।
ধন্যবাদ প্রিয় সৈকত ভাই। উতসাহ আর ভালোবাসা পেলে নিশ্চয়ই পারবো। 🙂
কুয়াসার চাদর সরিয়ে,
আবার আসবে ক্ষণ।
্মানু ষ তো বদলায়
টাই না।
সুন্দর লেখা
সব বদলানো মেনে নেওয়া কি যায়? তন্দ্রা দি কি বলবেন?
বদলে না গেলে এমন কবিতা আসবে না । ভালো লেগেছে কবিতা।
ধন্যবাদ স্বপ্ন আপনাকে। 🙂