৫০তম পোষ্ট এবং বন্ধুদের জন্য ছোট্ট একটি উপহার।

সোনেলায় যোগ দিয়েছি ২৩ সেপ্টেম্বর, ২০১৩ইং তারিখ রাত ৯টা ৪৮ মিনিটে। দিনের হিসাবে ৮৩ দিন(চলছে)। এই সামান্য কয়েকদিনে সোনেলাকে ভালোবেসে ফেলেছি আপন নীড়ের মতই। ভালোবাসা পেয়েছি মোটামুটি সবার। কিন্তু কিছু দিতে পেরেছি কিনা সেটাও জানিনা। তবে চেষ্টা করেছি সবার পোষ্টেই মন্তব্য করতে। সবাইকে আপন করে নিতে। সফলতা ব্যার্থতার বিচারক আপনারাই। যেকোন ভুল আচরণের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি করজোড়ে। 

চেয়েছিলাম এই পোষ্টিতে শুধু আমার কথাই লিখবো। পরে ভেবে দেখলাম এটা সম্পূর্ণ স্বার্থপরের মতো একটা সিদ্ধান্ত হয়ে যাবে। যে সোনেলা এবং সোনেলার ভাইবোনেরা আমাকে এতকিছু দিলো তাদের ঠকানো আমার অন্যায় হবে। তাই এই পোষ্টে যেসকল বন্ধুরা বই পড়তে ভালোবাসেন(আমার বিশ্বাস সবাই) তাদের জন্য কিছু মুক্তিযুদ্ধের বইয়ের পিডিএফ ভার্সন দিলাম। খরচ আমি দিয়ে দিয়েছি, তাই একদম বিনাখরচে ডাউনলোড করতে পারবেন।   \|/

মুক্তিযুদ্ধের বই সমগ্র (Pdf)

আমার সকল পোষ্ট পড়তে এখানে ক্লিক করুন। আর আমার প্রোফাইলের বাইরে কিছু জানার থাকলে মন্তব্য করুন , আমি উত্তর দিবো।

পরিশেষে সোনেলা ব্লগের সঞ্চালকসহ সকলের কাছে কৃতজ্ঞটা প্রকাশ করছি এমন একটি আন্তরিক ভালোবাসার বন্ধনে এই ক্ষুদ্র ব্যক্তিটিকে বেঁধে ফেলার জন্য।

ধন্যবাদ।।

আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাবো।
মোট পড়েছেনঃ ১,০১৮জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. অভিনন্দন হাফ সেঞ্চুরী পোস্টের জন্য -{@ (3
    এই সল্পতম সোনেলা পরিবারের অপরিহার্য একজন হয়ে উঠেছেন আপনি।
    আমরা সবাই গর্বিত এবং আনন্দিত আপনার মত একজন ব্লগার এই ছোট পরিবারের মাঝে আছেন।
    সোনেলাকে গড়ে তোলার জন্য আপনার অবদান সোনেলা অবশ্যই কৃতজ্ঞতার সাথে মনে করবে।

    আপনার এই অসাধারণ উপহার পেয়ে আমার মত সবাই খুশি হবে আশাকরি।
    আমি কিন্তু আপনার লেখার একজন বড় ফ্যান হয়ে গিয়েছি
    যখন আপনি অনেক বড় ব্লগার/লেখক হবেন
    আপনার প্রতি আমার কথা থাকবে ” ভুলোনা আমায় ” (3
    শুভ কামনা
    শুভ ব্লগিং ।

  2. এতখানি প্রশংসার ভার বইবার সাধ্য আমার নেই ভাইয়া।

    সোনেলাকে আমি নিজের আপনার চেয়েও আপন ভাবি। তাই সোনেলার মঙ্গলার্থে পাশে পাবেন সর্বদা। \|/

    বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখিনা। অতি সাধারণ এই আমিই জেনো চীরদিন থাকতে পারি সেই দোয়া করবেন। কথা দিলাম ভুলবো না। কিন্তু তুমি থেকে আপনি সম্ভোধন করায় খুব কষ্ট পেলাম। 🙁

    কিছু প্রশ্ন করলেন না যে? শুভ কামনা জানবেন। -{@

  3. ৫০ তম লেখার জন্য অবশ্যই শুভেচ্ছা ।
    অবশ্যই অল্প সময়ে নিজ মেধা মনন ও আন্তরিকতায় আমাদের সাথে নিবির সম্পর্ক ইতি মধ্যেই তৈরী
    করে ফেলেছেন । এবং আপনার দেয়া প্রতিশ্রুতি আনুযায়ী আপনি তা রক্ষাও করবেন এ আশা রাখি ।

    তা ফেসবুকে আপনার স্টাটাসের পরিসংখ্যান এবং অবস্থানের (স্থিতি কালের) সার সংক্ষেপ
    উপস্থাপনের জোরালো দাবি রাখছি ।

    1. ধন্যবাদ ভাই। সম্পর্ক মধুর হয় কিন্তু দুপক্ষের সমান ভূমিকায়। তাই কৃতিত্ব অবশ্যয়ই আপনাদেরও। প্রতিশ্রুতি অবশ্যয়ই রক্ষা করবো বেঁচে থাকলে, সুস্থ থাকলে।

      ফেইসবুকে স্ট্যাটাস কয়েক লক্ষ হয়েছে সম্ভবত। আর স্থিতি কাল ৫ বছর ৬ মাস। যোগদান করেছিলাম ২০০৮ সালের জুন মাসের ৯ তারিখে। উল্লেখ্য জন্মদিনের উপহার হিসেবে এক বড় ভাই ওনার সাইবার ক্যাফেতে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে সুযোগ দিয়েছিলেন।

      দোয়া রাখবেন। ভালো থাকবেন। শুভেচ্ছা। -{@

  4. জয় তোমার লেখার প্রতি আমার গত ব্লগ থেকেই আকর্ষণ। তা এখন বলবত আছে।
    আর এখানে তোমাকে আর বড় আপুকে পেয়ে জয়েন্ট করি।
    তাছাড়া বিগত ব্লগের মত এই ব্লগে ভালো মজা দেয় ব্লগ করতিপক্ষ ও সকল ব্লগার বা রাইটার।
    যা আমাকে ভীষণ কাছে তেনেছে।
    ৫০ মারবা জানতাম তবে আরও চমক চাই।
    চাই চাই, চমক চাই।
    আরও বড় হও ভুলে যাও তবে মনে রেখে কেমন………………………………।।

    1. আপনি কিন্তু আগের মতো লিখছেন না। হতাশ হয়েছি। হ্যাঁ সোনেলা সত্যি একটি ভালো প্লাটফর্ম এবং ব্লগ সঞ্চালক অবশ্যয়ই একজন মিশুক-বন্ধুসুলভ কাছের মানুষ।

      ব্লগটা আরেকটু বড় হলে আমি সঞ্চালককে কিছু প্রস্তাব জানাবো। চমক না হোক ভালো কিছু থাকবে কথা দিলাম।

      বিডি চালু হবে ফেব্রুয়ারীতে। শুভেচ্ছা জানবেন। -{@

  5. প্রথমে ধন্যবাদ এবং শুভেচ্ছা হাফ সেঞ্চুরী লেখা আমাদের উপহার দেয়ায়।আমি আর কি বলব আপনার কথা গুরুতো গুরুই….আমি শুরু থেকেই আপনাকে ফলো করি আপনার তুলনা কেবল আপনিই।সোনেনায় আড্ডা বেশ আলোড়ন তুলেছে ব্লগে এছাড়া শীতার্থদের পাশে থাকা এসবতো সবাই করতে পারে না ।স্রষ্টা মাঝে মাঝে কিছু মানব পৃথিবীতে পাঠায় যার যারা মানব জাতি উপকৃত হয় আমি বলব আপনি তাদেরই একজন।অনেক শুভেচ্ছে আশা করি ভুলবেন না আমায় ,অমাদের,আমাদের সোনেলাকে। -{@ -{@ -{@

    1. না কাউকেই ভুলবো না। ভুলা কি এতোই সহজ? আপনারা কি ভুলতে দিবেন? এত্তগুলো ভালো বন্ধুর চেয়ে বড় উপহার কি হতে পারে বলুন? সোনেলা সে সুযোগ দিয়েছে। তাই সব ধন্যবাদ সোনেলাকে।

      এতো বেশি বেশি বলবেন না। পাছে যদি পথ হারাই?

      অনেক অনেক শুভেচ্ছা। -{@

    1. পড়তে পড়তেই তো বড় লেখক হবেন তাই না ? সুতরাং আপনিও লিখুন। না পড়লে লেখক হওয়া যায় না।
      সত্যই সোনেলা একটা রকিং ব্লগ।
      শুভেচ্ছা -{@

  6. এতো অল্প বলে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন? গ্রেট জব (y)
    আপনার অসামান্য উপহারের জন্য অনেক অনেক ধন্যবাদ ..
    সোনেলাকে সাজিয়ে রাখুন…আরো আরো সুন্দর পোস্টের অপেক্ষায় থাকলাম.
    ভালো থাকুন. -{@ -{@

মন্তব্য করুন