নিখোঁজ শব্দ

শিরিন হক ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ০৮:০০:১০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
নির্বাক শব্দ নাবিক নিখোঁজ! আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে জমা যতো ক্রোধ; ভাষাহীন জীবন্ত ফসিল.. পানকৌড়ি করে মুক্তোর খোঁজ... নবজাতকের প্রিয়জন হারা হাহাকার.. আগামীর শিশু অন্ধকারে নিমজ্জিত; খেলার নেশায় খেলোয়াড় মাতাল দিকভ্রান্ত ! ঘুণে ধরা পাণ্ডুলিপি পড়ে আছে এক কোণে দু:স্বপ্নে আড়ষ্ট বিবেক... মানবতায় গ্রহণ ধরেছে ঘোর অমানিশা কালের প্রহর অনিশ্চয়তা সংশয়, তাল-সুর-লয়-ছন্দপতন ! জীবনের গতিপথ শঙ্কিত [বিস্তারিত]

প্রশ্নবাণ

আরজু মুক্তা ১২ আগস্ট ২০১৯, সোমবার, ০৩:২১:৩৪অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
ভালোবাসা!! তোমার জন্মভূমি কোথায়? কোথায় প্রথম চোখ মেলেছিলে? বকুলের ঘ্রাণ নিয়েছিলে? বটের ঝুড়ির নিমগ্নতা দেখেছিলে? মাটির সংযত উচ্ছ্বাস? সরব নিঝুম পরী? রঙিন পাতার স্বপ্ন? পাতার সাথে পাতার আত্মীয়তা? প্রেমিকার আনমনে তাকিয়ে থাকা? নির্মীলতা,দুঃখ,অশ্রুভেজা চোখ? বৃষ্টি থেমে যাওয়া আলো? একাকী বসে থাকা প্রেমিককে? তোমার উত্তরের অপেক্ষায়!
ঈদ আসে ঈদ যায় পুজোঁ,বড় দিনে দিন ফুরোয় পৃথিবীতে কেবল বেচে থাকতে মানুষ; মনুষত্ব বিকিয়ে বেড়ায়।   এবারে কোরানীর ঈদটি যাবে দেশ এবং বহি বিশ্বে বেশ ঘটনাবহুল ঘটনার মধ্যে দিয়ে।দেশ এক মহা আতংকে আছে।ডেঙ্গু জ্বর এর সাথে যুদ্ধ করছেন দেশের বেশ কিছু মানুষ।কখন কাকে আবার ডেঙ্গু জ্বরে পেয়ে বসে সেই আতংকে দিন কাটাচ্ছে আপামর জনগণ।সরকারী [বিস্তারিত]

ছন্দহীন অ-কবিতা

সাবিনা ইয়াসমিন ১১ আগস্ট ২০১৯, রবিবার, ০৬:০৭:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য
আমাদের ভাবনারা মিলে যায় মিলে যায়, না বলা কথার অক্ষরেরা, অনুভবের উপলব্ধিরা মিলেমিশে বলে দেয়, মিলেছিলো আমাদের মন.. আমি তোমার প্রেমে পরিনি প্রেম করতে পারোনি তুমিও, ভালোবাসা তবুও এসেছিলো বজ্রপাতের মত অনাকাঙ্ক্ষিত সময়ে। ব্রেকিং নিউজের শিরোনাম হবে বলে খবরের দপ্তরী লুকিয়েছে আমাদের অনাহূত মিলন বার্তা, সংবাদ পত্রে সব ছাপা হতে নেই। ঝাপসা দৃষ্টির বাঁক অতিক্রম [বিস্তারিত]

পর্বতকন্যের ইতিকথা

প্রদীপ চক্রবর্তী ১১ আগস্ট ২০১৯, রবিবার, ০৫:০৮:২৩অপরাহ্ন উপন্যাস ৬ মন্তব্য
#পর্ব_২১ বেশ কয়েকদিন হলো আমার জ্বর কমছে না। তার সাথে বিষণ অসুস্থতায় ভুগছি। চোখে ঘুম আসেনা রোজ রাত্রিবেলা অতন্দ্র প্রহরী হয়ে বিছানায় কখনো বা বারান্দায় গিয়ে একা বসে থাকতাম। পার্বতী অনেককাল আগে বাড়ি চলে গিয়েছে। যদি সে থাকতো তাহলে আমার একটু খুঁজ খবর করত। বেশ শূন্যতার আর্তনাদে ভুগছি আমি তার স্মৃতিতে। কবে বা আর দেখা [বিস্তারিত]
হামিদ আংকেল বাজার থেকে বিশাল আকারের এক গরু কিনে রাস্তা দিয়ে আসছেন। আমাকে দেখেই ইশারা করে বললেন কত হতে পারে বলো তো? আমি বিব্রত হয়ে তাকিয়ে অাছি! আমি বলার আগেই উনি বলে উঠলেন পুরো ৭০ হাজার টাকা। আমি হেসে দিয়ে বললাম আংকেল আপনার মা জানি কোন বৃদ্ধশ্রমে থাকেন? মুহূর্তে উনার মুখটা কালো হয়ে গেল! রফিক [বিস্তারিত]

সংকেত

মাসুদ চয়ন ১১ আগস্ট ২০১৯, রবিবার, ০১:৫৫:৩০অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
#সংকট//মাসুদ চয়ন" নদীতে জোয়ার নেই-শাখায় শাখায় অধঃপতন বিভাজন বিচ্ছেদ শাখাদের ভিড়ে মূলতট মরে যায় মাছেরা কাদায় লুকায়-মরামরা দেহ ষরা চোখপেয় হয় কি আর কালো পানকৌড়ি বুনোহাঁস! পাহাড়ে ফাটল ধরেছে-এই বুঝি ভেঙ্গে পড়ে বনানী আগুনে জ্বলছে-পাখিদের চোখে জল হরিণী বুনো ঘাস খুঁজে-চেপে যায় আক্ষেপ সবুজ ঘাসে হলুদ ক্ষত-নির্মূল বিবর্তন এভাবে পৃথিবী মরছে-মানুষের কারণে তবুও মানুষ হাসছে-নাট্যে [বিস্তারিত]
সালাম সাহেবের বড্ড হাঁসফাঁস লাগছে, অধিক তৃপ্তি সহকারে খাবার গলাধঃকরণের পরে যে অবস্থা হয় ঠিক তেমন। ঈদের আগে হাতে এবার টাকা এসেছে বেশ কিছু। যাক তাহলে কোরবানিটা ভালই হবে এবার- এ ভাবনা থেকে অধিক খুশিতে দুপুরে বেশ আয়েশ করে খানাপিনা করলেন তিনি। কিন্তু অস্বস্তি লাগছে যে আজ কেন বুঝতে পারছেননা। কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য চোখ [বিস্তারিত]

প্রবাসে ঈদ ও কোরবানি

রিমি রুম্মান ১০ আগস্ট ২০১৯, শনিবার, ০৯:৩৪:৩৭অপরাহ্ন সমসাময়িক ৫ মন্তব্য
নিউইয়র্ক কিংবা এর আশেপাশের অঙ্গরাজ্যগুলোতে ঈদ মানে এখন আর আগের সেইসব দিনের ন্যায় হাহাকারের ঈদ নয়। মলিন কিংবা ফ্যাকাসে নিস্তব্দ দিন নয়। নয় আর দশটা রুটিন দিনের মতোই ব্যস্ত কোন দিন। এখানে এখন ঈদ মানে আনন্দ-উচ্ছাসের কাঙ্ক্ষিত একটি দিন। এই ২০১৯ সালে এসে ঈদ মানে ভিনদেশি বশও জানেন মুসলমান সহকর্মীদের ছুটি দিতে হবে, কেননা এটি [বিস্তারিত]

নীল শালুক

মাসুদ চয়ন ১০ আগস্ট ২০১৯, শনিবার, ০১:৪৩:৪২অপরাহ্ন গল্প ৮ মন্তব্য
#ছোটগল্পঃ-নীল শালুক// আজ অসংখ্য মানুষ জীবনের ঝুকি নিয়ে গ্রামের বাড়িতে ফিরবে।ওরা সবাই মিরপুর ১৩ নম্বর সেক্টরে ট্রাকের ছাদে গিজগিজ করা কোলাহলে ঝাক বেঁধে উঠে পড়েছে। পুরুষ মহিলা শিশু বৃদ্ধ কেউ বাদ যায়নি।প্রচন্ড চাপাচাপির মধ্যেও মুখের কোনে হাসির আভা বিরাজ করছে।বহুদিন পর স্বপ্ন যাত্রার উদ্দেশ্য এসেছে হাতের মুঠোয়। এই মানুষগুলোকে এভাবে হাসতে দেখা যায়না খুব একটা।বছরের [বিস্তারিত]
ব্লগের ছবি হচ্ছে আপনার দর্পণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার এসব ভার্চুয়াল মাধ্যমে আপনার ছবি যেমন আপনাকে অন্যের কাছে তুলে ধরে ঠিক তেমনি সোনেলা ব্লগে আপনার যোগ করা ছবিও আপনাকে, আপনার ব্যক্তিত্বকে এবং আপনার লেখাকে পাঠকমনে সমাদৃত করতে সহায়তা করে। পাঠক যখন গুগোল সার্চে আপনার লেখা কিংবা ছবিটি সার্চ দেয় তখন সেটি আরও বিষদভাবে অন্যান্য পাঠকের কাছেও [বিস্তারিত]

সাদা চশমার শ্বেতাক্ষী

শামীম চৌধুরী ১০ আগস্ট ২০১৯, শনিবার, ১২:৫৯:৪৬পূর্বাহ্ন পরিবেশ ১৮ মন্তব্য
পাখির ছবি তোলা অনেকটা নেশায় পরিণত হয়েছে। সুযোগ পেলেই ছুটে যাই নতুন নতুন প্রজাতির পাখির সন্ধানে। এ উদ্দেশ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মহাখালী থেকে বাস ধরে সকালে রওনা দিলাম হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। দুপুরের আগেই সাতছড়ি পৌঁছে যাই। স্থানীয় ত্রিপুরা বস্তির বাসিন্দা সুনীল ত্রিপুরাকে সঙ্গে নিয়ে সরাসরি চলে যাই বনের ট্রেইলের পথে। [বিস্তারিত]

তৃতীয় লিঙ্গ এবং আমরা

আরজু মুক্তা ৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ০৯:২৩:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
"আস সালামু আলাইকুম, দয়া করে দরজাটা খুলুন।" এই সাথী,দেখতো, কে এলো? সাথী আবার আমার মেয়েকে বলছে," আপু, তুমি একটু যাও।আমি ভাত খাচ্ছি।" আমার মেয়ে দৌড়ে চলে এলো। আমি তো চমকালাম, কি ব্যাপার? আম্মু, হিজড়া ! তো কি হয়েছে?  এভাবে কেউ ভয় পায়। ওর বাবাকে বললাম যাও তো! আমি একটু শুইছি। না!!! কোনভাবেই ম্যানেজ করতে পারলো [বিস্তারিত]

শুন্যের ধোঁয়া//

বন্যা লিপি ৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ০১:৩২:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
শুন্য থেকে ধোঁয়া ওঠে হঠাৎ!! আর্তি চাপা চিৎকারে বধিরতা বাড়ে। রঙিন প্রজাপতি রং হারা বিবর্ণ!! বিদীর্ণ বিশাল জনপদের কানে তালা। বিপন্ন ভিড়ের দেয়ালে দেয়ালে পোষ্টার----- বদল চাই বদলে যাও বদলে দাও। কথায় নয়, কাজেই প্রমান দাও। কাতারে কাতারে চলছে শুদ্ধ দেবতার কাফেলা। যত্রতত্র ভাঙা দেউড়ির ফোঁকরে কাল কেউটে---- হারাক প্রাণ কার্বোলিকের ছোবলে!! ভাঙা ঢোলের কেচ্ছা [বিস্তারিত]
মায়া ময় দুনিয়ায় মায়ার বন্ধনে আমরা একে অন্যের মাঝে বেচে থাকি সুখে দুঃখে।ক্ষণস্থায়ী ভুবনে অনিশ্চিৎ জীবনে সময়ের প্রয়োজনে অসংখ্য বিশ্বাসী অবিশ্বাসী মানুষের মধ্য হতে কিছু মানুষ আমার আত্মার সাথে মিশে গেছে।তার মধ্যে অন্যতম জিসান।পুরো নাম ফেবুক অনুসারে ইকরাম জিসান মোঃ শামছুল।একান্ত আপণ জনদের কাছে সে পিরু নামে পরিচিত।তিনি তার এলাকায় একজন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ [বিস্তারিত]

আর্কাইভ