স্মৃতিতে আমার মা

সঞ্জয় মালাকার ১৬ মে ২০২০, শনিবার, ০২:২৬:২৪পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
স্মৃতি তুমি অতীত বর্তমান ভবিষ্যতের জলসিঁড়ি- শৈশব থেকেই শুরু!  সোনালী জ্যোৎস্নায় আঁধারে লুকিয়ে মায়ের স্নিগ্ধ মমতা আবদ্ধ- প্রেম সে-তো অমরত্ব - অমৃত।  মাকে নিয়ে'ই আমার স্মৃতিকথা  প্রামাণ্য চিত্র ভেসে ওঠে আলোক চোখে  আঁচল স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে!  মা-মধুর শব্দ কি করে ভুলে যাই তোমরাই বলো, আদর স্নেহ মায় শাসন  বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই উজ্জ্বল।  মা আমার [বিস্তারিত]
নালিশ শুনতে শুনতে আমি যেন ডিব্বা হয়ে গেছি আজ। কিসের যে ডিব্বা? সেটাই গুনে বেছে আলাদা করতে পারছি না। ক'মাস হলো কোভিড-১৯ বদ্বিপ খ্যাত বাংলা ভূখন্ডের আকাশে-বাতাসে দোর্দন্ড প্রতাপে চড়ে বেড়াচ্ছে? অনেকেই চট করে কড়ে আঙুলের হিসাবিজ্ঞানের সহজ সমাধান দিয়ে কষে দেবেন দিন-ক্ষন- মাস-তারিখ। মজার ব্যাপার হলো, লকডাউন ঘোষনার আগ পর্যন্ত কারো হুঁশ ছিলোনা পরিস্থিতী [বিস্তারিত]
  দক্ষিণা বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে দেখছি, মধ্যরাতের নিস্তব্ধ শহরটাকে। কোলাহলময় শহরে  এখন কেমন যেনো শুনসান নিরবতা করছে বিরাজ। মনে হচ্ছে শতবর্ষ প্রতীক্ষারত ব্যাকুল প্রিয়সী, প্রিয়তমের বিরহে শেষ অশ্রুবিন্দুটি দিয়েছে বিসর্জন, হয়তো এখন-ও যায়নি শুকিয়ে  সে অশ্রুচিহ্ন। ব্যাকুল প্রেয়সীও আজ কেমন যেনো শান্ত নিশ্চুপ, পুরো শহর জুড়ে থমথমে ভাব বিরাজমান, মনে হচ্ছে এই বুঝি ঘটে যায় [বিস্তারিত]
বাঙ্গির মাঠে যাওয়ার ইচ্ছেটা অনেক দিনের কিন্তু সময় সুযোগ করে যাওয়া হয়ে উঠছোলো না। খবর নিয়ে জানতে পারলাম আমার জেলা নরসিংদীতেই বাঙ্গির চাষ হয়। যেতে হবে রায়পুরা উপজেলার চর এলাকার মধ্য নগর গ্রামে। যখন গেলাম ততোদিনে দেরী হয়ে গেছে । তবু যেটুকু দেখলাম, যেটুকু ছবি তুললাম, তা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম আজকের ছবিব্লগের [বিস্তারিত]

আমি হবো প্রকৃতির মতো

সুপর্ণা ফাল্গুনী ১৫ মে ২০২০, শুক্রবার, ১০:২৯:৪১অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
হে নদী- তোমার আঁজলা ভরা জল-ঢেউ আমায় দাও, আমার মন-বৈঠা যেন ভাসতে পারে সেই লহরীতে। হে আকাশ- তোমার বিশালতা আমায় দাও, আমার অন্তরিন্দ্রিয়ের ব্যাসার্ধ যেন ছুঁয়ে যায় তোমাতে । হে বৃষ্টি- তোমার বিশুদ্ধ-শীতলতা আমায় দাও, আমার অগ্নিশোধিত চিত্ত যেন জুড়ায় হিমেল পরশে। হে উত্তাল সাগর- তোমার গভীরতা আমায় দাও, আমার অন্তঃকরণের গভীরতা যেন বিলীন হয় [বিস্তারিত]

অবশেষে (৩য় পর্ব)

আতা স্বপন ১৫ মে ২০২০, শুক্রবার, ১০:২৪:০৮অপরাহ্ন উপন্যাস ৫ মন্তব্য
পাঁচ. হাসপাতালের বেডে একটা ছেলে শুয়ে আছে। বয়স দশ কি এগার হবে।মাদ্রসার ছাত্র হতে পারে।গায়ে ছুন্নতি লেবাস। মাথায় টুপি।পথচারী ছিল। কোটের সামেনে দিয়ে আসছিল সে।আইজীবিদের গন্ডগোলে পুলিশ গরম পানি নিক্ষেপ করে। সবাই ছত্রভঙ্গ হয়ে দৌড়তে থাকে। এই হুলস্থুলে মাঝে পথচারী ছেলেটা নিচে পড়ে যায়। মানুষের পায়ের তলায় পড়ে গিয়ে ভালই আঘাত পেয়েছে।নাবিল ছেলেটার মাথায় হাত [বিস্তারিত]

করোনার চিকিৎসা

মুহম্মদ মাসুদ ১৫ মে ২০২০, শুক্রবার, ০৬:০৪:৫৮অপরাহ্ন ছোটগল্প ৯ মন্তব্য
বেশ কয়েকদিন ধরে খ্যাঁক খ্যাঁক করে কাশে। থেমে থেমে জ্বর আসে। ঠান্ডা যেন লেগেই আছে। তারপর হাঁপানির রোগী রহিজ মিয়া। সপ্তাহ খানেক আগে বড় মেয়ের শ্বশুর এসেছিলো। সে ঢাকায় থাকে। এইজন্য রহিজ মিয়ার গিন্নীর সন্দেহ হয়েছে তার হয়তো করোনা রোগ হয়েছে। এজন্য বারবার রহিজ মিয়াকে ডাক্তারের কাছে যেতে বলছে জোছনা বানু। তোমাক কইতেছি, ডাক্তারের কাছে [বিস্তারিত]

সাধ

ইসিয়াক ১৫ মে ২০২০, শুক্রবার, ০৫:১২:১০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
তোমার অনলে জ্বলতে জ্বলতে আমি হয়েছি অঙ্গার। তোমার ভালোবাসা পাবার আশা নিত্য হাহাকার। আমার অভিমান দুঃখ ব্যথা সব তোমায় ঘিরে। আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও ফিরে তোমারই দ্বারে। এবার কি তবে হবে একটু সময় আমায় ফিরে দেখার? আমার কিন্তু খুব সাধ ছিলো একান্ত তোমার হবার।

পরিণতির চতুর্থ পৃষ্ঠা

হালিম নজরুল ১৫ মে ২০২০, শুক্রবার, ০৪:৩৪:৩৮অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  বোকা নারী ধোকা দিল ওপাড়ার মোকাকে ছেলেধরা যেমনিতে বশ করে খোকাকে। তার ছিল রূপ আর যৌবন ভারী যে রঙে রূপে মনকাড়া দুর্বার নারী সে। একে ওকে কাছে ডাকে কত রূপ ছলনায় তার প্রেমে হাবুডুবু কতজনে খাবি খায়। ছলনায় ভুলে মোকা হয়ে যায় হন্য বোঝেনা সে নারীরূপী হিংস্র বন্য। টলমলে সুরোতের গন্ধেতে মাতে সে মন [বিস্তারিত]

মা

ফজলে রাব্বী সোয়েব ১৫ মে ২০২০, শুক্রবার, ০২:০৬:১৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
আমার মাকে কখনো বলা হয়নি ‘আম্মা আমি আপনাকে ভালবাসি।’ বলতে গেলে দ্বিধান্বিত হই, বলবো কি বলবো না? মনস্থির করি, থাক বলবো না। বোঝাই নিজেকে, মাকে ভালবাসি, বলার এমন কি আছে এতে! মা দিবস গেল এইতো সেদিন, আম্মা শুধালেন, আজ তো মা দিবস গেল, তুমি তো কিছু বললে না আমাকে! আমি বললাম, মা দের তো নির্দিষ্ট [বিস্তারিত]

করোনাকালে ঘরে থাকা (আড্ডা পোস্ট)

ইঞ্জা ১৫ মে ২০২০, শুক্রবার, ০১:২৭:০৭অপরাহ্ন আড্ডা ৫৩ মন্তব্য
প্রিয় বল্গারবৃন্দ কেমন আছেন আপনারা এই করোনাকালে, জীবনে এমন বিপদসংকুল জীবন হয়তো আমরা আর দেখিনি, আমার পুরা পরিবারের ঘুম এখন হারাম হয়েছে অনেকটাই, আগে ছুটিতে আমি দুপুরের পর ভাত ঘুম দিতাম যা অজানা কারণে উদাও হয়ে গেছে, রাতে ঘুম আসেনা, যাও আসে সেহেরির পর, সেই ঘুমেই আমার দিনের দশটা এগারোটা। সারাদিন চেষ্টা করি আপনাদের ভাবী [বিস্তারিত]

নীলের আবাহনে

ছাইরাছ হেলাল ১৫ মে ২০২০, শুক্রবার, ১০:৫৪:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
  কারুকাজ সমেত সু-প্রাচীন ধ্যানিমত একটি বিশাল বৃক্ষ দেখে, দাঁড়িয়ে গেলাম, রৌদ্র-লগ্নতা এড়াতে; কিছুটা বিশ্রাম নেয়া যেতেই পারে, অরণ্য-ভাবনার ছিটেফোঁটা মিলে যাবে সে আমি নিশ্চিত; এখানে এখন-ও হাওয়ারা দোল খাচ্ছে/দিচ্ছে, পাতারা শাখা-প্রশাখায় ভর করে কৌমার্য সমেত হা করে আছে,আকাশ পানে! উড়াল বাতাসের উজানে দাঁড়িয়ে এই গভীর সবুজের বৃক্ষটি, ফুল-ফল বীজের সমারোহে নিসর্গের এই নীল আবাহনে। [বিস্তারিত]
ইদানিং অনেকের ফেসবুক আইডি রিমেম্বারিং হয়ে যাচ্ছে। হঠাৎ ফেসবুক আইডি রিমেম্বারিং হয়ে যাওয়াতে কেউ কেউ বুঝতে পারছেন না রিমেম্বারিং কী। তাই আজ রিমেম্বারিং এবং আইডি রিমেম্বারিং থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আলোচনা করবো। প্রথম প্রশ্নঃ- রিমেম্বারিং কী? কেন আইডি রিমেম্বারিং করা হয়? উত্তরঃ রিমেম্বারিং হল আইডি সংরক্ষণ বা মেমোরি করে রাখা। সহজ ভাষায় আইডিটি স্মৃতি [বিস্তারিত]

টুথপেস্ট বিভ্রান্তি

সুরাইয়া পারভীন ১৪ মে ২০২০, বৃহস্পতিবার, ১১:৩৭:৪৯অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য
বেসিনের আরশিতে আমি আমার বিশ্রী বদন খানি আনমনে দেখছি আর ব্রাশে টুথপেস্ট নিচ্ছি। ব্রাশে পেস্ট নেওয়া শেষ হলো তবুও আমার বদনখানি দেখা শেষ হলো না। দেখছি তো দেখছিই। কি জানি কি এতো দেখছি! যা হোক  আরশিতে তাকিয়ে থেকেই ব্রাশ নিলাম মুখে। কি হলো! টুথপেস্টের স্বাদ এমন লাগছে কেনো? ভোরে যখন ব্রাশ করলাম তখনও তো ঠিকই [বিস্তারিত]

অবশেষে (২য় পর্ব)

আতা স্বপন ১৪ মে ২০২০, বৃহস্পতিবার, ১১:৩১:০২অপরাহ্ন উপন্যাস ৮ মন্তব্য
তিন. কলিং বেল বাজছে। বড়ই মেহেবানী দরওজা খুলিয়ে।বাংলাদেশে অন্য ভাষার চাষ হচ্ছে। বিষয়টা তমিজ উদ্দিনকে ভাবিয়ে তুলছে। রাষ্ট্র ভাষা বাংলা চাই বলে আন্দোলন করেছে ছাত্র বয়সে ।আজ সেই ভাষা বাদ দিয়া অন্য ভাষা ফিরে আসছে নবরুপে। আফসোস! বড়ই আফসোস! দড়জা খুললেন তিনি। আসাসালামু আলাইকুম।আমি সাজ্জাদ। ওয়ালাইকুম আসসালাম! তোমাকেতো চিনলাম না বাবা! আমি নাবিল স্যারের ছাত্র। [বিস্তারিত]

আর্কাইভ