বোকা নারী ধোকা দিল ওপাড়ার মোকাকে
ছেলেধরা যেমনিতে বশ করে খোকাকে।
তার ছিল রূপ আর যৌবন ভারী যে
রঙে রূপে মনকাড়া দুর্বার নারী সে।
একে ওকে কাছে ডাকে কত রূপ ছলনায়
তার প্রেমে হাবুডুবু কতজনে খাবি খায়।
ছলনায় ভুলে মোকা হয়ে যায় হন্য
বোঝেনা সে নারীরূপী হিংস্র বন্য।
টলমলে সুরোতের গন্ধেতে মাতে সে
মন -মন্দিরে নানা স্বপ্নও পাতে সে।
ভেবেছিল ভালবেসে হবে কত পূণ্য
কাঁদে মোকা হয়ে আজ নি:স্ব ও শূন্য।
——————-0 0——————–
মোট পড়েছেনঃ ৭৩৭জন
আজ পড়েছেনঃ ০জন
হায় মোকা
আজ সে বোকা!
পূণ্য নয় শূন্য সে মোকা।
লাভ ইউ কবি।
আহারে মোকা ?
কেনরে তুই এতো বোকা?
ভালো লাগলো।
ভালবাসা রইল ভাই।
ভালোবাসার যোগফল শুন্যই হয় কিন্তু। সবাই স্বার্থ খোঁজে আর বলি হয় অন্যজন। ভালো লাগলো ভাই
ঠিক বলেছেন ভাই।
অসামান্য ভাবনা
ধন্যবাদ ভাই।
হায়রে বোকা নারী মোকাকে পূণ্য হতে দিলোনা , শূণ্য করে দিলো। খুব ভালো লাগলো। ভালো থাকবেন
অনেক অনেক ধন্যবাদ দিদি।
ভেবেছিল ভালবেসে হবে কত পূণ্য
কাঁদে মোকা হয়ে আজ নি:স্ব ও শূন্য।
——————-0 0——————–
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
ধন্যবাদ দাদা।
বোকা নারী ধোকা দিল ওপাড়ার মোকাকে
ছেলেধরা যেমনিতে বশ করে খোকাকে।
বাহ কবি বাহ। আজকাল বোকা নারীও আছে তাহলে।
অসম্ভব ভালো লাগার একটি কবিতা উপহার ও পড়ার সুযোগ করে দেবার জন্য কৃতার্থ। ভালো থাকবেন ভাইজান।
আপনার কাছ থেকে যে ধরনের প্রেরণা পাই, তা সত্যিই অতুলনীয় শামীম ভাই। কৃতজ্ঞতা রইল।
হাসলাম।
মোকা হলো বোকা।
ধন্যবাদ আপু।