সাধ

তোমার অনলে জ্বলতে জ্বলতে
আমি হয়েছি অঙ্গার।
তোমার ভালোবাসা পাবার আশা
নিত্য হাহাকার।
আমার অভিমান দুঃখ ব্যথা
সব তোমায় ঘিরে।
আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও
ফিরে তোমারই দ্বারে।
এবার কি তবে হবে একটু সময়
আমায় ফিরে দেখার?
আমার কিন্তু খুব সাধ ছিলো
একান্ত তোমার হবার।
মোট পড়েছেনঃ ৯৪২জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ভাইজান,
    তোমার অনলে জ্বলতে জ্বলতে
    আমি হয়েছি অঙ্গার।
    এই সাধ কয়জনের হয়। আর কয়জনই বা পারেন। দারুন লিখেছেন। ভাল লাগলো পড়ে।

মন্তব্য করুন