নীলের আবাহনে

 

কারুকাজ সমেত সু-প্রাচীন ধ্যানিমত
একটি বিশাল বৃক্ষ দেখে, দাঁড়িয়ে গেলাম,
রৌদ্র-লগ্নতা এড়াতে;
কিছুটা বিশ্রাম নেয়া যেতেই পারে,
অরণ্য-ভাবনার ছিটেফোঁটা মিলে যাবে
সে আমি নিশ্চিত;

এখানে এখন-ও হাওয়ারা দোল খাচ্ছে/দিচ্ছে,
পাতারা শাখা-প্রশাখায় ভর করে
কৌমার্য সমেত হা করে আছে,আকাশ পানে!
উড়াল বাতাসের উজানে দাঁড়িয়ে
এই গভীর সবুজের বৃক্ষটি, ফুল-ফল বীজের
সমারোহে নিসর্গের এই নীল আবাহনে।

সংলগ্ন শরীরে সিক্ত হতে হতে ভাবি
ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে তো!

ছবি, নেটের।

মোট পড়েছেনঃ ৮৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. বৃক্ষের ছায়া সুশীতল তলে গা জুড়াতে জুড়াতে যার সেই বৃক্ষ নিয়ে এমন ভাবনা আসে সেইতো প্রকৃত প্রকৃতি প্রেমী। শতবর্ষীগুলো টিকে আছে বলেই এখনো পৃথিবী সুন্দর।

  2. অসাধারণ একটি কবিতা।
    #কবিতাটি লেখার সময় কি আপনার মনটা কোন কারণে বিষন্ন ছিলো হেলাল ভাই? কবিতার ভাজে ভাজে কেমন যেন বিষন্নতার ছোঁয়া।
    #মন ছুঁয়ে গেছে কবিতাটি পড়ে।প্রিয়তে নিলাম।
    শুভকামনা।

  3. বৃক্ষ আমাদের জীবন, প্রাণের স্পন্দন। আমার সবথেকে বেশী প্রিয় প্রকৃতির এই দান। খুব ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  4. ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে
    থাকবে ছায়ার সু-শীতল নির্মল আলিঙ্গন
    থাকবে বাতাসের আলতো স্পর্শে প্রশান্তির ছোঁয়া
    থাকবে সবুজ সতেজ অরণ্যের চোখ জুড়ানো তৃপ্তি

    এ সব অবলোকন, উপভোগ করার জন্য আমরা থাকবো তো!!

    চমৎকার লিখেছেন ভাইয়া

    1. চির সবুজ প্রকৃতি ই আমাদের শেষ আশ্রয়, একমাত্র প্রশ্রয়,
      আমরা থাকি বা না থাকি, সে থাকবে চির অম্লান।
      চোখের যত্ন চালু রাখবেন, নিরাপদে থেকে।

  5. সংলগ্ন শরীরে সিক্ত হতে হতে ভাবি
    ব্রহ্মাস্ত্রের এই ভেষজ মহিমা টিকে থাকবে তো!

    চমৎকার লেখা দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।

মন্তব্য করুন