মূল লেখায় যান

শিশিরের শব্দে ঘুম ভেঙ্গে যায়, না, ছিল না সেথায় শব্দসুখ অকথ্যতার অশ্রাব্যতায় ; সহসা জেগে ওঠে সবুজ পাতারা সুদীর্ঘ নীরব নীরবতার আড়াল ঠেলে নিঃশব্দ নিস্তব্ধতার গভীর রাতে ব্যাপ্তির শেষ প্রহরে; নাহ, কেউ নেই জেগে, হুতুম পেঁচার জ্বলজ্বলে চোখ! সেও নিভেছে সেই কখন! নাম নাজানা পাখি তাও ডেকে ওঠে না, ডেকে যায় ডাহুক ক্ষণে ক্ষণে, ক্বচিৎ;… [বিস্তারিত]

কি হয় যদি এক ঘর নি:স্তব্ধতা স্থবির হয়ে পড়ে থাকে ঘরেরই কোণে, কিংবা জানালার বাইরের একটুকরো আকাশের গায়ে? নি:শ্বাসে যদি নি:শ্বাস না ছোঁয়, গ্রীষ্মের সবুজে ফুঁটে ওঠা ফুল থেকে সুঘ্রাণ না নেয়া যায়, কিইবা হয়? চোখের মধ্যে বৃত্তাকার একটি জীবনের সাথে একঘেঁয়ে মুহূর্তগুলি যোগ হয়ে চলৎশক্তিহীন আজ। কারো কোনো ক্ষতি হয়নি তো! তাহলে আর কি!!… [বিস্তারিত]

দু'হাত গলে গলে মেহেদী ভেজা রঙের মতো গড়িয়ে পড়ছে ভোরের আলো। এক পা চেয়ারে তুলে আরেক চেয়ারে মাথা এলিয়ে আলোস্নানের এ লোভ আমাকে কাবু করে ফেললো। বেহুদা সূর্য্যের উন্মাতাল প্রেম নয়, পুড়িয়ে দেবেনা মেটে শরীর। আলো আমাকে রাতের মঞ্চের মতো এ পাশ ওপাশ করে ঘুরে ফিরছে, সার্কাসের চর্চিত শিল্পী যেন। বিড়বিড় করে বললাম, আমার বারান্দায়… [বিস্তারিত]

আমারওতো কিছু গল্প আছে, ছিল এবং থাকবেও। কাঁধে কাঁধ মিলিয়ে সবার গল্পেই থাকি, শুনি এবং বলিও বিস্তর; গল্পে গল্পে। গল্পেরও গল্প থাকে, গল্পদেরও কিছু বলার থাকে, সে সব বলারা কোথায় থাকে? না বলা বলাদের কাছে? একটু ইচ্ছে তো আছে গল্পবলাতে। সে গল্প কে ই বা শোনে! কাকেই বা শোনাই! গল্পগুলো ভারী হয়, না বলা হতে… [বিস্তারিত]

আমাদের সপ্তম শ্রেণীর শ্রেণী-শিক্ষক ছিলো আমার মামনি মীরা দাস। মামনি ইংরেজী আর অঙ্ক করাতো। প্রথম দিন ক্লাশ ওয়ার্কের খাতা টেবিলে রাখার পর ব্রেঞ্চে এসে বসেছি। মামনি ডাকলো, গিয়ে বললাম কি মামনি? মামনি সোজা আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, "কে তোমার মামনি?" আমি বললাম ভুল হয়ে গেছে ম্যাডাম। যাক মামনির ক্লাশ এলেই আমার অবস্থা একেবারে গুরুচরণ।… [বিস্তারিত]

বছর চারেক আগের কথা। রুম খুঁজছিলাম এক ছোটভাইয়ের জন্যে। ব্যয়বহুল এই নিউইয়র্ক শহরে একটি বাসা ভাড়া নেবার সামর্থ্য তাঁর ছিল না। তাই রুম খোঁজা। পত্রিকায় রুম ভাড়ার বিজ্ঞাপন দেখে এখানে ওখানে ফোন করে অবশেষে দেখতে গেলাম। আমি আর সেই ছোটভাই ড্রয়িং রুমে অপেক্ষা করছি কখন রুম দেখাবেন গৃহকর্তা। অতঃপর যা জানলাম, যারপরনাই বিস্মিত হলাম। ছোট… [বিস্তারিত]

বিষন্নতায় ঘেরা কয়েটি দিন...... তকদিরের অমোঘ বিধানে খুবই কঠিন সময় পাড় করতেছি | ঈদের দিনে খুব সকাল থেকেই কোন ব্যাকরণ ছাড়াই মন খারাপ ছিল; ঈদের নামাজ থেকে এসেই ঘুমিয়ে পড়ি | আগের রাতে একটু দেরিতে ঘুমিয়ে ছিলাম, হয়তো একারণেই মন-মেঝাজ তেমন ভাল যায়নি |হঠাৎ মোবাইলের ডায়রিতে মিটিং এর এলার্ম বাজছে ; এই মিটিং গুলো তিন… [বিস্তারিত]

আমাদের হেডস্যার ক্লাশে আসতেন যখন, পুরো ক্লাশ তটস্থ থাকতো। আমাদেরকে ইংরেজী পড়াতেন। স্যারের ভয়েও জানা পড়া ভুলে যেতো। তবে আমাদের ক্লাশে রেহানা-মনি-ঊষা-ঝর্ণা-শেফালী এই পাঁচজন প্রতিদিনই মার খেতো, তারপরেও পড়া শিখে আসতো না। আর রেহানার মতো হাসি-খুশী-দুষ্টু-ভালো মেয়ে কম দেখেছি। অভিনয় জানতো না। শুধু পড়ালেখা করতোনা তাই মার খেতো রোজ। স্যার যখন ক্লাশ নিতেন দরোজার বাইরে… [বিস্তারিত]

অব্যস্ততার ব্যস্ততা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৩টি মন্তব্য

সবাই ব্যস্ত! পিপীলিকা প্রজাপতি মৌমাছি, রাতের পাখি, হিজল তমাল সোনালু, লাল হয়ে ওঠা বট ফলের হরিয়াল। পেকে ওঠা পুই ফল, সাপ্তাহিক মাতাল, নাতি-পুতির মেলায় টাকলা বুড়ো, খামোখা ব্যস্ততার ভিড়ে আমিই শুধু অব্যস্ততার ডাঙ্গর পাহাড়ে পাগলা হাতি খেদাই বিনা ডাঙ্গশে, ডডনং হয়ে ডায়েরিতে ডাংগুলি খেলি অব্যস্ত ব্যস্ততার সাথে মায়াময় বিরামহীন মেশামিশি। [বিস্তারিত]

হাসি হাসি হাসিকান্না

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৪৭টি মন্তব্য

পুতুলকান্না দেখি দেখিও না, পুতুলের জন্য কান্না দেখি, পুতুলের জন্য হাসি হাসি হাসি মুখ করেই দেখি, খুব প্রিয় ছিল হাসিটি, অঙ্গে- প্রত্যঙ্গে মেঘের যেমন বৃষ্টি থাকে সংগোপনে- সঙ্গে ঝরে পড়ে শঙ্খনীল হাসি; মধ্যাহ্নের দুপুরবিকেলে রাশি রাশি। নিয়তির জোয়ারে ফাঁড়া কাটিয়ে ছিল ভেসে উল্টে-পাল্টে সব, একটি অকৃত্রিম হাসি; [বিস্তারিত]

অবাক হাসি!

নিবিড় রৌদ্রএকান্ত অনুভূতি, কবিতা৪টি মন্তব্য

এখন আর অবাক হইনা মানুষ দেখে এখন আর অবাক হইনা হৃদয় থেকে অনুভূতি যাই হোক অবাক হওয়ার কিছু নেই বরং অবাক হতে হয় অবাক হয়েছি শুনলেই! এখন অবাকে আর ভ্রুক্ষেপ করিনা আক্ষেপে শোধ নিতে মৃত্যুকেও ছাড়িনা জন্মের প্রতিশোধ নিতে মৃত্যুকে খুঁজেছি সেই জন্ম নিয়েই তো প্রথম অবাক হয়েছি! ইস্যুর নিচে যেমন করে ইস্যু চাপা পরে… [বিস্তারিত]

অনেকদিন পর বাসায় আমি একা। একেবারেই একা। কম্পিউটারে প্রিয় গানগুলো ছেড়ে জ্যোতিপ্রকাশ দত্তের একটা বই হাতে নিয়ে বসেছি। গান বাজছে কিশোর কুমারের #জীবনের অংকটা মেলাতে গিয়ে# কুমার শানুর # নিথর জলের বুকে# আমি কখনোই নিজেকে কারো সাথে মিলাতে যাইনা। আমি কখনোই কারো কথায় খুব একটা বিচলিত হইনা। আমি বাবার একটা কথা সব সময়ই লালন করি,… [বিস্তারিত]

প্রাথমিক বিদ্যালয় শেষ হবার পর শমশেরনগর এ.এ.টি.এম হাইস্কুলে ভর্তি হলাম। আমাদের শ্রেণী শিক্ষক ছিলেন মওলানা স্যার। আমার জীবনের প্রথম একজন জঘণ্য শিক্ষক। যার প্রতি একফোঁটা সম্মানও নেই আমার। তবে সেদিন আমি জেনেছি পৃথিবীতে এমন টাইপ শিক্ষকও আছে। প্রথম দিন ক্লাশ। তার কিছুদিন আগে আমার মাথায় মারাত্মক এলার্জিতে সব চুল ফেলে দিতে হয়েছিলো। বাগানে রঙ খেলায়… [বিস্তারিত]

স্বপ্ন-নূপুর

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৩টি মন্তব্য

এ কোন্‌ ভালোবাসার দ্বিপ্রহর? প্রাসাদ নিদ্রা ফেলে ঝর্ণাপ্রপাতে আকণ্ঠ ডুবে জুড়াই প্রাণমন, সোনাবিকেলের ধানক্ষেত, কাশবন ফেলে ফিনফিনে নরম সন্ধ্যাতারায় সজল নিমজ্জন। এ কোন্‌ উন্মুখ উন্মত্ত অযূত অনুবোধের উন্মাদন? ভালোবাসার স্বপ্নজাগরণে সাতারুমনের প্রতীকী নৈপুণ্যের প্রমোদবালক বা বরপুত্র নই আমি, আপ্লুত ভালোবাসাঝড়ের হ্রেষা তুলে সবুজের ঘ্রাণ শুঁকে শুঁকে পূর্ণপাত্র সঞ্চয়ের স্বপ্ননূপুর তুলে দেব বা নেব! হাসি আনন্দের… [বিস্তারিত]

প্রতি গ্রীষ্মে সমুদ্রস্নান করেছি একাধিকবার। উত্তাল সমুদ্রের ঢেউ দেখে আনন্দে আত্মহারা হয়েছি। বালুচরের নোনা জলে পা ভিজিয়ে হেঁটেছি বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি। সমুদ্রতীরের বড় বড় পাথরে বসে সূর্যাস্ত দেখেছি অভিভূত হয়ে। কিন্তু যেদিন সমুদ্র আবিদকে অতলে টেনে নিলো, সেদিন থেকে আমার আর সমুদ্রস্নান করা হয়না। পা ভিজিয়ে হাঁটা হয়না। সূর্যাস্ত দেখবার অপেক্ষায় বড় পাথরটির উপরে… [বিস্তারিত]