এ এক নতুন সোনেলা
সোনেলার সর্বশেষ ভার্সনটা তৈরি করা হয়েছিল ২০১৯ সালের শুরুর দিকে। সাড়ে ৭ বছর আগে। এর মধ্যে অনেক কিছু ঘটেছে। অনেক উত্থান-পতন হয়েছে।
মাঝে একবার ব্লগে একটা বড় টেকনিক্যাল সমস্যা হল। আমি খেয়াল করিনি। একজন পুরনো ব্লগার আমাকে জানালেন- ব্লগ বন্ধ হয়ে গেছে, আমি যেন ঠিক করে দেই। আমি অনেক ঝামেলা করে সেটা ঠিক করলাম, দেখা গেল সেই ব্লগার বন্ধু আর এলেন না।
একদিন মজিবর ভাই মেসেজ দিলেন। সমস্যা জানালেন। ঠিক করলাম। উনি এক-দু’বার উঁকি দিয়ে চলে গেলেন।
ব্লগের কেউ আসেন না। নার্গিস রশিদ আপা নিয়মিত লিখে যাচ্ছেন। এর বাইরে আর কাউকে দেখি না। মনির ভাই, তৌহিদ ভাই কিংবা নিতাই দাদা, কেউ নেই। আমিও আসি না। একা একা ভালো লাগে না।
সর্বশেষ কথা হল রোকসানা আপার সাথে। আমি তাঁকে আমার দুঃখের কথা বললাম। এরপর জিনিসটা নিয়ে বসলাম। পুরো ব্লগ নতুন করে বানালাম। একেবারে নতুন টেকনোলজি, নতুন ব্লগ।
-
ব্লগ এখন আগের চেয়ে অন্তত ১০গুণ দ্রুত লোড হবে। এক পোস্ট থেকে অন্য পোস্টে যাওয়ার সময় পরিবর্তন টের-ই পাবেন না। (কারিগরি: ব্লগের ফ্রন্টএন্ড এখন WordPress নয়, বরং Next.js দিয়ে বানানো)
-
প্রোফাইল থেকে ফেসবুক কানেক্ট করে নিতে পারবেন। ফলে পরবর্তীতে যখন লগিন করতে যাবেন, ইমেইল/পাসওয়ার্ড নিয়ে ঝামেলা করতে হবে না। ফেসবুক দিয়ে এক ক্লিকেই লগিন করে ফেলবেন।
-
একটা হোয়াটসএ্যাপ গ্রুপ খুলেছি। ওখানে প্রয়োজনে যোগাযোগ করা যাবে। নিজের বা অন্যের লেখা ওখানে শেয়ার করলে সবাই জানতে পারবেন।
-
ব্লগের ফুটারের দিকে গেলে একটা যোগাযোগ করার পেজ পাবেন। জরুরি প্রয়োজনে ওটা পূরণ করলেই আমার কাছে মেইল চলে যাবে।
-
প্রত্যেকটা পোস্টের শেষে একটা শেয়ার করার বাটন পাবেন। ওটা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বা অন্যয় কোথাও শেয়ার করতে পারবেন।
আরও কিছু চাচ্ছেন বা কোনো ফিচার ঠিকঠাক কাজ করছে না? আমাকে এখানে বা ওখানে জানান।
আসুন আড্ডা দেই। আমরা সবাই ব্যস্ত। এর মধ্যেও একটু আড্ডার সময় বের করা হোক।
