মূল লেখায় যান

আমি আপনাদের খুঁজি..

নিতাই বাবুএকান্ত অনুভূতি৭টি মন্তব্য

সোনেলা ব্লগের প্রিয় সহযাত্রীরা— সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু সম্পর্ক, কিছু মুহূর্ত, কিছু নাম কখনও পুরোনো হয় না। তারা থেকে যায় হৃদয়ের গহীনে, মনের অলিন্দে, স্মৃতির পাতায়। আমি সোনেলা ব্লগে আমার যাত্রার শুরু থেকেই যাদের পাশে পেয়েছি, যাদের লেখা পড়ে সমৃদ্ধ হয়েছি, যাদের মন্তব্যে উৎসাহ পেয়েছি—তাদের কথা আজও ভুলতে পারি না। তাই আমি আপনাদের খুঁজি...… [বিস্তারিত]

❝জয় বাবা লোকনাথ❞ লোকনাথ ব্রহ্মচারী, যাঁকে ভক্তেরা "বাবা লোকনাথ" নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ছিলেন এক পরম তপস্বী ও ধর্মানুরাগী সন্ন্যাসী। যাঁর জীবন ও বাণী কোটি মানুষের বিশ্বাস ও আস্থার কেন্দ্রে স্থান পেয়েছে। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত হয় বাংলা জ্যৈষ্ঠ মাসের ত্রয়োদশী তিথিতে, যা সাধারণত ইংরেজি মে–জুন মাসে পড়ে। এই দিনটি ভক্তদের কাছে… [বিস্তারিত]

ধর্মতলা থেকে বীরপাড়ার পথে যাত্রা—১৯৯৩ইং— শীত শুরুর দিককার সময়। একটা বয়সে মানুষ যেমন হঠাৎ পুরনো কোনো চিঠি বা পরিচিত মুখের খোঁজে ঘর ছাড়ে, তেমনই এক অজানা টানেই আমি পাড়ি জমিয়েছিলাম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ছোট্ট শহর বীরপাড়ার উদ্দেশে। সেখানে আমার বড়দি থাকতেন—রবীন্দ্রনগর কলোনিতে, যা প্রায় সীমান্ত ছুঁয়ে থাকা জায়গা, ভুটানের কাছ ঘেঁষে। তখনও জানতাম না, এই সফর… [বিস্তারিত]

আজ ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় সারাদিনব্যাপী টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকেই শুরু হওয়া বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। স্থানীয়রা জানিয়েছেন, আজকের এই বৃষ্টিপাতের মূল কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, যার প্রভাবে দেশের উপকূলীয় ও পাশ্ববর্তী জেলাগুলোতে টানা ভারী বৃষ্টি হচ্ছে। প্রেরিত ছবিতে দেখা যাচ্ছে, গোদনাইল… [বিস্তারিত]

ছোটবেলা থেকেই কুকুর, বিড়াল, গরু-ছাগল ভালোবেসে আসছি। এই ভালোবাসা থেকে বঞ্চিত নয়, ঘরের জায়-জিনিস নষ্ট করে ফেলা ইঁদুরও। সময় সময় দুপুরে আর রাতে ভাত খেতে বসলে নিজে খাবার মুখে দেয়ার আগে ঘরের ইঁদুরের জন্য একমুঠো ভাত এক কোণে রেখে দিই। রাতে সবাই ঘুমিয়ে থাকলে ওই একমুঠো ভাত ঘরে উত্তাপ করা ইঁদুরগুলো মিলেমিশে সাবাড় করে ফেলে।… [বিস্তারিত]

ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, তখন স্কুলের সমবয়সী ক্লাসমেট ছাত্র-ছাত্রীরা আমাকে দেখে হাসা-হাসি করতো। আবার দু'একজনে অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকতো। কেউ কেউ আবার একটু ভয়ও পেতো। এর কারণ হলো, আমার চেহারা আরও দশজনের মতো নয়। এককথায় বলতে গেলে বলতে হয়, আমার চেহারা আরও দশজন সুশ্রী মানুষের চেয়ে কুশ্রী। এমনিতেই আমার গায়ের রং… [বিস্তারিত]

বলছি ১৯৬৭ সালের কথা। সেসময় সবেমাত্র প্রাইমারি স্কুলেও ভর্তি হয়েছিলাম। স্কুল থেকে এসেই বই-স্লেট ঘরে রেখে সমবয়সী বন্ধুদের সাথে খেলতে বের হতাম। খেলা ছিলো ডাংগুটি ,গোল্লাছুট, নারিকেল পাতার বাঁশি বানানো অথবা সুপারি গাছের খোলের উপর বসে টানা-টানি। এই সুপারি গাছের খোল তখনকার সময়ে গ্রামীণ মানুষেরা অনেক কাজে ব্যবহার করা হতো। গৃহস্থদের তো এমনিতেই কাজের শেষ… [বিস্তারিত]

ভাগ্য পরিবর্তনের আশায় একবার আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ভারত গিয়েছিলাম। সময়টা ছিলো ১৯৯৩ সাল। যেদিন বেনাপোল বর্ডার পাড় হয়ে ওপার বনগাঁ পৌঁছেছিলাম, সেদিন ছিলো পহেলা বৈশাখ ১৪০০ বঙ্গাব্দ। সেদিনের ওই যাত্রায় আমরা ছিলাম চারজন। আমি, আমার বন্ধু ও বন্ধুর দুই বোন। বনগাঁ থেকে রাত দশটার ট্রেনে চড়ে দমদম নামলাম। রাত তখন প্রায়ই বারোটা। তারপর… [বিস্তারিত]

বাংলাদেশের ৮টি বিভাগ রয়েছে। ৮টি বিভাগে রয়েছে ৬৮ হাজার গ্রাম। এই ৬৮ গ্রামের মানুষ কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে না। শুদ্ধ বাংলা ভাষা যে বলতে পারে না, তা কিন্তু নয়। অনেকেই শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে। তারপরও যে যেই অঞ্চলের, সে সেই অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে বেশি পছন্দ করে। কারণ মাটির টান… [বিস্তারিত]

সে-সময় এ-সময়

নিতাই বাবুস্মৃতিকথা৮টি মন্তব্য

আমার জন্ম ১৯৬৩ সালের জুন মাসে। প্রায় চার বছর বয়সে আমাকে হাতেখড়ি দেয়া হয়। সাড়ে চার বছর বয়সে আমার বড় দাদা আমাকে আমাদের গ্রামেরই একটা প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি করে দেয়। সে-সময় আমি ভালোমন্দ প্রায় সবকিছুই মোটা-মুটি বুঝতে পারতাম। এখন আমার বয়স ৫৯ বছর অতিক্রম করতে চলছে। আশা করি যদি বেঁচে থাকি ২০২৩ সালের… [বিস্তারিত]

একদিন স্কুলে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস চলছিল। তখন আমার কাছে ইংরেজি দ্বিতীয় পত্র বই ছিলো না। স্কুলের টিফিন টাইমে আমি এক ক্লাসমেট থেকে ইংরেজি দ্বিতীয় পত্র বইটা চেয়ে নিয়ে ক্লাসে বসে বসে পড়া মুখস্থ করছিলাম। টিফিনের পরেই ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস। আমি ক্লাসরুমে বসে পড়তে পড়তেই টিফিন টাইম শেষ হয়ে গেল। সব ছাত্র-ছাত্রী ক্লাসে ঢুকলো।… [বিস্তারিত]

স্বপ্ন কে না দেখে? স্বপ্ন দেখে আর স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে। নিজেও বেঁচে আছি স্বপ্ন দেখে! মানুষের মুখেও অনেক শুনেছি ঘুমের ঘোরে স্বপ্ন দেখার কথা। অনেক মানুষকে বলতে শুনেছি, "রাতে স্বপ্ন দেখলাম, আমেরিকা গিয়ে ঝালমুড়ি বিক্রি করছি। সেই স্বপ্ন আমার ঘুম ভাঙার সাথে সাথেই শেষ"! আবার কেউ বলছিল, "রাতে স্বপ্নে দেখলাম, রাশিয়ার সাবমেরিনে… [বিস্তারিত]

ছোটবেলা থেকেই রমেশের খুব শখ, কুকুর-বিড়াল পোষার। কিন্তু নিজের পৈতৃক ভিটেমাটি না থাকার কারণে এসব মনের শখ তার ভেস্তে যায়। তবুও রাস্তা-ঘাটে কোনও কুকুর-বিড়াল দেখলে রমেশ কাছে গিয়ে নিজ হাতে হাত বুলিয়ে আদর করে। রমেশ ছোটখাটো একটা চাকরি করে। বেতন যৎসামান্য! তবুও সবসময়ই ওদের কাছে ডাকে, খাবার কিনে দেয়, খাওয়ায়। এভাবেই রাস্তা-ঘাটে অযত্নে-অবহেলায় থাকা বেওয়ারিশ… [বিস্তারিত]

বছর তিনেক আগে একটা জরুরি কাজে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। যাচ্ছিলাম অটো চড়ে। হাজীগঞ্জ ফেরিঘাট পেরিয়ে যখন কিল্লারপুলের দিকে অগ্রসর হচ্ছি, রাস্তার বাম পাশে ময়লা আবর্জনায় মধ্যে একটা ডাকবাক্স দেখতে পেলাম। যা এখনও একইভাবে ঠিক আগের জায়গাতেই আছে। ডাকবাক্সটি অনেক আগে থেকেই এখানে বসানো হয়েছিল। তবে আগে ডাকবাক্সটির সামনে এতো ময়লা আবর্জনা ছিল না, সবসময় পরিষ্কারই ছিল।… [বিস্তারিত]

কবির মন (সোনেলা ম্যাগাজিন ২০২২)

নিতাই বাবুকবিতা৯টি মন্তব্য

কবির মন, শুধু ভাবে কী যে লিখি এখন কারণে আর অকারণ, রাতদিন যখন-তখন, বিচলিত কবির মন, কী লিখবে যে কখন ঘুমহীন চোখে, কবি ভাবে বসে সর্বক্ষণ! কবির মন, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবে কীভাবে হয়েছিল শুরু, শেষ হবে কীভাবে, কী কথা ছিলো, আর কী করছি ভবে যখন যাবো চলে, তখন কী হবে? কবির মন, ভাবে সুন্দর… [বিস্তারিত]