গল্পদেরও কিছু না বলা গল্প থাকে

আমারওতো কিছু গল্প আছে, ছিল এবং থাকবেও। কাঁধে কাঁধ মিলিয়ে সবার গল্পেই থাকি, শুনি এবং বলিও বিস্তর;
গল্পে গল্পে। গল্পেরও গল্প থাকে, গল্পদেরও কিছু বলার থাকে, সে সব বলারা কোথায় থাকে? না বলা বলাদের কাছে?
একটু ইচ্ছে তো আছে গল্পবলাতে। সে গল্প কে ই বা শোনে! কাকেই বা শোনাই! গল্পগুলো ভারী হয়, না বলা হতে হতে,
খোঁজে দুঃস্বপ্ন তলে তলে, মরুবরফের ফাঁদে গল্পেরা ছবি হয়ে হাসে না, নির্ভুল নিখুঁতে।
প্রতিকারহীনতায় মায়াবী শয়তান হাসে গল্পের ছলে, রক্তহৃদয় গিলে ছন্নছাড়া শূন্যবাসীগল্প ইতস্তত গল্পেই শুধু হাতড়ে বেড়ায় অট্টহাসি, নীরবের নিভৃতে, নিষ্ফল না বলা ঝিনুকগল্পগুলো বিস্তর নদী হয়ে ভেসে যায় সমুদ্দুরের অতল তলে,এমন বিশ্রান্ত দিনে গল্পগুলো গল্পের ছলে ঝ’রে প’ড়ে অকাল বসন্তের বনপথে, বিকল বালুঘড়ি সূর্য তীরে, ভেল্কি-ভাঁড়ামোর ডামাডোলে,

মোট পড়েছেনঃ ৮২৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. ইস এতো দু:খ! গল্পগুলো বলেই ফেলুন। এখানে সোনেলায়। তা নইলে একান্ত আপন কেউ যদি থাকে(আপনার মতো কবির তো থাকার কথা) তার কাছে গল্প বলুন। তবু দু:খ করবেন না।

    তা মন এতো খারাপ কেন?

    1. দেখুন ল্যাক্তারিনা দেখে মন দিয়ে পড়বেন না তা কিন্তু ঠিক না,
      লেখাটি কিন্তু প্রথম পুরুষে না,
      গল্প গল্পদের সাথে কিঞ্চিৎ বাৎচিত করছে, লেখকের সুখ-সুখ দুঃখের কিছু নয়,
      তাছাড়া আমি কিন্তু কবি না, আপনি আজন্ম কবি,
      আপনজনের সংখ্যাধিক্যে আপনি যোজন যোজন এগিয়ে।
      এরপর থেকে মন দিয়ে পড়বেন!

      1. কি আর করমু কন! মন তো মনের কাছে নাই। তাই মন দিয়া পড়তে পারি নাই।
        স্যরি।
        আমারে কবি বললেন যখন তাহলে তো জানেনই আমার একজন মনের মানুষ আছে। কারণ কবিদের একান্ত আপন কেউ কিন্তু থাকে। 😀

        আপনি কবি না, কিন্তু লেখক। তাই না?

  2. শূন্যবাসীগল্প ;? আমারো তো অনেক গল্প ছিলো, বলবো বলে ঢুকলাম, কিন্তু কিসের ফাঁদে পড়ে অতল তলে অট্টহাসি হাসতে হাসতে পালিয়ে বাঁচলো। কবি-লেখকের মাথা খারাপ হয়, এখন দেখলাম গল্পদেরও হয়। গল্পদের গল্প শোনার জন্য আমরা অপেক্ষাতেই থাকি, ঝরে পড়বার আগেই বস্তা, ঝুড়ি নিয়ে হাজির হবো, নো চিন্তা। ভিন্ন বিষয়ের চাষ করছেন? নইলে বাড়ছে কোথা থেকে? লেখাটা সে-ই হয়েছে ভাউ। ইচ্ছে জারি থাকুক।

    1. ঐ যে বললেন, একটু কাঁদাকাটার ভাব আনতে, আপনার আদেশ তো ফেলে দেয়া যায় না,
      তাই গল্পেরা এলো বলা না বলা কথা নিয়ে,
      তা আপনার ঝিনুকগল্পগুলো আমাদের বললে আমরা সিন্দুকবন্দি করে রেখে দিতাম,
      দেখুন অট্টের হাসি ছাড়া আমাদের কিছু বললেও বলতে পারেন, অপেক্ষা করছি।
      আপনাদের লেখা পড়তে পড়তে চাষবাস একটু বাড়ছে বৈকি!
      মন্তব্যের উত্তর দেয়া খুপ কঠিন, ভাই,

  3. আমি তারে শোনাই গল্প, ঐ যে দূরের শুকতারা। হেসে ওঠে কতোবার ! কাগজ বলে, আসো না কেন গল্প শুনব যে। একটু বসো, হাওয়া দেই, জুড়াও ঐ প্রানখানি, খুলে ফেলো মনের ভিতর জমে থাকা গল্পের ঝুড়ি।
    আমার আছে গল্প সাথি ঐ জোনাকি। গল্প শুনে ঘরময় নাচে।
    দারুন হল না বলা গল্পের গল্প।

  4. প্রেমাকার, গল্পকার কবিতাকারের দুঃখ
    আমজনতা হা হুতাশনএ ভুগবে তাঁর চেয়ে বলেই ফেলুন আপনার মনের দুঃখ আমরা রাখবনা।

    পড়ে আপানর সকল জ্বালা যন্ত্রণার অবসান করে দেবক্ষন।

  5. এই লেখা পড়ে আমার একটা কমেডি শোওয়ের (Saturday night) কথা মনে এলো। একজন সংবাদ পাঠক সংবাদের মুলকথা (headline) বলছেন আর বলছেন বিস্তারিত নিয়ে পরে আসছেন। এই মুলকথা বলতে বলতেই তার সময়ের কোঠা শেষ। বিস্তারিত আর আমরা জানতে পারিনা কখনো।
    গল্পদেরও কিছু না বলা গল্প থাকে। তা থাকতেই পারে। তবে সে গল্প মনে হয় আমরা কখনো জানবোনা। নাকি জানতে পারিনা! একটু যদি খোলাসা করতেন!!

    1. আমি অতি দ্রুত গল্পদের সাথে যোগাযোগ করছি,
      যাতে সহৃদয় পাঠক গল্পদের গল্প জানতে পারে,
      জানা যাবে না এমন কোন গল্প থাকতেই পারে না,
      তবে কখন আমরা তা জানতে পারব সেটুকু শুধু অজানা।

  6. গল্পের ভেতরও থাকে আস্ত আরেক খান গল্প সে গল্প গল্পই থেকে যায় প্রকাশিত গল্পের আড়ালে…….
    কি একখান হাইপোঠেথিক লিখা প​ড়ছি আর ভাবছি আর ভাবছি……..

  7. সব কথা বলে দিতে নেই, কিছু না’হয় গোপনই থাক।

    খুব প্রিয় একটি লাইনই মনে পড়লো লেখাটি পড়ে। কোথায় যেন মিলে গেল। মিলিয়ে দেখবো একদিন এই লেখাটির সাথে।

মন্তব্য করুন