অনেক রাতে ঘুম ভেঙ্গে যায়। তোমার কথা মনে পড়ে। অন্যকিছু মাথায় আসে না। বুঝতে পারি চোখ খচখচ করে। আমি বড় দুঃখ পুষে রাখি। এত দিন আগের পরী কে ভেবে আজ কি আর কাঁদতে আছে? বাইরে এসে দেখি অঝোর বৃষ্টি নেমেছে। চারদিকে কি চমৎকার বৃষ্টি। উঠোন সে বৃষ্টিতে ভাসছে। কতদিনের চেনা ঘর-বাড়ি কেমন অচেনা লাগছে আজ।… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
অপেক্ষা.. ট্রেনটির জন্য। স্টেশনে এর আগেও অনেকবার এসেছি। ট্রেনের জন্য অপেক্ষা করা হয়নি কখনো। আজ আমি অপেক্ষমান যাত্রীর কেউ নই। আমি শুধু তাঁর আগমনের অপেক্ষায়। আজ সাদা আসবে। দেখা হবে আজ প্রথমবারের মতো। আমাদের পরিচয় ফেসবুকে। 'সাদা" তাঁর ছদ্মনাম। আজ আমাদের স্টেশনে সে যাত্রাবিরতি দিবে কয়েক মিনিটের। সত্যিই কী আজ দেখা হবে আমাদের! ট্রেনে উঠার… [বিস্তারিত]
মেয়ের মায়ের খনখনে কিন্তু চাপা বিস্ফোরক উষ্মায় বিস্মিত না হয়ে ইশারায় মেয়েকে কাছে ডেকে জানলাম, বাড়িময় নিচ্ছিদ্রতার অভেদ্যতা স্বত্বেও বিড়াল ঢুকে পড়েছে, চিলেকোঠায় কবুতর আছে, প্রকট ভয়টি সেখানেই। ঘটনাঃ এক, ঝড়জলের বিদ্যুতহীন রাত্তির, রাত একটু বেশিই, এ সময়ে বেলকুনির দরজায় শব্দের কারণ নেই, এর উপর কাকরাত্রি জাঁকিয়ে বসেছে, শব্দের উৎসস্থলে গিয়ে আবিস্কার করি মেয়ে বাটিতে… [বিস্তারিত]
জীবনকে জীবনের মতো বাধাহীন দ্বিধাহীন অনবরত দিয়েছি ছেড়ে ভাগ্যের দুয়ারে যে ভাবে চলছে চলুক, চলুক না এইতো আমি,আছি বেশ। জীবনের ভোরে দেখেছি স্বপ্ন হাত পেতে চেয়ে নিয়েছি অল্প অল্প জীবনের মর্ধ্যাহ্নে অভাবি তৃঞ্চায় ভূভুক্ষ আমি,কর্মহীন জীবনে চাইতে পরিনি সামান্য জল। জীবনের... এই পরন্ত বেলায় চাওয়া পাওয়ার কিছুই নেই যে আর আছে কিছু নিয়ম শুধুই দেবার… [বিস্তারিত]
২০০০ সনে এখানে ওখানে বাড়ি খুঁজতে গিয়ে শেষে এ বাড়িটি পছন্দ হয়ে যায়। শুধু সামনের সবুজ উঠোন, নানান ফুলের গাছ আর ব্যলকনিটুকু মনে ধরে যায় ভীষণভাবে। সে রাতে কামাল কাজ শেষে ফিরলে তাঁকে বলি, এটিই কিনবো, এটাই চূড়ান্ত।সে আগ্রহ নিয়ে জানতে চায়। আমি রাতভর ম্যাপ এঁকে বুঝাই ডুপ্লেক্স বাড়িটির আনাচ-কানাচ। সম্যক ধারনা দেই লিভিং রুম,… [বিস্তারিত]
একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে যে নামে সোনেলাতে একজন আছেন যাকে আমি দাদাভাই বলে ডাকি। অনেক ইচ্ছে থাকলেও অ্যাড করতে পারছিনা নিজের কিছু সীমাবদ্ধ ধ্যান ধারণার কারণে। এখন তাকে সে কথাটা বলে দেয়াটাও দায়িত্ব মনে করি। # দাদাভাই, আমি আন্তরিক ভাবে দুঃখিত তোমাকে অ্যাড না করতে পারায়। কেন? # আমার খাতায় কেউ নেই যারা নিজের নাম… [বিস্তারিত]
দু'হাতে টিপে ধরে আছি কপালটা গত ক 'দিন দপদপ করছে অসহ্য। হঠাৎ কি হলো পৃথিবীর? এত অস্হিরতা এত শঙ্কা! নিঃশ্বাসে রক্তের গন্ধ, মানুষের রক্ত। নাকি ওরা কেউ মানুষ নয়! ছিলোনা কখনো! মানুষ হলেতো এমন হওয়ার কথা না। কাক কি কখনো খায় কাকের মাংস???? একমুহুর্তও মনোনিবেশ করতে পারছি না কো.........থা............ও পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত সমস্ত সভ্যতা… [বিস্তারিত]
কেউ একজন বলেছিল "যে নিজেকে ভালবাসতে পারে না, সে অন্যকে ভালবাসবে কিভাবে??" কথাটা সত্য। তবে যুক্তিগত কিছু ভুল আছে। মানুষের মস্তিষ্ক একসাথে দুটো কাজ করতে পারে না। তুমি একসাথে তোমার দু'হাতের দুটি আংগুল পরস্পর বিপরীত দিকে ঘুরাতে পারবে না। কারণ তোমার মস্তিষ্ক এটি করতে অক্ষম। তোমার যখন মনে হবে তুমি কাউকে ভালবাস, তখন তোমার নিজস্ব… [বিস্তারিত]
শামসুল হক স্যার :- জীবনে অনেকগুলো স্কুল পেয়েছি। শমশেরনগর গার্লস স্কুলে তখন সায়েন্স বিভাগ শুরু হয়নি। তাই ক্লাশ নাইনে শ্রীমঙ্গল বি.টি.আর.আই স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ পাই। সেই সময় ভারতেশ্বরী হোমসেও চান্স পাই আমি। কিন্তু এতোদূরে যেতে চাইনা। ভাগ্যক্রমে আমার মাসতুতো ভাই শোভনদা বাপিকে বললো আমার মনটা অন্যরকম, জোর করলে হিতে বিপরীত হতে পারে। যদিও… [বিস্তারিত]
একটি নতুন দেশে বসতি স্থাপন করে নিরুপদ্রবে বসবাস করা সহজ ছিল না মোটেই। অজানা, নাম জানা দেশটিতে প্রথম পদার্পন, অপরিচিত, অনভ্যস্ত প্রকৃতি, মানুষ, জীবজন্তু, পক্ষিকুলের মাঝে নবাগত একজনের পা রাখা, পিছনে অনুসরণ করা ততোধিক জড়সড় কিছু মানুষ, সংখ্যায় একেবারে কম নয়। আস্থা হেঁটে যাচ্ছে দৃপ্ত পায়ে, আস্থার সদ্য পদ চিহ্নর উপর পা রেখে রেখে এগিয়ে… [বিস্তারিত]
একদা নন্দু (নন্দলাল) করিল ভীষণ পণ, কস্মিন কালেও শুঁটকি মুখো সে আর হবে না, হোক না তা এক নং অরগানিক লইট্টা, আড়ালের আড়ির খবর হলো শুঁটকি বিরতি দিয়ে কাচা মাছের দিকে চোখ ফেলেছিল, শুঁটকিভূত নন্দুকে লাইনে আনার জন্য গলায় পা ফেলে সামান্য ফেনা সহ রক্ত তুলে ফেলেছিল, মাইরা হুতাইয়ালবাম বা কচুকাটা** করে ফেলব এবারে, বেপথু… [বিস্তারিত]
ব্লগিং বিরক্ত হয়েই গেছিল। প্রতিদিন শতশত লেখা। আমার মত হাজারটে কয়লার ভেতর থেকে হীরে গুলো খোঁজে বের করাও কঠিন ছিল। বিরক্ত হওয়ার প্রথম কারণ হাবিজাবি লেখা। আমি বুঝিনা, হাবিজাবি লেখার যায়গা ফেইসবুক, ব্লগ না। ব্লগিংয়ের কাজ হচ্ছে যতটা না জানানো তাঁর চেয়ে বেশি নিজেকে জানা। এটা-কি মেনে নেয়া যায়? একজন ভাত খেয়ে উঠে ব্লগে এসে… [বিস্তারিত]
ধরনীর বুকে আজ ক্লান্তি , মাঠের বুকে, নির্জন কোলাহল মুক্ত সবুজ ঘাসে, এলোচুল এলিয়ে দিতে নিজে যেন মুক্ত বিহঙ্গ। দূর মাঠের ঐ প্রান্তে, হঠাৎ ফিসফিসানি, এক জোড়া ধূসর সারস ডানায় ডানায় যেন বিলাচ্ছে প্রেম । চেয়ে রইলাম আপলোক চেখে , সারসের জলকেলি দেখব, অথচ সারস, অল্প পানিতে জলকেলিতে তুষ্ট নয়। চলে গেল নিশ্চিন্ত মনে নদীর… [বিস্তারিত]
বলছিনা ভালোবাসতে হবে, বলছিনা কাছে আসতে হবে, বলছিনা অনেক নৌকায় পা রাখা যাবে না! কাজলচোখের আয়নাজলে স্মৃতি হাতড়ে হাসতে হবে; কথা হবে না, দেখা হবে না বুকে জড়িয়ে চুমুও না, হৃদয়ে হৃদয়ও জড়াবো না, চোরা স্নানে একান্তে একাত্ম হবো না; তবুও প্রজাপতি হয়ে ফুল ফুটবে ফুলেরা গন্ধ বিলাবে, কোকিল ডাকা বসন্তে নীলাকাশ হাসবে; শিশির ভেজা… [বিস্তারিত]
কোন কোন রাত জোছনার সোনালী আলোতে উদ্ভাসিত, জোছনার সিড়ির পর সিড়ি চাঁদের সাথে মিলে যায়। কোন কোন রাত অন্ধকারের অন্ধকারে ডুবানো থাকে, চোখ থেকে পাপড়িকে চোখ খুলেও দেখা যায় না। নিকষ কালো অন্ধকারে দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক, কিছুটা দূরের কুকুরের বিরক্তিকর ঘেউ ঘেউ ডাক, জানালার পাশের গাছের ফল খেতে আসা বাদুড়ের ডানা ঝাপটানোর… [বিস্তারিত]









