মূল লেখায় যান

না বলা যন্ত্রণায়

রিতু জাহানএকান্ত অনুভূতি৩৮টি মন্তব্য

আমার তরে যা ছিল, তা সবই ছিল কুয়াশায় ঢাকা। এক হাত দূরে স্পর্শের কাছে, অথচ তাকে দেখতে পারিনি স্পষ্ট। তাকে বলতে পারিনি, এত কাছে, এতো পূরনো তবু তুমি কুয়াশায় ঢাকা। কুয়াশা কেটে যে রোদ আসে, তার ঝাপটায় চোখে জল ওঠে। এ রোদ, রোদ চশমার আড়ালেও পানি ঝরায়। এ অদ্ভুত আমি, আমার আমিতেই কেঁপে উঠি। আয়নায়… [বিস্তারিত]

ঋণ

শুন্য শুন্যালয়একান্ত অনুভূতি৬০টি মন্তব্য

ক্লাস শেষে খাতাপত্র হাতে এক দৌঁড়ে বাথরুম সিরিয়াল দিতে গেলাম। বাথরুম খালি থাকলে দুইখান চাঁন্দ হাতে পাওয়ার মতই আনন্দ, কিন্তু না, আজ অমাবশ্যা। সর্বনিম্ন যেই সিরিয়াল পাইলাম তার নাম্বার ৭ এবং কামরুন নাহারের পরের সিরিয়াল আমার। মুখ কালো করে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই মুন্না আপু জিজ্ঞেস করলো, বাথরুম পাইছো? তোমার পরে আমি। বললাম ঠিক আছে… [বিস্তারিত]

বিনি-বর্তন

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা৩৮টি মন্তব্য

যদি বুঝতে পারতাম "আসি" বলে চলে যাওয়া মানে, আর ফিরে আসা নয়। হয়তো তখন আমি "আচ্ছা এসো" বলতাম না। তোমাকে বলা হয়নি, ফিরে চলে যে যায়, তাকে আমি আর ফিরে দেখিনা। হ্যামিল্টন, কানাডা ১৯ জুলাই, ২০১৬ ইং। **ছবিটি টেমস নদীর। সেই ২০১০ সালে তোলা। আর এ কয়টি পংক্তির জন্ম হয়েছে প্রিয় বন্ধু ফুলের একটি লেখা… [বিস্তারিত]

হাসির বৃষ্টি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৪৪টি মন্তব্য

হাসিরা হেসে ওঠে, বৃষ্টি মেলে দেয় গায়ে; সুরা মগ্নতায় রঙ্গিন হয়ে ফিকফিকিয়ে হাসে, হাসি দেখে ফুলেরা হাসে পাখি হাসে, শিশুটিও হাসে। বাতাবী লেবু গন্ধ ছড়িয়ে হাসে, হেসে হেসে হাসে; জানালার গন্ধরাজেরা জলফোটা মেখে হাসে, তবুও দু’একটি কেতাবি বুদবুদ গোচরের অগোচরে ডানা মেলে নীলাকাশের আকাশে, হাসবে সেও কোন একদিন মৃত্যুর একান্ত অবসর অবকাশে; সাহসী হাসি ফুলসৌরভ… [বিস্তারিত]

আবু খায়ের আনিছ। সোনেলা ব্লগবাড়ির কনিষ্ঠতম সদস্যদের একজন। কনিষ্ঠ!! কে বললো? লেখা পড়েই দেখুন তো আন্দাজ করতে পারেন কিনা!! আমিতো পারিনি। শুরু থেকেই দূর্দান্ত বিশ্লেষণ সমৃদ্ধ সমসাময়িক লেখা দিয়ে অভিজ্ঞ ব্লগারের মতই হাতেখড়ি হয়েছে তার। এরপর থেকে বুলেট গতিতে ছুটে চলেছে তার কলম ক্ষুরধার। অত্যন্ত ধৈর্য্যশীল লেখক বেশ কএকটি বড় ধারাবাহিক ( যেমন লাশ, ওরা… [বিস্তারিত]

ভোরের আততায়ী

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

খুঁজছি একটি সুবেশী আততায়ী নিঃশব্দ মৌনতার কাছে বর্ষামাদলে, জানলা দিয়ে হামলে পড়বে শিলাবৃষ্টির বেশে বয়ে যাবে কেয়ামত তাজা রক্তের স্রোত শেষে; ধোয়া ওঠা হিম হিম বরফে খুন হতে হতে ভালোবাসার মেঘজল বর্ষা হয়ে ছুঁয়ে যাবে সকাল, বিকেল ও রাতে, বন্ধক প্রাণে খুনের তালিম নিয়েছে কে কবে কোত্থেকে? ভোর যে এসে গেল আততায়ীর ভুতুড়ে বিষণ্ণ চিৎকারে… [বিস্তারিত]

শমশেরনগর গার্লস হাইস্কুলে যে কয়েকজন শিক্ষকের স্নেহ পেয়েছি, উনাদের কথা বলবো আজ। আপামনি, লীলা ম্যাডাম, মওলানা স্যার, ধীরেন্দ্র স্যার। আমি স্কুল থেকে চলে আসার পর মামনির কলিগ হিসেবে এসেছিলেন সিংহ স্যার। তাই উনার প্রতিও সম্মান ছিলো। আরোও কয়েকজন নতূন এসেছিলেন মামনির কলিগ হিসেবে, যেমন নজরুল স্যার। আরোও আছে কিন্তু মনে পড়ছে না নাম। শুধু চেহারাই… [বিস্তারিত]

দক্ষিন কোরিয়া গিয়েছি কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনবো না তা কি হয়? দেশে বসে তো চাইনিজ ইলেকট্রনিক্স পণ্য কিনতে কিনতে ক্লান্ত হয়ে গিয়েছি। কেনাডা, অষ্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ ভ্রমন করে অভিজ্ঞতা হয়েছে যে, ঐ সমস্ত দেশেও চাইনিজ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় হয়, তবে অবশ্যই তা সরকারের দেয়া নির্ধারিত গুনগত মান অনুযায়ী হতে হয়। যে কারণে একই প্রডাক্টের… [বিস্তারিত]

প্রতিষ্ঠান বনাম প্রতিষ্ঠান বিরোধিতাঃ কোন সমাজ কতটা প্রগ্রেসিভ সেটা নির্ভর করে সেই সমাজের অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠান বিরোধিতার সামগ্রিক অবস্থানের উপর। মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যায় যে যুগে যুগে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে প্রতিষ্ঠান বিরোধিতা টিকে ছিল। সেই সঙ্গে টিকে ছিল এই প্রতিষ্ঠান বিরোধিতাকে ট্যাকল করতে প্রতিষ্ঠানপন্থীদের তৎপরতাও। বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে… [বিস্তারিত]

অন্যরকম ছুটির দিন

রিমি রুম্মানএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

নিউইয়র্কে আমার এক ভাড়াটিয়া ছিলেন। দেশে স্ত্রী আর আমার বয়সী দু'টি কন্যা ছিল তাঁর। তিনি ম্যানহাটনে "হোমলেস শেল্টার" এ চাকুরী করতেন। সপ্তাহের পাঁচদিন কাজ, দুইদিন ছুটি। দেখা হলে, গল্প হলে, গল্পের পুরোটা জুড়েই থাকতো উনার পরিবার। বলতে বলতে খানিক আবেগপ্রবণ হয়ে উঠতেন। হাজার হাজার মাইল দূরে থাকা পরিবারের জন্যে বিশুদ্ধ এক আবেগ। ছুটির দিনে আমরা… [বিস্তারিত]

বেওয়ারিশ! পিতামাতা, পরিবার পরিজন থাকার পরও আজ তোমরা বেওয়ারিশ!! সমাজ থেকে শুরু করে তোমাদের জন্মদাতা পিতামাতাও তোমাদের ঘৃণা করে। তোমাদের কারো জানাজায় পর্যন্ত লোক শরীক হয় না! এমনকি তোমাদের জন্মদাতা পিতামাতাও না! চেয়ে দেখো তোমরা, পৃথিবী থেকে কতোটা ঘৃণা কুড়িয়ে নিয়ে যাচ্ছো পরপারে। আজ ১৯ জুলাই। ঠিক এক সপ্তাহ আগে, ১৩ জুলাই পত্রিকা মারফত জেনেছিলাম… [বিস্তারিত]

আপনাদের আগেই বলে রাখি এই কাহিনী এক সত্যিকারের গ্রামের ঘটনা । আপনারা পড়লেই বুঝতে পারবেন এটা একদম জীবন্ত। এক গ্রামে বকুল বলে এক মেয়ের জীবনকাহিনী । এক কথায় স্বচ্ছ চিত্রই প্রকাশ করা হয়েছে। বকুলের বাবা একজন চাষী। চাষবাস করে কোনরকম সংসার চলে । নিজেদের জমিজমা অল্প কিছু আছে কিন্তু সেটা খুবই অল্প সেইকারণে অন্যের জমি… [বিস্তারিত]

সজোরে ডাক শুনে বারান্দায় গিয়ে দেখি চমৎকার একটি দৃশ্য, পুরো আকাশময় একটি হৃদয় ঘুরে বেড়াচ্ছে। ঘাড় ১৮০ থেকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে বিল্ডিং এর ফাঁক দিয়ে আরেকটি ইকুয়াল (=) চিহ্নও চোখে পড়লো যদিও সেটা ক্যাপচার করতে পারিনি। কএকদিন পর নেটে আরেকটি ছবি চোখে পড়তে কৌতূহল বাড়লো। টেকনিকটির নাম আকাশলিখনী (স্কাইরাইটিং), যাতে ছোট এয়ারক্রাফটের সাহায্যে আকাশে/শুন্যে কিছু… [বিস্তারিত]

আমরা সম্ভবত সকলেই আমাদের জীবনে কমবেশি মিথ্যার সাথে পরিচিত হয়েছি। কিন্তু একটি প্রশ্ন বিশাল সত্যকে সামনে নিয়ে আসে। সেটা হলো মিথ্যা বলার কারণে বিচিত্র যন্ত্রণা ভোগ করতে হয় এবং হবে জেনেও কেন আমরা কখনো সখনো মিথ্যা বলতে বাধ্য হই? এরকম কিছু কারণের কথা বলেছেন মনোবিজ্ঞানীগণ। যেমন: নিজের সম্পর্কে তিক্ত বাস্তবতাকে এড়িয়ে যাওয়া, নিজের ভুলগুলো স্বীকার… [বিস্তারিত]

আশা করছি আপনারা শিরোনাম দেখেই বুঝে ফেলেছেন আজকে কি বিষয় নিয়ে বলতে এসেছি। তাই বেশি ভুমিকা না দিয়ে সরাসরি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। বিয়ে নিয়ে সমাজে অনেক কথাই প্রচলিত আছে। বর্তমান সময়ের বিয়ে আর আগেকার জমানার বিয়ে যেন এখন আকাশ পাতাল তফাৎ। ছোট একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। বছর বিশেক আগেও বিয়েতে… [বিস্তারিত]