না বলা যন্ত্রণায়

image (2) []
আমার তরে যা ছিল, তা সবই ছিল কুয়াশায় ঢাকা।
এক হাত দূরে স্পর্শের কাছে, অথচ তাকে দেখতে পারিনি স্পষ্ট।
তাকে বলতে পারিনি, এত কাছে, এতো পূরনো তবু তুমি কুয়াশায় ঢাকা।
কুয়াশা কেটে যে রোদ আসে, তার ঝাপটায় চোখে জল ওঠে।
এ রোদ,
রোদ চশমার আড়ালেও পানি ঝরায়।
এ অদ্ভুত আমি, আমার আমিতেই কেঁপে উঠি।
আয়নায় যে মুখখানি, তা আজ মুখোশে ঢাকা।
কচ্ছপের খোলসে নরম আবরনটিও বের হয় না।
ওৎ পেতে থাকা চারদিকের এই যে নিরবিচ্ছিন্ন হাহাকার,
গহ্বর থেকে গহ্বরে ছুঁড়ে দিল আমায়।

মোট পড়েছেনঃ ১,০০৭জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

    1. সত্যি ! হঠাৎ লিখেছিলাম কাল সন্ধ্যায়।
      ” আজকের সন্ধ্যায়, তুমি আসবে বলে,
      আমি মনের দুয়ার খুলে রেখেছি,,,,,,,”
      গানটা সুন্দর না ?
      এলোমেলো কিছু সময়ে ভালোই তো শব্দ সাজে !

  1. কবিতা পড়ে অদ্ভুত বিষন্নতায় পেয়ে বসলো। যন্ত্রনা ছবি হয়ে সামনে এলো। খুবই ভাল কবিতা হয়েছে। লীলার সাথে একমত – এটিই আপনার সেরা কবিতা।

  2. চমৎকার কবিতা আপু। আয়নার কাছেও কি সত্যি প্রকাশ পায়না? তবে তো নিজেকে আমরা কখনোই দেখতে পারবোনা। এক হাত দূরত্বের কুয়াশা একসময় কেটেই যায়।
    এক কাজ করা যেতে পারতো, মাত্র এক হাত দুরেই তো, বেন্ধে রাখা যেত। কুয়াশা কাটুক, তোমারে দেখুম, এরপর ছুটি।
    এই আপু, মন খারাপ? আসেন ঝগড়া করি, ননদিনী থাকতে, মন খারাপ হবে কেন?

    1. হুমম, তাই তো ! এমন দুখানা ননদ থাকতে মন কেন খারাপ হবে ? আস ঝগড়া করি।
      ফেসবুকে যে ফাটাফাটি একখানা হুজুরানি ছবি দিছ, দেখাইতো মন ভাল হয়ে গেছে।
      🙂

      1. হায় এতো অল্পতে মন ভালা হইলে, ঝগড়া করতে যামু কিল্লাই? এক বাটি তেতুল শুকনা মরিচে ভর্তা দিলেই ভাবিজান খুশি হইয়া যাবে 🙂 ঠিক কইছি না? 🙂
        তবে মন খারাপ হইলে যদি এমন লেখা আসে তো থাকুক না আরো কিছুদিন মন খারাপ 🙂

  3. আপু মেঘে মেঘে বেলা হলো। এখন তোমার দুপুর। আর অন্ধকারে অজস্র তারা আমার আকাশে। মনকে ভাসাও মনের আকাশে, তোমার কবিতা আমার চোখের শার্শিতে। -{@

    1. নায়াগ্রা জলপ্রপাতে জলকন্যার নীল ছায়া দেখে কার মন খারাপ থাকে !
      সোনেলা এতো বড় পরিবার আমার, কার সাধ্য বিষন্নে ঢাকে আমায়?

  4. কুয়াশা দেখে ভয় পাস নিকো, আড়ালে তার সূর্য হাসে।
    আমাদের হাসি খুশিতে মাতোয়ারা আপুটা কত সুন্দর একটি কবিতা লিখল।
    সোনেলার ব্যানারটি দেখুন আপু, চারদিক অন্ধকার, জানালা থেকে আলো 🙂

    1. তাই তো ! আমার হাসমুখ ভাইটা থাকতে কেন মন খারাপ হবে ! পেসার কুকারের সিটিটা মনে করেই তো মন ভাল হয়ে যায়। এই তো আমার সোনেলা পরিবার।

  5. ভাবি মাত্র সাতদিন আসি নাই। তাতেই মনের একি অবস্থা???
    ভাবি ভাবি ভাবি! নওগাঁ তে কোন জানি হল এ একটা জব্বর মুভি লাগছে। “কাট্টুস কুট্টুস”। দেখবো আসেন!

    মন খারাপ থেকে ভালো কিছু হলে মন খারাপ হওয়া ভালো! সুন্দর কবিতা। 🙂

  6. অদ্ভুত
    তবে সত্যিই খারাপ লাগে যখন কেউ সীমানার ভেতরে থেকেও অস্পর্শ্য থেকে যায়।

    কেটে যাক সকল কুয়াশা, বদৌলতে ফিরে আসুক সম্পর্কের সচ্ছলতা 🙂

মন্তব্য করুন