উজান পথ

অনাদি-অনন্ত নিয়তি বরণ করে দিব্যিই তো চলে যায় এক জীবন।

গণ্ডি ভেঙে মুক্ত জীবন প্রত্যাশায় শতোবার

কেনো যে মরা, মাথাকুটে!

নিগূঢ় আপ্যায়ন সঞ্জীবনীর আশায়

বার বারই আত্মমায়া ছেড়ে দূরে ভেসে যায় মন

উজান পথে হেঁটে।

মন ছেড়ে এসেছে সে পথে নিগূঢ় স্পন্দন।

দেহে এখন যে প্রাণ তা নাড়ীসংবেদনের ক্রীয়া।

এ কি সত্যিই বেঁচে থাকা!

জান্তব মনশ্চেতনার সুপরিচিত সাড়া পেতে

আগের এই আমিটাকে পেতে

খুঁজছি আদিবিন্দু মনের

যেখান থেকে খসে পড়েছে খণ্ড প্রেম অহেতুক বেখেয়ালি।

 

,,রিতু জাহান, রংপুর।

আজ: ৭ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ,

রবিবার,

ইংরেজী: ২৪ জুলাই ২০২২,

কৃষ্ণপক্ষ।

মোট পড়েছেনঃ ৭৬২জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. আশা নিরাশার দোলাচলেই বয় জীবনের ধারা
    কখনো ভাটা কখনো জোয়ার দেয় সেথা সাড়া।

    এভাবেই বেঁচে থাকা সামনের পথে
    যতোই লিলুয়া বাতাস দিক দোলা রথে।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  2. “মন ছেড়ে এসেছে সে পথে নিগূঢ় স্পন্দন।”
    কি অসাধারণ চরণ!

    ভালো লাগলো কবিতা। কবি মনের ক্ষরণশীল চিত্র চমৎকার এঁকেছেন।

  3. নিজেরে হারিয়ে খুঁজি নিজের মাঝে। দিনগুলো এলোমেলো ভাবনায় চলে গেল। যা যায় তা আর ফিরে পাওয়া যায় না। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।

  4. নীল পদ্মের মতো প্রেম খন্ড ঝরে পরলে যে দেহবৃক্ষ থাকে তা কি সত্যিই বেঁচে থাকে! নাকি মানুষ শুধু একফসলি বৃক্ষ! চমৎকার লিখেছেন।

মন্তব্য করুন