অব্যক্ত

0,,18668256_303,00
ধরনীর বুকে আজ ক্লান্তি ,
মাঠের বুকে, নির্জন কোলাহল মুক্ত সবুজ ঘাসে,
এলোচুল এলিয়ে দিতে নিজে যেন মুক্ত বিহঙ্গ।
দূর মাঠের ঐ প্রান্তে, হঠাৎ ফিসফিসানি,
এক জোড়া ধূসর সারস ডানায় ডানায় যেন বিলাচ্ছে প্রেম ।
চেয়ে রইলাম আপলোক চেখে ,
সারসের জলকেলি দেখব,
অথচ সারস, অল্প পানিতে জলকেলিতে তুষ্ট নয়।
চলে গেল নিশ্চিন্ত মনে নদীর বুকে।
সারস জোড়া দৃষ্টির বাইরে যেতেই,
একটু আড়মোড়া ভেঙ্গে,
আকাশের ঐ তারায় চোখ আটকে রইল।
হঠাৎ নীল-কালো আকাশে রূপালী এক পথ তৈরী করে, শুকতারা বলল,”চলে এস”।
আমি বললাম,”সময় যে হয়নি আমার”।
হঠাৎ, হাড়গিলা ঐ সারস, জলকেলি শেষে তীক্ষ্ণ স্বরে
ক্রাক ক্রাক করতে করতে নদী থেকে আবার ছোট পুকুরে চলে এল।

মাঠের বুক চিরে সা করে ছুটে গেল মধ্যরাতের ট্রেনটি।
পূর্ব আকাশে রক্তিম ঐ আভা জানান দিল, ভোর হবে।

মোট পড়েছেনঃ ৯৮৩জন আজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

  1. হঠাৎ নীল-কালো আকাশে রূপালী এক পথ তৈরী করে, শুকতারা বলল,”চলে এস”।
    আমি বললাম,”সময় যে হয়নি আমার”।

    এখনো সময় হয়নি, আরো বহুপথ বাকী আছে পাড়ি দেওয়ার। শুভ কামনা আপু।

      1. রিসার্চ করছি মাঠে মাঠে, দোকানে দোকানে। সামনে বিজনেস এক্সিবিউশন, দৌড়াচ্ছি খালি। তার ফাকেঁ পড়া হচ্ছে দুয়েক পৃষ্টা করে।

      1. আপু তুমি বেশী বেশী বলো। আমি যা লিখি সেসব এমনই যে নিজেরই পড়তে ইচ্ছে করেনা।
        কিন্তু সোনেলার সবাই এতো ভালোবাসে আমায় যে কিছুতেই বলেনা লেখা থামাতে। 😀

  2. গদ্যে পদ্যে আপনি অতুলনীয় অনবরত স্বাক্ষর রেখে যাচ্ছেন সোনেলায়।সে জন্য আমরা ধন্য সব কুয়াশা কেটে ভোরের আলো উঠুক এটাই চাওয়া। -{@ (y)

      1. মনির ভাইয়া, ছবিটি মনে হয়না শুন্য আপুর তোলা। শুন্য আপু এমন কিছু ছবি তোলেন, সোনেলাতেও কিছু কিছু দিয়েছেন, আপুর ফেইসবুকেও খুঁজে দেখেছি আপনি মন্তব্য করার পরে, এই ছবি শুন্য আপুর কোথাও নেই।

      2. মনির ভাই, এমন একটি ছবি তুলতে পারলে তো হয়েছিলই। অসাধারন এইসব ছবির জন্য জিসান ভাইয়ের সাথে যোগাযোগ করুন, গুগল সার্চের পরিবর্তে জিসান সার্চ দিন পেয়ে যাবেন।

  3. সোনেলাতে আমি নতুন। বন্ধু আনিসের কাছে সোনেলা নামের এই মহলের কথা অনেক শুনেছি। আপনাদের এ রাজমহলের একজন হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মৌনতা আপু,আপনার লেখাটাই প্রথম চোখে পড়ল আর যখন পড়া শুরু করলাম প্রতিটা লাইন আমাকে টেনে টেনে শেষ লাইনে নিয়ে এল আর এক মধুর মুগ্ধতায় বিভোর করে তুলল। অনেক ভালো লেগেছে।

      1. নওগাঁ তো ভুত পেত্নির কারবার। :p তাই কই পাবা এতো সুন্দর প্রানী। চলো সুন্দরবন জিওলজি পড়ার জন্য মনটা তখন আকুপাকু করবে।

    1. তাই না ! ইশশ, এই বস্তাপচা লেখাগুলো যদি ভাল হয় তবে তো অনেক অনেক অনেক বেশি
      ধন্যবাদ দিতে হয় আপু। শুভকামনা নিও। ভাল থেকো।

  4. “চলে আস” র প্রলোভনের কথা শুনতেই সারস নদী থেকে ফের পুকুরে ছুটে এলো, তারাও চায়না আপনায় যেতে দিতে, হয়তো তাদের জলকেলীর সাক্ষি রাখতে চায়। সদ্য নওগাঁ ঘুরে এসেছেন নাকি ভাবীজান? লেখায় যে যমুনার ঢেউ দেখছি, দেখছি ভোরের অভূতপুর্ব আলো। খুব খুব সুন্দর। -{@

    1. এখনো অনেক পথ চলার বাকি
      এখনো অনেক কথা জানার বাকি,
      তাই তো বলেছি চলে যেতে বাধা অনেক।
      হুম, নওগাঁ যাব এবার ঈদে। বক্তারপুর। বড় আপার ওখানে। ও হ্যাঁ, ননদিনি চুল বড় করেছি। তবে হাতের নখও বড় করেছি।
      হি হি হা হা।

মন্তব্য করুন